bntv24
১৪ মার্চ ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আমিরাতে হামলার ভিডিও পোস্ট করায় বাংলাদেশিসহ গ্রেপ্তার ১০

নিজেস্ব প্রতিনিধি মাহিয়া আক্তার:সংযুক্ত আরব আমিরাতের নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেশের নিরাপত্তা সংক্রান্ত স্পর্শকাতর ও বিভ্রান্তিকর ভিডিও প্রচারের দায়ে দেশটির পাবলিক প্রসিকিউটর সম্প্রতি তাদের গ্রেপ্তারের নির্দেশ দেন।দেশটির সরকারি সংবাদ সংস্থা ডব্লিউএএম জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তিরা মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের আবহে আমিরাতের ওপর হামলার সত্য ও মিথ্যা– উভয় ধরনের ভিডিও শেয়ার করেছেন।প্রসিকিউশন জানায়, এসব ভিডিওর মধ্যে যেমন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন বা ক্ষেপণাস্ত্র হামলার প্রকৃত ফুটেজ ছিল, তেমনি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করা বানোয়াট বিস্ফোরণ, অগ্নিকাণ্ড এবং গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার ভুয়া দৃশ্যও অন্তর্ভুক্ত ছিল।কর্তৃপক্ষের মতে, এই ভিডিওগুলো প্রকৃত হোক বা বানোয়াট, তা জনমনে ব্যাপক বিভ্রান্তি সৃষ্টি করছে এবং জননিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলছে। বিশেষ করে, এসব উপাদান শত্রুপক্ষকে সরকারের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা চালানোর সুযোগ করে দেয় বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা উল্লেখ করেছেন।এই অপরাধের গুরুত্ব বিবেচনা করে অভিযুক্তদের কঠোর সাজার মুখোমুখি হতে হচ্ছে। ইচ্ছাকৃতভাবে প্রতারণা করা, জনগণের মধ্যে আতঙ্ক ছড়ানো এবং সামাজিক শান্তি নষ্ট করার অপরাধে তাদের প্রত্যেকের কমপক্ষে এক বছরের কারাদণ্ড এবং ১ লাখ দিরহাম (প্রায় ২৭,২২৪ ডলার) জরিমানা হতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকার গঠনের ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল

প্রতিবন্ধী তিন ব্যক্তিকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী

খুলনায় বাড়ছে ডেঙ্গু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৬৬ জন

আইন তার নিজস্ব গতিতে চলবে:আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান

টেকসই নগর বর্জ্য ব্যবস্থাপনায় কেসিসি কাজ করছে:নজরুল ইসলাম মঞ্জু

ভদ্রা খালে অবৈধ নেট-পাটা ও চায়না দুয়ারী জালের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান: দেশীয় প্রজাতির মাছ রক্ষায় নতুন আশা

মুজিবনগরে পিএফজি’র আয়োজনে মাদক বিরোধী সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

ঈদগাঁওতে খালপাড়ের লোকজনের মরণ দশা কাটছেনা, জনদূর্ভােগ চরমে

খুলনায় অজ্ঞাত কিশোরের মৃতদেহ উদ্ধার

খুলনার বিএনপি নেতাদের টার্গেট, কারা চালাচ্ছে মিডিয়া ট্রায়াল?

১০

১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে সম্মিলিত নাগরিক পরিষদ খুলনায় আজ সংবাদ সম্মেলন করে প্রেসক্লাবে

১১

ভারতে পালানোর সময় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ও তার সহযোগীরা যশোরে গ্রেপ্তার

১২

কেশবপুর-পাঁজিয়া সড়কের ব্যাসডাঙ্গা যাত্রী ছাউনি, দখলমুক্ত করার দাবি

১৩

কেশবপুরে দুই’শ পিচ ইয়াবাসহ এক মাদককারবারি গ্রেফতার 

১৪

কেশবপুরে এমপির উন্নয়ন ও অনুদানের চেক বিতরণ

১৫

কেএমপির নতুন পুলিশ কমিশনার হিসেবে মো. সাজ্জাদুর রহমান

১৬

ঈদগাঁওতে ব্যবসায়ীর দেড় লাখ টাকা ছিনতাই : গ্রেফতার ২ 

১৭

ঈদগাঁওর ভোমরিয়াঘোনা রাজাখালী বেড়ীবাঁধ পরিদর্শনে সাংসাদ লুৎফুর রহমান কাজল 

১৮

৩ এপিবিএন, খুলনার সাইবার ক্রাইম ইউনিটের ধারাবাহিক সাফল্য

১৯

নবনির্মিত লবণচরা থানা ভবন এর শুভ উদ্বোধন

২০