৩১ মার্চ ২০২৬, ৪:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সুন্দরবনে শুরু হচ্ছে মধু আহরণ মৌসুম, লক্ষ্যমাত্রা বাড়িয়েছে বন বিভাগ

তারিক লিটু, কয়রা (খুলনা):খুলনার কয়রা উপজেলার সংলগ্ন সুন্দরবনে আগামী ১ এপ্রিল থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে বহুল প্রতীক্ষিত মধু আহরণ মৌসুম। বন বিভাগের নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী, চলতি মৌসুমে ১১০০ কুইন্টাল মধু ও ৬০০ কুইন্টাল মৌমাছির মোম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।বন বিভাগ সূত্রে জানা গেছে, ইতোমধ্যে মৌয়ালদের নৌকা প্রস্তুত করা হচ্ছে। বৈধ পাশ (পারমিট) নিয়ে পর্যায়ক্রমে তারা বনে প্রবেশ করবেন। সাধারণত এপ্রিল থেকে জুন পর্যন্ত এই কার্যক্রম চলে।গত মৌসুমের অভিজ্ঞতার ভিত্তিতে এবার লক্ষ্যমাত্রা বাড়ানো হয়েছে। ওই সময়ে সংশ্লিষ্ট রেঞ্জ এলাকায় ২৪৮টি বৈধ পাশের বিপরীতে ১৭০৯ জন মৌয়াল বনে প্রবেশ করেন। তারা প্রাকৃতিক চাক থেকে ৮৫৪ দশমিক ৫ কুইন্টাল মধু ও ২৭৫ দশমিক ৫ কুইন্টাল মৌমাছির মোম সংগ্রহ করেন।কয়রা উপজেলার উপকূলীয় এলাকার একাধিক মৌয়াল জানান,সুন্দরবনের প্রাকৃতিক ও ভেজালমুক্ত মধুর চাহিদা দেশজুড়ে রয়েছে। তাই প্রতিবছরের মতো এবারও তারা দলবদ্ধভাবে মধু সংগ্রহে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।তবে মধু আহরণে প্রতি বছরই জীবনঝুঁকির মুখে পড়তে হয় বলে জানিয়েছেন মৌয়ালরা। বনের ভেতরে রয়েল বেঙ্গল টাইগার, বিষধর সাপসহ বিভিন্ন বন্যপ্রাণীর পাশাপাশি প্রতিকূল পরিবেশ বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। সম্প্রতি বনদস্যুদের তৎপরতা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগও বেড়েছে।অনুসন্ধানে জানা গেছে, বনদস্যুদের চাঁদাবাজির কারণে অনেক মৌয়াল বনে যেতে নিরুৎসাহিত হচ্ছেন। নাম প্রকাশে অনিচ্ছুক এক মৌয়াল অভিযোগ করেন, প্রতি জনের কাছ থেকে ১০ হাজার টাকা করে চাঁদা দাবি করা হচ্ছে, যা অনেকের পক্ষেই পরিশোধ করা সম্ভব নয়।এক মৌয়াল জানান, গত মৌসুমে মধু সংগ্রহ করতে গিয়ে তিনি বাঘের মুখোমুখি হন। “হঠাৎ সামনে বাঘ দেখে আমরা চিৎকার করি এবং গাছের গায়ে আঘাত করতে থাকি। পরে বাঘ সরে গেলে দ্রুত নৌকায় ফিরে আসি,” বলেন তিনি। তাঁর ভাষায়, “মধু খোঁজা আর বাঘ খোঁজা প্রায় একই কথা—প্রতিনিয়ত জীবন ঝুঁকি নিয়েই কাজ করতে হয়।”বন বিভাগ জানিয়েছে, মৌয়ালদের নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি বনজ সম্পদ সংরক্ষণে নির্ধারিত নিয়ম মেনে মধু সংগ্রহের নির্দেশ দেওয়া হয়েছে। অপরিকল্পিতভাবে চাক ধ্বংস বা অতিরিক্ত আহরণ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।সংশ্লিষ্টরা আশা করছেন, অনুকূল আবহাওয়া ও বনজ পরিবেশ ভালো থাকলে চলতি মৌসুমে নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে। এতে সরকারের রাজস্ব আয় বৃদ্ধির পাশাপাশি কয়রাসহ উপকূলীয় অঞ্চলের হাজারো মৌয়াল পরিবারের জীবিকায় স্বস্তি ফিরবে।

