৬ এপ্রিল ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তেরখাদা ইউপি নির্বাচন ঘিরে তরুণ প্রার্থী আজিবারের উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক: খুলনার তেরখাদা উপজেলার সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে উচ্চাকাঙ্ক্ষী উন্নয়ন পরিকল্পনা ঘোষণা করেছেন তরুণ প্রার্থী শেখ আজিজুর রহমান আজিবার। সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে একটি ‘মডেল ইউনিয়ন’ গড়ে তোলার প্রত্যয় জানিয়েছেন তিনি।সম্প্রতি ইউনিয়নবাসীর উদ্দেশ্যে দেওয়া এক বার্তায় আজিবার বলেন, নির্বাচিত হলে ইউনিয়ন পরিষদের সব কার্যক্রম জনসম্পৃক্ত করা হবে এবং প্রতিটি ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করা হবে।

তার পরিকল্পনায় অবকাঠামো উন্নয়ন ও কৃষিখাতকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। গ্রামীণ সড়ক সংস্কারের পাশাপাশি কৃষকদের সার, বীজ ও সেচ সুবিধা নিশ্চিত করার মাধ্যমে উৎপাদন বাড়ানোর কথা বলেন তিনি।
শিক্ষা ও স্বাস্থ্য খাতে বেকার যুবকদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ, খেলাধুলায় উৎসাহ এবং ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের সেবা কার্যক্রম সক্রিয় করার পরিকল্পনার কথা জানান আজিবার। বিশেষ করে মাতৃ ও শিশুস্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
নিরাপত্তা জোরদারে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথা উল্লেখ করে তিনি বলেন, ইউনিয়নে সিসি ক্যামেরা স্থাপন এবং কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদার করা হবে।
এছাড়া সামাজিক সুরক্ষা কার্যক্রমে স্বচ্ছতা আনতে বয়স্ক ও বিধবা ভাতার সঠিক তালিকা প্রণয়ন করে প্রকৃত সুবিধাভোগীদের কাছে সহায়তা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। নারী উন্নয়নে উদ্যোগ গ্রহণ এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার কথাও উল্লেখ করেন।
বি.এ (স্নাতক) ডিগ্রিধারী আজিজুর রহমান আজিবার তেরখাদা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, সাবেক দপ্তর সম্পাদক এবং ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
তিনি বলেন, “জনগণই উন্নয়নের মূল শক্তি। আমি শাসক নয়, সেবক হিসেবে কাজ করতে চাই। একটি আধুনিক ও উন্নত ইউনিয়ন গড়ে তুলতে সবার সহযোগিতা প্রয়োজন।”
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, তরুণ ও শিক্ষিত প্রার্থী হিসেবে আজিবারের পরিকল্পনা ইউনিয়নে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেশবপুরে ডেঙ্গু আক্রান্ত রোগীর পাশে বিএনপি নেতৃবৃন্দ,

কেশবপুরে সাবেক ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আটক

কেশবপুর গড়ভাঙা মাধ্যমিক বালিকা বিদ্যালয় হ্যান্ডবলে জেলা চ্যাম্পিয়ন

বিশ্বমানের দক্ষ, উদ্ভাবনী ও প্রযুক্তিনির্ভর মানবসম্পদ গড়ে তুলতে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ-: রাষ্ট্রপতি 

স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে বাংলাদেশ পুলিশ সারাদেশে ১১৪টি ভেন্যুতে নির্বাচনী প্রশিক্ষণ শুরু:

কলি তালুকদারকে আহবায়ক ও বিমল বণিককে সদস্য সচিব করে সুনামগঞ্জে ২১ সদস্য বিশিষ্ঠ আহবায়ক কমিটি গঠন

পিএসসি চেয়ারম্যানের সঙ্গে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ:

খুলনা বিশ্ববিদ্যালয়ের ৭ম সমাবর্তন উপলক্ষ্যে স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত:

পাইকগাছায় মৎস্য অভিযানে তিন চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা

কপিলমুনি সিটি প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপন 

১০

দীর্ঘবছরেও স্থাপিত হয়নি ঈদগাঁওতে স্থায়ী বাস টার্মিনাল

১১

শাহপুর বাজারে ভোক্তা অধিকার অভিযানের ঝটকা মেয়াদোত্তীর্ণ ওষুধ, বিদেশি পণ্য ও অপরিচ্ছন্নতার দায়ে তিন প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা

১২

খুলনা-১ আসনের সাংসদ আমীর এজাজ খান এমপিকে বটিয়াঘাটা সাবরেজিস্ট্রার’র নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন ও পরিদর্শন :

১৩

নির্বাচনি দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনঃ কেএমপি 

১৪

ধামইরহাটকে আদর্শ উপজেলা হিসেবে গডে তোলার অংগিকার 

১৫

বিলডাকাতিয়ার অঞ্চলের কৃষকদের কচুরিপানা অপসারণ জলাবদ্ধতা থেকে মুক্তির দাবি জনপ্রতিনিধিদের কাছে।

১৬

ইসলামী আন্দোলন ও যুব নেতার শয্যা পাশে ইসলামী আন্দোলন খুলনা মহানগর নেতৃবৃন্দ

১৭

ধামইরহাটে নানা আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান 

১৮

ঈদগাঁওতে ময়লা আবর্জনার দূগন্ধে বিষিয়ে উঠেছে পরিবেশ, ডেঙ্গু আতঙ্ক

১৯

দিঘলিয়ায় পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে শ্বশুর গ্রেফতার থানায় মামলা দায়ের, আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ

২০