১৭ মার্চ ২০২৬, ৮:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রোহিঙ্গা বাড়ল ১ লাখ ৭৯ হাজার

নিজেস্ব প্রতিনিধি মাহিয়া আক্তার:গত এক বছর মিয়ানমার থেকে কক্সবাজারে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা বেড়েছে। ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এই সংখ্যা দাঁড়িয়েছে ১১ লাখ ৮৪ হাজার ৮৬৪। অর্থাৎ, এক বছরে ১ লাখ ৭৮ হাজার ৭৫৭ জন বেড়েছে। ২০২৫ সালের এই সময়ে কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী ছিল ১০ লাখ ৬ হাজার ১০৭ জন।গতকাল সোমবার জাতিসংঘের শরণার্থী সংস্থা—ইউএনএইচসিআরের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য পাওয়া গেছে।সংস্থাটির তথ্য অনুযায়ী, প্রতিবেদনে নবাগত দেখানো হয়েছে ১ লাখ ৪৪ হাজার ৪৫৬ জনকে। সে হিসাবে নতুন জন্মগ্রহণ করা শিশুর সংখ্যা ৩৪ হাজার ৩০১ জন হতে পারে। নবাগতদের বিষয়ে প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালে সাধারণ সংঘাতের পাশাপাশি ‘টার্গেটেড’ সংঘাতের কারণে নতুন মাত্রায় রোহিঙ্গাদের বাস্তুচ্যুতি ঘটে। নবাগত রোহিঙ্গাদের বায়োমেট্রিক পদ্ধতি চিহ্নিত করা হলেও সম্পূর্ণরূপে নিবন্ধিত হিসাবে বিবেচনা করা হয় না। জীবন রক্ষাকারী সহায়তা বিতরণে কেবল ফ্যামিলি কার্ড দেওয়া হয় তাদের।ইউএনএইচসিআরের হিসাবে, ২০২৬ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশে থাকা রোহিঙ্গা শরণার্থী পরিবারের সংখ্যা ২ লাখ ৪৬ হাজার ৪১৫। গত বছর ওই সময় পর্যন্ত ছিল ২ লাখ ৪ হাজার ৩০৩টি। অর্থাৎ, এক বছরে রোহিঙ্গা শরণার্থী পরিবারের সংখ্যা ৪১ হাজার ৯১২টি বেড়েছে। অবশ্য, ইউএনএইচসিআরের প্রতিবেদনে নবাগত পরিবার হিসেবে দেখানো হয়েছে ৩৭ হাজার ৯৫৫টি।১৯৯০ সাল থেকে বাংলাদেশে নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা ছিল ৩৯ হাজার ৫০২। আর ২০১৭ সালের অগাস্টের পর এসেছে ১০ লাখের বেশি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেশবপুরে ডেঙ্গু আক্রান্ত রোগীর পাশে বিএনপি নেতৃবৃন্দ,

কেশবপুরে সাবেক ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আটক

কেশবপুর গড়ভাঙা মাধ্যমিক বালিকা বিদ্যালয় হ্যান্ডবলে জেলা চ্যাম্পিয়ন

বিশ্বমানের দক্ষ, উদ্ভাবনী ও প্রযুক্তিনির্ভর মানবসম্পদ গড়ে তুলতে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ-: রাষ্ট্রপতি 

স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে বাংলাদেশ পুলিশ সারাদেশে ১১৪টি ভেন্যুতে নির্বাচনী প্রশিক্ষণ শুরু:

কলি তালুকদারকে আহবায়ক ও বিমল বণিককে সদস্য সচিব করে সুনামগঞ্জে ২১ সদস্য বিশিষ্ঠ আহবায়ক কমিটি গঠন

পিএসসি চেয়ারম্যানের সঙ্গে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ:

খুলনা বিশ্ববিদ্যালয়ের ৭ম সমাবর্তন উপলক্ষ্যে স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত:

পাইকগাছায় মৎস্য অভিযানে তিন চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা

কপিলমুনি সিটি প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপন 

১০

দীর্ঘবছরেও স্থাপিত হয়নি ঈদগাঁওতে স্থায়ী বাস টার্মিনাল

১১

শাহপুর বাজারে ভোক্তা অধিকার অভিযানের ঝটকা মেয়াদোত্তীর্ণ ওষুধ, বিদেশি পণ্য ও অপরিচ্ছন্নতার দায়ে তিন প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা

১২

খুলনা-১ আসনের সাংসদ আমীর এজাজ খান এমপিকে বটিয়াঘাটা সাবরেজিস্ট্রার’র নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন ও পরিদর্শন :

১৩

নির্বাচনি দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনঃ কেএমপি 

১৪

ধামইরহাটকে আদর্শ উপজেলা হিসেবে গডে তোলার অংগিকার 

১৫

বিলডাকাতিয়ার অঞ্চলের কৃষকদের কচুরিপানা অপসারণ জলাবদ্ধতা থেকে মুক্তির দাবি জনপ্রতিনিধিদের কাছে।

১৬

ইসলামী আন্দোলন ও যুব নেতার শয্যা পাশে ইসলামী আন্দোলন খুলনা মহানগর নেতৃবৃন্দ

১৭

ধামইরহাটে নানা আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান 

১৮

ঈদগাঁওতে ময়লা আবর্জনার দূগন্ধে বিষিয়ে উঠেছে পরিবেশ, ডেঙ্গু আতঙ্ক

১৯

দিঘলিয়ায় পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে শ্বশুর গ্রেফতার থানায় মামলা দায়ের, আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ

২০