মোঃ রনি আহমেদ রাজু, বিশেষ প্রতিনিধি: মাগুরায় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে, দলীয় পতাকা ও জাতীয় পতাকা উত্তোলনকে কেন্দ্র করে হঠাৎ করেই রাজনৈতিক অঙ্গনে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে।সামাজিক যোগাযোগ মাধ্যমে কার্যালয় খোলার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পরপরই জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রহিম ও জেলা যুবদলের ধর্মবিষয়ক সম্পাদক তরুন জোয়ার্দার, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সজল খান সহ উত্তেজিত জনতা সাবেক জেলা যুবলীগের সভাপতি ও বর্তমান জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এনামুল হক হীরক ও মাগুরা সদর উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সানিয়া সুলতানা সহ মোঃ উসমান কে উত্তেজিত জনতা ঘেরাও করে পুলিশের হাতে সপর্দ করেন।ঘটনার রেশ কাটতে না কাটতেই ক্ষিপ্ত স্থানীয় জনতা জেলা যুবলীগের সভাপতি ফজলুর রহমানের স্টেডিয়াম পাড়ার বাসভবনে ভাঙচুর চালিয়েছে।
হঠাৎ ঘটে যাওয়া এসব ঘটনায় মাগুরা শহরে চরম উত্তেজনা বিরাজ করছে।পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এ বিষয়ে মাগুরা সদর থানার পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
মন্তব্য করুন