৪ মার্চ ২০২৬, ৮:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৫ বছরে ২৫ কোটি গাছ রোপণ: প্রকৃতির সুরক্ষায় প্রধানমন্ত্রীর নতুন রূপরেখা

নিজেস্ব প্রতিনিধি মাহিয়া আক্তার:বাংলাদেশকে একটি সবুজ, শ্যামল ও নিরোগ রাষ্ট্রে পরিণত করার লক্ষ্য নিয়ে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে এক গুরুত্বপূর্ণ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (৪ মার্চ ২০২৬) প্রধানমন্ত্রী তারেক রহমান এই সভায় সভাপতিত্ব করেন।সভার মূল আলোচ্য বিষয় ছিল সরকারের দুই উচ্চাভিলাষী প্রকল্প—‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ এবং ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ গঠন’ সংক্রান্ত বিশেষ সেলের কার্যক্রমের সর্বশেষ অগ্রগতি মূল্যায়ন। প্রধানমন্ত্রী সভায় বৃক্ষরোপণ কর্মসূচির বাস্তবায়নের গতি, চ্যালেঞ্জ এবং পরবর্তী পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা করেন।এই কর্মসূচি বিএনপির নির্বাচনী ইশতেহারের অংশ হিসেবে নেওয়া হয়েছে, যা জলবায়ু পরিবর্তন মোকাবিলা, বন্যা-খরা প্রতিরোধ এবং পরিবেশ সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রতি বছর গড়ে ৫ কোটি গাছ রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মে মাস থেকে এই কর্মসূচি পূর্ণাঙ্গভাবে শুরু হওয়ার কথা ছিল, এবং এখন অগ্রগতি পর্যালোচনা করে আরও ত্বরান্বিত করার নির্দেশ দেওয়া হয়েছে।রোপণের স্থান হিসেবে নদীতীর, বাঁধ, রাস্তার ধার, স্কুল-কলেজ প্রাঙ্গণ, গ্রামীণ এলাকা এবং শহরের খালি জায়গাগুলো চিহ্নিত করা হয়েছে। জনগণকে সম্পৃক্ত করে (যেমন প্লাস্টিক বোতলের বিনিময়ে চারা বিতরণ) এটি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। এছাড়া জাতীয় পর্যায়ে নদী-খাল-জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির সঙ্গে যুক্ত করে ভূগর্ভস্থ পানির স্তর বাড়ানো এবং পরিবেশ ভারসাম্য রক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টুসহ সংশ্লিষ্ট মন্ত্রী, সচিব এবং বিশেষ সেলের সদস্যরা সভায় অংশ নেন। প্রধানমন্ত্রী সেলগুলোকে আরও সক্রিয় করে তোলার নির্দেশ দেন এবং জনগণের অংশগ্রহণ বাড়ানোর ওপর জোর দেন।এই উদ্যোগ বাস্তবায়িত হলে বাংলাদেশের পরিবেশগত উন্নয়নে বড় অবদান রাখবে বলে আশা করা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেশবপুরে ডেঙ্গু আক্রান্ত রোগীর পাশে বিএনপি নেতৃবৃন্দ,

কেশবপুরে সাবেক ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আটক

কেশবপুর গড়ভাঙা মাধ্যমিক বালিকা বিদ্যালয় হ্যান্ডবলে জেলা চ্যাম্পিয়ন

বিশ্বমানের দক্ষ, উদ্ভাবনী ও প্রযুক্তিনির্ভর মানবসম্পদ গড়ে তুলতে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ-: রাষ্ট্রপতি 

স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে বাংলাদেশ পুলিশ সারাদেশে ১১৪টি ভেন্যুতে নির্বাচনী প্রশিক্ষণ শুরু:

কলি তালুকদারকে আহবায়ক ও বিমল বণিককে সদস্য সচিব করে সুনামগঞ্জে ২১ সদস্য বিশিষ্ঠ আহবায়ক কমিটি গঠন

পিএসসি চেয়ারম্যানের সঙ্গে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ:

খুলনা বিশ্ববিদ্যালয়ের ৭ম সমাবর্তন উপলক্ষ্যে স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত:

পাইকগাছায় মৎস্য অভিযানে তিন চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা

কপিলমুনি সিটি প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপন 

১০

দীর্ঘবছরেও স্থাপিত হয়নি ঈদগাঁওতে স্থায়ী বাস টার্মিনাল

১১

শাহপুর বাজারে ভোক্তা অধিকার অভিযানের ঝটকা মেয়াদোত্তীর্ণ ওষুধ, বিদেশি পণ্য ও অপরিচ্ছন্নতার দায়ে তিন প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা

১২

খুলনা-১ আসনের সাংসদ আমীর এজাজ খান এমপিকে বটিয়াঘাটা সাবরেজিস্ট্রার’র নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন ও পরিদর্শন :

১৩

নির্বাচনি দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনঃ কেএমপি 

১৪

ধামইরহাটকে আদর্শ উপজেলা হিসেবে গডে তোলার অংগিকার 

১৫

বিলডাকাতিয়ার অঞ্চলের কৃষকদের কচুরিপানা অপসারণ জলাবদ্ধতা থেকে মুক্তির দাবি জনপ্রতিনিধিদের কাছে।

১৬

ইসলামী আন্দোলন ও যুব নেতার শয্যা পাশে ইসলামী আন্দোলন খুলনা মহানগর নেতৃবৃন্দ

১৭

ধামইরহাটে নানা আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান 

১৮

ঈদগাঁওতে ময়লা আবর্জনার দূগন্ধে বিষিয়ে উঠেছে পরিবেশ, ডেঙ্গু আতঙ্ক

১৯

দিঘলিয়ায় পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে শ্বশুর গ্রেফতার থানায় মামলা দায়ের, আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ

২০