৯ মার্চ ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তুরস্ক, সাইপ্রাস ও আজারবাইজানে হামলা করেনি ইরান: পররাষ্ট্র মন্ত্রণালয়

নিজেস্ব প্রতিনিধি মাহিয়া আক্তার:গত সপ্তাহে তুরস্ক, সাইপ্রাস এবং আজারবাইজানে ইরানি ড্রোন হামলার খবর প্রকাশিত হওয়ার পর সেই অভিযোগ আনুষ্ঠানিকভাবে অস্বীকার করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাঘেই এক বিবৃতিতে জানিয়েছেন, ইরানের ভূখণ্ড থেকে এই দেশগুলোর ওপর কোনো ধরনের আক্রমণ চালানো হয়নি।বাঘেই ইঙ্গিত দিয়েছেন, হামলাগুলো পরিকল্পিতভাবে সাজানো হতে পারে। তিনি বলেন, ‘আমরা বারবার সতর্ক করেছি যে, শত্রুপক্ষ আমাদের সঙ্গে প্রতিবেশী দেশগুলোর দূরত্ব তৈরি করার জন্য নির্দিষ্ট কিছু হামলা সাজিয়ে নাটক করতে পারে।’ তিনি মনে করেন, ইরানের আঞ্চলিক সম্পর্ক নষ্ট করতেই এই ধরনের অপপ্রচার চালানো হচ্ছে।মুখপাত্র ইসমাইল বাঘেই জোর দিয়ে বলেন, ইরান এই অঞ্চলের দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে বদ্ধপরিকর।যদিও যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অঞ্চলের অনেক দেশেই ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন লক্ষ্যভ্রষ্ট হওয়া বা আঘাত হানার খবর পাওয়া গেছে। তবে বাঘেই এটিকে শত্রুতা হিসেবে দেখতে নারাজ।প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বের কথা বললেও ইরান নিজের সুরক্ষার বিষয়ে আপসহীন মনোভাব প্রকাশ করেছে। বাঘেই স্পষ্ট করে বলেছেন, যদি অন্য কোনো দেশের ভূখণ্ড ইরানকে আক্রমণ করার জন্য ব্যবহৃত হয়, তবে ইরানের আত্মরক্ষার পূর্ণ অধিকার রয়েছে। তিনি আরও যোগ করেন, ‘আমাদের আত্মরক্ষামূলক পদক্ষেপকে অন্য কোনো দেশের প্রতি শত্রুতা হিসেবে গণ্য করা উচিত নয়।’উল্লেখ্য, মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক যুদ্ধের ডামাডোলে ইরান ও তার প্রতিবেশী দেশগুলোর মধ্যে উত্তপ্ত পরিস্থিতির প্রেক্ষাপটে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের এমন মন্তব্য এল। এরই মধ্যে উপসাগরীয় একাধিক দেশের বেসামরিক স্থাপনায় হামলার খবর পাওয়া গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে বাংলাদেশ পুলিশ সারাদেশে ১১৪টি ভেন্যুতে নির্বাচনী প্রশিক্ষণ শুরু:

কলি তালুকদারকে আহবায়ক ও বিমল বণিককে সদস্য সচিব করে সুনামগঞ্জে ২১ সদস্য বিশিষ্ঠ আহবায়ক কমিটি গঠন

পিএসসি চেয়ারম্যানের সঙ্গে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ:

খুলনা বিশ্ববিদ্যালয়ের ৭ম সমাবর্তন উপলক্ষ্যে স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত:

পাইকগাছায় মৎস্য অভিযানে তিন চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা

কপিলমুনি সিটি প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপন 

দীর্ঘবছরেও স্থাপিত হয়নি ঈদগাঁওতে স্থায়ী বাস টার্মিনাল

শাহপুর বাজারে ভোক্তা অধিকার অভিযানের ঝটকা মেয়াদোত্তীর্ণ ওষুধ, বিদেশি পণ্য ও অপরিচ্ছন্নতার দায়ে তিন প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা

খুলনা-১ আসনের সাংসদ আমীর এজাজ খান এমপিকে বটিয়াঘাটা সাবরেজিস্ট্রার’র নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন ও পরিদর্শন :

নির্বাচনি দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনঃ কেএমপি 

১০

ধামইরহাটকে আদর্শ উপজেলা হিসেবে গডে তোলার অংগিকার 

১১

বিলডাকাতিয়ার অঞ্চলের কৃষকদের কচুরিপানা অপসারণ জলাবদ্ধতা থেকে মুক্তির দাবি জনপ্রতিনিধিদের কাছে।

১২

ইসলামী আন্দোলন ও যুব নেতার শয্যা পাশে ইসলামী আন্দোলন খুলনা মহানগর নেতৃবৃন্দ

১৩

ধামইরহাটে নানা আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান 

১৪

ঈদগাঁওতে ময়লা আবর্জনার দূগন্ধে বিষিয়ে উঠেছে পরিবেশ, ডেঙ্গু আতঙ্ক

১৫

দিঘলিয়ায় পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে শ্বশুর গ্রেফতার থানায় মামলা দায়ের, আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ

১৬

খুলনা বিশ্ববিদ্যালয়ের হিট প্রকল্পের আওতায় উদীয়মান ফসলের রোগবালাই শনাক্তকরণে কৃষকদের প্রশিক্ষণ:

১৭

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত রিংটন মন্ডল হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন জন্মভূমির মফস্বল সম্পাদক, আগামী সোমবার পায়ের অপারেশন

১৮

মিনি ফুটবল টুর্নামেন্ট তিতুর স্মৃতি ধরে মাঠে ১৬ দলের ফুটবল লড়াই রুপরামপুর পশ্চিমপাড়ায় ইয়ংস্টারের আয়োজনে মিনি ফুটবল টুর্নামেন্ট—উপস্থিত বিএনপি নেতৃবৃন্দ

১৯

নাপিতখালী মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী 

২০