১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৯:১৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাগেরহাটে নির্বাচন পরবর্তী পাল্টা-পাল্টি হামলা-সংঘর্ষে দু’দিনে আহত অন্তত ৯০

নিজস্ব প্রতিবেদক : বাগেরহাটে ভোট শেষে বিএনপি, জামায়াত ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টা-পাল্টি হামলা ও সংঘর্ষের ঘটনায় অন্তত ৯০ আহত হয়েছেন। নিহত হয়েছেন স্বতন্ত্র প্রার্থী এক সমর্থক। আহতদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা গুরুতর।ভোটের আগে থেকেই বাগেরহাট সদর ও কচুয়া এলাকায় বিএনপি, জামায়াত ও বিএনপি’র বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘাত শুরু হয়। ভোট পরবর্তী যা রক্তক্ষয়ী সংঘর্ষে রুপ নিয়েছে। নির্বাচন পরবর্তী দুই দিনে জেলার বিভিন্ন উপজেলায় অন্তত ৩০টি সংঘাতে ওই হতাহতের ঘটনা ঘটে। এছাড়া সদর উপজেলার মান্দ্রা গ্রামে পাল্টাপাল্টি বিএনপি ও জামায়াতের সমর্থকদের ১৪টি বসতবাড়ি এবং শরণখোলা-মোরেলগঞ্জে ৬টি বসত বাড়ি ভাঙচুর করা হয়। এসব ঘটনায় গতকাল শনিবার ৬ জন ও শুক্রবার ২ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

সব শেষ শনিবার দুপুরে বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের আরপাড়া এলাকায় স্থানীয় বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় নারীসহ অন্তত ৩০ জন রক্তাক্ত জখম হয়েছে। আহতদের মধ্যে সাবেক ইউপি সদস্য পপলু সরদার, সাবেক ছাত্রদল নেতা সাগর, জামায়াতের মুজাহিদসহ কয়েকজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভোটের আগের রাতেও এই এলাকায় দুই দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল। এছাড়া স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীক ও বিএনপি’র সমর্থকদের মধ্যে কয়েক দফা সংঘাতের ঘটনা ঘটে।
এদিকে, শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার পারনওয়াপাড়া ও কচুয়া উপজেলার ছিটাবাড়ি এলাকায় স্বতন্ত্র প্রার্থী এমএএইচ সেলিমের ও বিএনপি’র প্রার্থী শেখ মোহাম্মদ জাকির হোসেনের সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়। আহতদের মধ্যে স্বতন্ত্র প্রার্থীর (ঘোড়া প্রতীক) সমর্থক ওসমান সরদার নামের এক যুবক খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
দুপুরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ও স্থানীয়দের ভীড় দেখা যায়। প্রত্যক্ষদর্শীদের চারজনের সাথে কথা বলে জানা গেছে, পার নওয়াপাড়া ও ছিটাবাড়ি গ্রামের মাঝ দিয়ে বয়ে যাওয়া সরু খালটি দুই উপজেলাকে বিভক্ত করেছে। সন্ধ্যার আগে দুই পক্ষ পারনওয়াপাড়া এলাকায় সংঘর্ষে জড়ায়। পরে দৌড়ে ছোট ব্রিজ পেরিয়ে ছিটাবাড়ি এলাকায় প্রবেশ করে। সেখানেও উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ চলে। পরে আহতদের বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতাল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
নিহত ওসমান সরদার বাগেরহাট সদর উপজেলার পাড়নওয়াপাড়া গ্রামের শাহজাহান সরদারের ছেলে। বছর পাঁচেক আগে বিয়ে করা ওসমানের পৌনে চার বছরের এক পুত্র সন্তান রয়েছে।
সংঘর্ষের সময় আহত একই গ্রামের ইমরান সরদার বলেন, শুক্রবার বিকেলে পশ্চিমপার নওয়াপাড়ার বিএনপি নেতা শহিদুলের নেতৃত্বে ৪০ থেকে ৫০ জন দা, লাঠিসোটা নিয়ে বাড়ি বাড়ি গিয়ে কারা ঘোড়ায় ভোট দিয়েছে, তাদের খুঁজতে থাকে। যাকে সামনে পায়, তাকেই মারধর করে। এক পর্যায়ে গ্রামবাসী মিলে তাদের প্রতিরোধের চেষ্টা করলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে আমি, ওসমানসহ অনেকে আহত হন।
বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শামীম হোসেন বলেন, পারনওয়াপাড়া ও ছিটাবাড়ি এলাকায় দু’পক্ষের সংঘর্ষে আহত একজনের মৃত্যু হয়েছে। ঘটনায় জড়িতদের পুলিশ শনাক্ত করেছে। তাদের ধরতে অভিযান চলছে। মামলার প্রক্রিয়া চলছে।
সদর উপজেলায় চুনখোলা, মান্দ্রা, চুলকাঠিসহ বিভিন্ন এলাকায় বিএনপি, জামায়াত ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি হামলায় নারীসহ ১৫ জন আহত হয়েছে।
এদিকে মোরেলগঞ্জ ও শরণখোলা দু’দিনে প্রায় ৬ দফা পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষে বিএনপি ও জামায়াতের অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতদের মোরেলগঞ্জ, শরণখোলা ও খুলনার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
কচুয়া উপজেলার চন্দ্রপাড়া, আন্ধারমানিক, গোপালপুরসহ বিভিন্ন এলাকায় গেল দু’দিনের সংঘর্ষে বিএনপি, জামায়াত ও সতন্ত্র প্রার্থীর অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছেন। এদিকে মোংলার মাদুরপাল্টা এলাকায় স্থানীয় বিএনপি ও জামায়াতের মধ্যে মারামারিতে কয়েকজন আহত হয়েছেন।
বাগেহাটের পুলিশ সুপার মোঃ হাসান চৌধুরী বলেন, বিভিন্ন এলাকা থেকে অভিযোগ পাল্টা অভিযোগ আসছে। সংঘর্ষ-ভাঙচুরসহ কিছু বিশৃঙ্খলার ঘটনাও ঘটেছে। আইনশৃঙ্খলা বাহিনী তৎপরতায় পরিস্থিতি শান্ত আছে। নিজের কর্মীদের শান্ত রাখার জন্য সকল প্রার্থীর সাথেও আমরা কথা বলেছি। অপরাধীদের কোন ছাড় নেই, প্রতিটি ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেশবপুরে ডেঙ্গু আক্রান্ত রোগীর পাশে বিএনপি নেতৃবৃন্দ,

