১১ ফেব্রুয়ারী ২০২৬, ৭:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিমানবন্দরে জামায়াতের জেলা আমির আটক সাজানো নাটক

নিজেস্ব প্রতিনিধি মাহিয়া আক্তার :ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে সৈয়দপুর বিমানবন্দরে টাকাসহ আটকের ঘটনাটি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাজানো নাটক বলে অভিযোগ করেছে জামায়াতে ইসলামী। দলটি জানিয়েছে, বিমানবন্দরের মতো সংরক্ষিত এলাকায় জামায়াতের একজন বয়স্ক দায়িত্বশীলকে এভাবে আটক করে জামায়াতকে বিতর্কিত করার অপপ্রয়াস চালানো হচ্ছে।বুধবার দুপুরে মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জরুরি প্রেস ব্রিফিংয়ে দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের এসব কথা জানান।তিনি বলেন, তাকে আটকের পর মানসিকভাবে নির্যাতন করায় তিনি অসুস্থ হয়ে পড়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবিলম্বে তার মুক্তি ও চিকিৎসাব্যবস্থার দাবি জানাচ্ছি। একই সঙ্গে নির্বাচনের আগে এ ধরনের উদ্দেশ্যপ্রণোদিত কাজে জড়িত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।জুবায়ের বলেন, তিনি (জেলা আমির) নিজেই স্পষ্ট করেছেন যে, ব্যাংক বন্ধ থাকায় লেনদেনের জন্য তার সঙ্গে কিছু নগদ টাকা ছিল। এটা খুবই স্বাভাবিক যে, তিনি ব্যবসা করেন, নিজের, পরিবার বা অন্য প্রয়োজনে এটা তিনি বহন করতে পারেন। এটা কোনো ক্রিমিনাল অপরাধ নয়। অথচ এটা নিয়ে নাটক সাজানো হচ্ছে এবং বিভিন্ন মিডিয়ায় নানা ধরনের সংবাদ প্রচার করা হচ্ছে।তিনি বলেন, জামায়াত তার কর্মকাণ্ড ও কর্মসূচি অত্যন্ত স্বচ্ছতার ভিত্তিতে করে থাকে। অথচ জামায়াতের বিপুল জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে রাজনৈতিকভাবে মোকাবিলায় ব্যর্থ হয়ে বিতর্কিত করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি অংশের যোগসাজশে এ ধরনের অপপ্রয়াস একের পর এক ঘটানো হচ্ছে।এর আগে জামায়াত আমিরের মেহেরপুর সফরের সময় জেলা আমিরের গাড়িতে অস্ত্রসহ আটকের নাটক সাজানো হয়। অথচ এক ঘণ্টা পর তা মিথ্যা প্রমাণিত হওয়ায় আটককৃতদের ছেড়ে দেওয়া হয়। তিনি বলেন, অতীতে ফ্যাসিবাদীরা এ ধরনের আচরণ করত। এখন নির্বাচন বানচালের জন্য নতুন করে কেউ ফ্যাসিবাদী আচরণ করলে জনগণকে সঙ্গে নিয়ে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে তা মোকাবিলা করা হবে।এছাড়া দেশের বিভিন্ন স্থানে জামায়াতের প্রার্থী ও তাদের সঙ্গীদের গাড়িতে হামলা, গাড়ি ভাঙচুর িএবং অনেককে আহত করা হয়েছে। নারী কর্মীদের ওপর বাধা ও হামলা চালানো হচ্ছে। এসব কর্মকাণ্ডে মনে হচ্ছে, প্রশাসনের একটি অংশ যেকোনো কারণেই হোক একটি দলের দিকে হেলে পড়েছে। অতীতে যারা এ ধরনের কাজ করেছে, তাদের জনগণ লাল কার্ড দেখিয়েছে। নতুন করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ ধরনের পক্ষপাতমূলক কাজ করলে তাদের জনরোষে পড়তে হতে পারে। তাদের নিরপেক্ষভাবে ভূমিকা পালনের জন্য আহ্বান জানান জামায়াত নেতা এহসানুল মাহবুব জুবায়ের।প্রেস ব্রিফিং জামায়াতের নায়েবে আমির মাওলানা আব্দুল হালিম, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অলিউল্লাহ নোমানসহ অনেকে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বটিয়াঘাটা এইচ কে বিশেষ শিক্ষা প্রতিবন্ধী বিদ্যালয় পরিদর্শনে উপজেলা নির্বাহী অফিসার, ম্যানেজিং কমিটি-২০২৬ এর প্রথম সভা অনুষ্ঠিত

খুলনা বিশ্ববিদ্যালয়ের এস্টেট শাখা আয়োজনে প্রশাসন ভবনের সামনের মসজিদে পুকুরে মাছের পোনা অবমুক্ত : খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য 

ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার

কাশেমাবাদে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিদ্রোহ ও তারুণ্যের সুর ডুমুরিয়ার রংপুর কলেজে: জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘নজরুল বর্ষ’ উদযাপিত

নজরদারির বাইরে ডুমুরিয়া: জরিমানাতেও থামছে না চিংড়িতে অপদ্রব্য পুশ

ডোপ টেস্টে ‘পজিটিভ’, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

টঙ্গী রেলস্টেশনে মাদক কারবারিদের হামলা: হাতকড়াসহ আসামি ছিনতাই, আহত হয়েছে পুলিশ

নিখোঁজের ৩দিন পর শিশুর মৃত দেহ উদ্ধার

বিএনপি’র দুই পক্ষের সং’ঘ’র্ষে আহত ১৫

১০

সড়ক দূর্ঘটনার মা-বাবা হাসপাতালে: দাফন হলো ছেলে-মেয়ের,শেষ দেখাও হলোনা

১১

ধামইরহাটে ৫২ কেজি পিরানহা মাছ জব্দ সহ ২ হাজার টাকা জরিমানা

১২

খানাখন্দে পুকুর, এবার ঘুরবে উন্নয়নের চাকা দীর্ঘ ভোগান্তির পর শাহপুর-দৌলতপুর সড়ক পুনর্বাসনে ৪ কোটি ৭৯ লাখ টাকার কাজ—উদ্যোগে এমপি আলী আজগার লবী

১৩

সারাজীবন যাত্রীকে পৌঁছে দিত গন্তব্যে, এবার ইসলামপুরের মুন্না নিজেই শেষ যাত্রার যাত্রী

১৪

ঈদগাহ মডেল হাসপাতালের দুই নার্সের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন

১৫

খুলনা ট্রাস্ট ও সৈয়দপুর ট্রাস্ট হতে ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদানের চেক বিতরণ  জনাব রকিবুল ইসলাম এমপি

১৬

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়ার প্রত্যয় : জাতীয় সংসদের হুইপ বকুলের

১৭

৫৩ তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ উদ্বোধন করেন:আমির এজাজ খান 

১৮

ভয়াবহ সড়ক দূর্ঘটনায় ঈদগাঁওয়ের ২ জনের জানাযায় শোকার্ত মানুষের ঢল

১৯

কেশবপুর মমতা বস্ত্রালয়ে শারদীয় আয়োজনে আকর্ষণীয় পুরস্কার

২০