৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হাতপাখায় ভোট দিন- মুফতী আমানুল্লাহ

শেখ নাসির উদ্দিন, খুলনা: ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত খুলনা ২ আসনের হাত পাখার প্রার্থী আলহাজ্ব মুফতী আমানুল্লাহ বলেছেন, বাংলাদেশের স্বাধীনতার বয়স ৫৪ বছর। যে আশা নিয়ে এদেশের মানুষ দেশ স্বাধীন করেছিলো, লক্ষ লক্ষ মানুষ জীবন দিল, পঙ্গু হলো। উদ্দেশ্য ছিল সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা। কিন্তু স্বাধীনতার পর যারা ক্ষমতায় এসেছে তাদের মাধ্যমে সে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। বরং একবার নয় ৫ বার চোরের দিক থেকে ফার্স্ট হয়েছে আমার সোনার বাংলাদেশ। আমার দেশের শ্রমিক, জেলে, তাতী, কামাড়, কুমাড়ের কষ্টার্জিত অর্থ ও প্রবাসীরা বিদেশ থেকে কষ্টার্জিত রেমিট্যান্স অর্জন করে দেশকে সমৃদ্ধ করেছে। কিন্তু যারাই ৫৪ বছর ধরে ক্ষমতায় এসেছে তারাই দেশের টাকা বিদেশে পাচার করেছে। সুতরাং এসব পুরনো বউ আবার নতুন ঘোমটা নিয়ে হাজির হয়েছে। কোনোভাবেই এসব ফাঁদে পা দেয়া যাবেনা। তাহলে আবার সেই পুরোনো অভ্যাসে তারা ফিরে যাবে। সুতরাং দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য ইসলামের পক্ষের মার্কা হাতপাখায় আস্থা রাখুন। হাতপাখার প্রার্থীকে বিজয়ী করুন।শনিবার (৭ ফেব্রুয়ারি’২৬) সকাল ১০ টা থেকে খুলনা সদর থানার ২৩ নং ওয়ার্ডের ডাকবাংলা, খানজাহান আলী রোড, সিমেন্টি রোড, সাহেবের কবরখানা, ফুল মার্কেট, শান্তিধাম মোড়, ল কলেজ, সাউথ সেন্ট্রাল রোড, বিকে স্কুল, প্রেসক্লাব রোড, জলিল টাওয়ার মার্কেট সহ বিভিন্ন স্থানে খুলনা-২ আসনের হাতপাখার নির্বাচনী গণসংযোগ ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন । গণসংযোগে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও নগর সিনিয়র সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন, সহ-সভাপতি আলহাজ্ব আবু তাহের, নগর সেক্রেটারী মুফতী ইমরান হোসাইন, জয়েন্ট সেক্রেটারী মাওঃ দ্বীন ইসলাম, আলহাজ্ব আব্দুস সালাম, আলহাজ্ব মোমিনুল ইসলাম, নগর সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, মোঃ ফেরদৌস গাজী, আব্দুল মান্নান, আলহাজ্ব নজরুল ইসলাম, গাজী মুরাদ, মোমিনুল ইসলাম নাসিব, আবরার, মাহদী হাসান মুন্না,হাবিবুল্লাহ মিসবাহ, উসমান নাদীম, আমিনুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, ইবাদত শিকারী, ওসমান গনী, ইয়াসিন, ইমরান, ফাহিমুর রহমান, উসামা আবরার প্রমূখ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেশবপুরে ডেঙ্গু আক্রান্ত রোগীর পাশে বিএনপি নেতৃবৃন্দ,

কেশবপুরে সাবেক ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আটক

কেশবপুর গড়ভাঙা মাধ্যমিক বালিকা বিদ্যালয় হ্যান্ডবলে জেলা চ্যাম্পিয়ন

বিশ্বমানের দক্ষ, উদ্ভাবনী ও প্রযুক্তিনির্ভর মানবসম্পদ গড়ে তুলতে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ-: রাষ্ট্রপতি 

স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে বাংলাদেশ পুলিশ সারাদেশে ১১৪টি ভেন্যুতে নির্বাচনী প্রশিক্ষণ শুরু:

কলি তালুকদারকে আহবায়ক ও বিমল বণিককে সদস্য সচিব করে সুনামগঞ্জে ২১ সদস্য বিশিষ্ঠ আহবায়ক কমিটি গঠন

পিএসসি চেয়ারম্যানের সঙ্গে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ:

খুলনা বিশ্ববিদ্যালয়ের ৭ম সমাবর্তন উপলক্ষ্যে স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত:

পাইকগাছায় মৎস্য অভিযানে তিন চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা

কপিলমুনি সিটি প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপন 

১০

দীর্ঘবছরেও স্থাপিত হয়নি ঈদগাঁওতে স্থায়ী বাস টার্মিনাল

১১

শাহপুর বাজারে ভোক্তা অধিকার অভিযানের ঝটকা মেয়াদোত্তীর্ণ ওষুধ, বিদেশি পণ্য ও অপরিচ্ছন্নতার দায়ে তিন প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা

১২

খুলনা-১ আসনের সাংসদ আমীর এজাজ খান এমপিকে বটিয়াঘাটা সাবরেজিস্ট্রার’র নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন ও পরিদর্শন :

১৩

নির্বাচনি দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনঃ কেএমপি 

১৪

ধামইরহাটকে আদর্শ উপজেলা হিসেবে গডে তোলার অংগিকার 

১৫

বিলডাকাতিয়ার অঞ্চলের কৃষকদের কচুরিপানা অপসারণ জলাবদ্ধতা থেকে মুক্তির দাবি জনপ্রতিনিধিদের কাছে।

১৬

ইসলামী আন্দোলন ও যুব নেতার শয্যা পাশে ইসলামী আন্দোলন খুলনা মহানগর নেতৃবৃন্দ

১৭

ধামইরহাটে নানা আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান 

১৮

ঈদগাঁওতে ময়লা আবর্জনার দূগন্ধে বিষিয়ে উঠেছে পরিবেশ, ডেঙ্গু আতঙ্ক

১৯

দিঘলিয়ায় পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে শ্বশুর গ্রেফতার থানায় মামলা দায়ের, আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ

২০