কেশবপুরে সাবেক ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আটক

কেশবপুর গড়ভাঙা মাধ্যমিক বালিকা বিদ্যালয় হ্যান্ডবলে জেলা চ্যাম্পিয়ন

বিশ্বমানের দক্ষ, উদ্ভাবনী ও প্রযুক্তিনির্ভর মানবসম্পদ গড়ে তুলতে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ-: রাষ্ট্রপতি 

স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে বাংলাদেশ পুলিশ সারাদেশে ১১৪টি ভেন্যুতে নির্বাচনী প্রশিক্ষণ শুরু:

কলি তালুকদারকে আহবায়ক ও বিমল বণিককে সদস্য সচিব করে সুনামগঞ্জে ২১ সদস্য বিশিষ্ঠ আহবায়ক কমিটি গঠন

পিএসসি চেয়ারম্যানের সঙ্গে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ:

খুলনা বিশ্ববিদ্যালয়ের ৭ম সমাবর্তন উপলক্ষ্যে স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত:

পাইকগাছায় মৎস্য অভিযানে তিন চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা

কপিলমুনি সিটি প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপন 

১০

দীর্ঘবছরেও স্থাপিত হয়নি ঈদগাঁওতে স্থায়ী বাস টার্মিনাল

১১

শাহপুর বাজারে ভোক্তা অধিকার অভিযানের ঝটকা মেয়াদোত্তীর্ণ ওষুধ, বিদেশি পণ্য ও অপরিচ্ছন্নতার দায়ে তিন প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা

১২

খুলনা-১ আসনের সাংসদ আমীর এজাজ খান এমপিকে বটিয়াঘাটা সাবরেজিস্ট্রার’র নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন ও পরিদর্শন :

১৩

নির্বাচনি দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনঃ কেএমপি 

১৪

ধামইরহাটকে আদর্শ উপজেলা হিসেবে গডে তোলার অংগিকার 

১৫

বিলডাকাতিয়ার অঞ্চলের কৃষকদের কচুরিপানা অপসারণ জলাবদ্ধতা থেকে মুক্তির দাবি জনপ্রতিনিধিদের কাছে।

১৬

ইসলামী আন্দোলন ও যুব নেতার শয্যা পাশে ইসলামী আন্দোলন খুলনা মহানগর নেতৃবৃন্দ

১৭

ধামইরহাটে নানা আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান 

১৮

ঈদগাঁওতে ময়লা আবর্জনার দূগন্ধে বিষিয়ে উঠেছে পরিবেশ, ডেঙ্গু আতঙ্ক

১৯

দিঘলিয়ায় পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে শ্বশুর গ্রেফতার থানায় মামলা দায়ের, আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ

২০