Admin
২ ফেব্রুয়ারী ২০২৬, ৯:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মোল্লাহাটে এগারো দলীয় জোটের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:বাগেরহাটের মোল্লাহাটে এগারো দলীয় জোটের উদ্যোগে এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় উপজেলার ৭নং আটজুড়ী ইউনিয়নের ভান্ডারখোলা ফুটবল মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান বক্তা ছিলেন জামায়াতে ইসলামী সমর্থিত জোটের প্রার্থী অধ্যক্ষ খান মশিউর রহমান।বক্তব্যে অধ্যক্ষ মশিউর রহমান খান বলেন, “এ নির্বাচন কোনো নির্দিষ্ট দলের বিজয়ের জন্য নয়, কোনো নির্দিষ্ট মার্কার বিজয়ের জন্যও নয়। আগামীর নির্বাচনে বিজয় হবে বাংলাদেশের ১৮ কোটি মানুষের।” তিনি অতীতের এমপি-মন্ত্রীদের প্রসঙ্গ টেনে বলেন, “যারা খায়, তারা কখনো খাওয়াতে পারে না। জামায়াতে ইসলামী এমন একটি দল, যারা খেতে নয়, খাওয়াতে ভালোবাসে।”উপস্থিত জনতার উদ্দেশ্যে তিনি আরও বলেন, “আল্লাহ যদি আমাকে আপনাদের খেদমত করার সুযোগ দেন, তবে আমার কাছে কারো যেতে হবে না। বরং সপ্তাহে দুই দিন এমপি আপনাদের বাড়িতে মেহমান হয়ে যাবে।”
সভায় সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মোঃ হাসমত আলী সরদার। সভা পরিচালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফেজ মোঃ হেদায়েত উল্লাহ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিস বাগেরহাট জেলা সহ-সভাপতি মাওলানা মুফতি ইব্রাহিম কামাল, এনসিপির মোল্লাহাট উপজেলা প্রধান সমন্বয়ক কে এম ফয়সাল আহমদ, বাংলাদেশ খেলাফত মজলিস মোল্লাহাট উপজেলা সেক্রেটারি হাফেজ মাওলানা আনিসুর রহমান এবং ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি আরিফুল ইসলাম শিহাব প্রমুখ।
বক্তারা কোরআন ও সুন্নাহভিত্তিক রাষ্ট্র গঠন এবং সৎ লোকের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীকে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করার আহ্বান জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনায় হামের প্রকোপ বেড়ে চলেছে, ৫০ জন সন্দেহজনক হাম রোগী সনাক্ত

বাল্যবিয়ে রুখে লিমার পাশে মানবিক ইউএনও জাকির মুন্সি, লেখাপড়া চালিয়ে যাওয়ার স্বপ্ন পুনর্বহাল

আবদুল লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল

রোগ প্রতিরোধ ক্ষমতা না বাড়াতে পারলে জাতিকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

চাঁদপুরে গ্রেপ্তারের পর পুলিশি হেফাজতে ধর্ষণচেষ্টার আসামির মৃত্যু

সরকার গঠনের ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল

প্রতিবন্ধী তিন ব্যক্তিকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী

খুলনায় বাড়ছে ডেঙ্গু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৬৬ জন

আইন তার নিজস্ব গতিতে চলবে:আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান

টেকসই নগর বর্জ্য ব্যবস্থাপনায় কেসিসি কাজ করছে:নজরুল ইসলাম মঞ্জু

১০

ভদ্রা খালে অবৈধ নেট-পাটা ও চায়না দুয়ারী জালের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান: দেশীয় প্রজাতির মাছ রক্ষায় নতুন আশা

১১

মুজিবনগরে পিএফজি’র আয়োজনে মাদক বিরোধী সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

১২

ঈদগাঁওতে খালপাড়ের লোকজনের মরণ দশা কাটছেনা, জনদূর্ভােগ চরমে

১৩

খুলনায় অজ্ঞাত কিশোরের মৃতদেহ উদ্ধার

১৪

খুলনার বিএনপি নেতাদের টার্গেট, কারা চালাচ্ছে মিডিয়া ট্রায়াল?

১৫

১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে সম্মিলিত নাগরিক পরিষদ খুলনায় আজ সংবাদ সম্মেলন করে প্রেসক্লাবে

১৬

ভারতে পালানোর সময় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ও তার সহযোগীরা যশোরে গ্রেপ্তার

১৭

কেশবপুর-পাঁজিয়া সড়কের ব্যাসডাঙ্গা যাত্রী ছাউনি, দখলমুক্ত করার দাবি

১৮

কেশবপুরে দুই’শ পিচ ইয়াবাসহ এক মাদককারবারি গ্রেফতার 

১৯

কেশবপুরে এমপির উন্নয়ন ও অনুদানের চেক বিতরণ

২০