৫ মার্চ ২০২৬, ৮:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

অভিনয় শিল্পী সংঘে তিশার বিরুদ্ধে অথৈয়ের লিখিত অভিযোগ

নিজেস্ব প্রতিনিধি মাহিয়া আক্তার:সম্প্রতি তানজিন তিশার বিরুদ্ধে মারধরের অভিযোগ করেন অভিনেত্রী সামিয়া অথৈ। ৩ মার্চ ফেসবুক লাইভে এসে অথৈ দাবি করেন, নাটকের শেষ দৃশ্য ধারণের সময় স্ক্রিপ্টের বাইরে গিয়ে তিশা প্রকাশ্যে তাকে জোরে চড়-থাপ্পড় মারেন।শুটিং সেটে শারীরিকভাবে আঘাতের সুষ্ঠু বিচারের জন্য গতকাল বুধবার (৪ মার্চ) তিশার বিরুদ্ধে অভিনয় শিল্পী সংঘে লিখিত অভিযোগ করেছেন অথৈ। বিষয়টি ঢাকা মেইলকে নিশ্চিত করেছেন সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু।তিনি বলেন, ‘অথৈ গতকাল বুধবার লিখিত অভিযোগ জমা দিয়েছেন। এটা নিয়ে খুব শিগগির আলোচনা হবে। সংগঠনের সালিশি কমিটি আছে, তারা অভিযোগটি নিয়ে আলোচনা করবেন।’এর আগে ৩ মার্চ সামাজিক মাধ্যমে লাইভে এসে ঘটনাটি জানান সামিয়া। কাঁদতে কাঁদতে তিনি জানান, তিশার নতুন সিনেমার খবরে আনন্দিত হয়ে ঢাকা থেকে একটি উপহার নিয়ে যান। কিন্তু তিশা সে উপহার নিতে অস্বীকৃতি জানান। এতে অথৈ হতবাক হয়ে চুপ হয়ে যান।এরপর গত ২ মার্চ অথৈয়ের প্রথম দৃশ্যের ধারণ চলাকালীন তানজিন তিশা স্ক্রিপ্টের বাইরে গিয়ে সবার সামনে ইচ্ছাকৃতভাবে অথৈকে মারধর করেন। সজোরে খামচি দিয়ে রক্তাক্ত করে ফেলেন বলে জানান অথৈ। বিষয়টি চরম অপমানজনক হলেও তিনি কিছু বলেননি তিশাকে।এদিকে মনিটরে তিশার কাণ্ড দেখে হতবাক রিংকু, মীর রাব্বী ও অভিনেতা শহীদুজ্জামান সেলিম। সেলিম অথৈয়ের কাছে জানতে চান তিশার এমন আচরণের কারণ। আগে থেকে কোনো দ্বন্দ্ব আছে কি না সে বিষয়েও প্রশ্ন করেন।সে সময় সামিয়া অথৈ জানান, এর আগে অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে কাজ থেকে বিরত থাকতে তাকে ফোন করে হুমকি দিয়েছিলেন তিশা। শুধু তাকেই নয়, অভিনেত্রী কেয়া পায়েলসহ আরও অনেককেই ফোন করে ফারহানের সঙ্গে কাজ করতে নিষেধ করে হুমকি দেন তিশা।অথৈয়ের অভিযোগের প্রেক্ষিতে তিশা আরও বলেন, ‘সে হয়তো এমনভাবে লাইভ করেছে যে মনে হচ্ছে আমি তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছি, কিন্তু ব্যক্তিগত আক্রমণের কিছুই এখানে নেই। এটি তার বুঝতে ভুল হয়েছে। আমি যা করেছি তা পুরোপুরি আমার চরিত্রের প্রয়োজনে এবং স্ক্রিপ্ট অনুযায়ী করেছি।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেশবপুরে ডেঙ্গু আক্রান্ত রোগীর পাশে বিএনপি নেতৃবৃন্দ,

কেশবপুরে সাবেক ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আটক

কেশবপুর গড়ভাঙা মাধ্যমিক বালিকা বিদ্যালয় হ্যান্ডবলে জেলা চ্যাম্পিয়ন

বিশ্বমানের দক্ষ, উদ্ভাবনী ও প্রযুক্তিনির্ভর মানবসম্পদ গড়ে তুলতে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ-: রাষ্ট্রপতি 

স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে বাংলাদেশ পুলিশ সারাদেশে ১১৪টি ভেন্যুতে নির্বাচনী প্রশিক্ষণ শুরু:

কলি তালুকদারকে আহবায়ক ও বিমল বণিককে সদস্য সচিব করে সুনামগঞ্জে ২১ সদস্য বিশিষ্ঠ আহবায়ক কমিটি গঠন

পিএসসি চেয়ারম্যানের সঙ্গে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ:

খুলনা বিশ্ববিদ্যালয়ের ৭ম সমাবর্তন উপলক্ষ্যে স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত:

পাইকগাছায় মৎস্য অভিযানে তিন চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা

কপিলমুনি সিটি প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপন 

১০

দীর্ঘবছরেও স্থাপিত হয়নি ঈদগাঁওতে স্থায়ী বাস টার্মিনাল

১১

শাহপুর বাজারে ভোক্তা অধিকার অভিযানের ঝটকা মেয়াদোত্তীর্ণ ওষুধ, বিদেশি পণ্য ও অপরিচ্ছন্নতার দায়ে তিন প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা

১২

খুলনা-১ আসনের সাংসদ আমীর এজাজ খান এমপিকে বটিয়াঘাটা সাবরেজিস্ট্রার’র নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন ও পরিদর্শন :

১৩

নির্বাচনি দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনঃ কেএমপি 

১৪

ধামইরহাটকে আদর্শ উপজেলা হিসেবে গডে তোলার অংগিকার 

১৫

বিলডাকাতিয়ার অঞ্চলের কৃষকদের কচুরিপানা অপসারণ জলাবদ্ধতা থেকে মুক্তির দাবি জনপ্রতিনিধিদের কাছে।

১৬

ইসলামী আন্দোলন ও যুব নেতার শয্যা পাশে ইসলামী আন্দোলন খুলনা মহানগর নেতৃবৃন্দ

১৭

ধামইরহাটে নানা আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান 

১৮

ঈদগাঁওতে ময়লা আবর্জনার দূগন্ধে বিষিয়ে উঠেছে পরিবেশ, ডেঙ্গু আতঙ্ক

১৯

দিঘলিয়ায় পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে শ্বশুর গ্রেফতার থানায় মামলা দায়ের, আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ

২০