ফোনঃ 01767801901

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনা জেলা বটিয়াঘাটা একদিনের ব্যবধানে আবারো যুবদল নেতা বাদল হাওলাদারের বুকে গুলি,গুরুতর জখম, খুলনা মেডিকেলে ভর্তি:

১

খুলনা জেলা পরিষদের সাবেক প্রশাসনিক কর্মকর্তা দুর্নীতিবাজ মাহাবুবুর রহমান বিরুদ্ধে দুদকের মামলা:

২

ধামইরহাটে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

৩

ধামইরহাটে দলীয় করনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

৪

ডুমুরিয়ায় মানকচু বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক

৫

প্রধানমন্ত্রীর আগমনের পূর্ব প্রস্তুতিতে খুলনা জেলায় অবস্থিত স্টেডিয়াম সমূহ পরিদর্শন করেন : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক এমপি

৬

দুদকের মামলা, বাদ পড়লেন অর্থ ছাড়ের নেপথ্যে ভূমিকা রাখা কেডিএ’র দুই চেয়ারম্যান, সচিব ও সদস্যরা

৭

ডুমুরিয়ায় পরকীয়ার জেরে রক্তক্ষয়ী হামলার অভিযোগ! দায়ের কোপে পরিমল গুরুতর, রবীনসহ আহত ৪ • খুলনা মেডিকেলে একজন, এলাকায় উত্তেজনা

৮

ঈদগাঁওতে ব্যাংক থেকে টাকা উধাও, থানায় জিডি 

৯

শুভ জন্মদিন ব্যারিস্টার জায়মা রহমান।

১০

কেশবপুরে যাত্রীবেশে বৃদ্ধকে কুপিয়ে ব্যাটারি চালিত ভ্যান নিয়ে গেল দুর্বৃত্ত

১১

যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল করার লক্ষ্যে কেশবপুরে প্রস্তুতি সভা।

১২

কেশবপুরে ৮ দলীয় হাডুডু (কাবাডি) টুর্নামেন্ট অনুষ্ঠিত।

১৩

তৃণমূল জাগপা’র প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক নিজামদ্দিন আমিতের নিন্দা ও প্রতিবাদঃ

১৪

দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গাইনি সহ গুরুত্বপূর্ণ পদে ডাক্তার না-থাকায় চিকিৎসা নিতে আসা রোগীদের মারাত্মক দুর্ভোগ পোহাতে হচ্ছে।

১৫

জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান পদপ্রার্থী আলমগীর, দিলেন উন্নয়নের প্রতিশ্রুতি।

১৬

ঈদগাঁও-ঈদগড় সড়কে গণডাকাতির ঘটনায় সন্দেহ ভাজন গ্রেফতার -১ 

১৭

থুকড়া বাজার বায়তুস সালাম কেন্দ্রীয় জামে মসজিদের নতুন কমিটি ঘোষণা সভাপতি নুরুজ্জামান কিসলু, সম্পাদক আফজাল হোসেন, কোষাধ্যক্ষ মামুন পারভেজ।

১৮

থুকড়া বাজার বায়তুস সালাম কেন্দ্রীয় জামে মসজিদের নতুন কমিটি ঘোষণা সভাপতি নুরুজ্জামান কিসলু, সম্পাদক আফজাল হোসেন, কোষাধ্যক্ষ মামুন পারভেজ

১৯

পাইকগাছা জনতা ব্যাংকে গ্রাহক হয়রানির অভিযোগ।

২০