৬ এপ্রিল ২০২৬, ২:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তেরখাদার বারাসাত ইউনিয়নে নেতৃত্বের খোঁজে জনগণ, সামনে উঠে আসছে মিল্টন মুন্সির নাম

নিজস্ব প্রতিবেদক:খুলনার তেরখাদা উপজেলার বারাসাত ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে স্থানীয় জনগণের মধ্যে উৎসাহ ও আলোচনা শুরু হয়েছে। ইউনিয়নের বিভিন্ন এলাকার মানুষের মুখে ঘুরছে একটিই নাম—ত্যাগী রাজনৈতিক ব্যক্তিত্ব ও সমাজসেবক মো: মিল্টন মুন্সি।স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় থাকার কারণে মিল্টন মুন্সি ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে পরিচিত। তিনি উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।রাজনৈতিক অঙ্গনেও তার রয়েছে বিস্তৃত পরিচিতি। খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল এবং জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পি-র আস্থাভাজন হিসেবে পরিচিত মিল্টন মুন্সি জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মীদের কাছে সুপরিচিত একটি নাম। দলীয় রাজনীতিতে তার সক্রিয় ভূমিকা ও সাংগঠনিক দক্ষতা তাকে একটি শক্ত অবস্থানে পৌঁছে দিয়েছে।ইউনিয়নের সাধারণ মানুষ মনে করেন, মিল্টন মুন্সি একজন ন্যায়পরায়ণ, সৎ ও মানবিক মানুষ।দীর্ঘদিন ধরে তিনি স্থানীয়দের সুখ-দুঃখে পাশে দাঁড়ানোর পাশাপাশি গরিব ও অসহায় মানুষের পাশে থেকেছেন। প্রবীণ ও তরুণরা একরকমভাবে মনে করেন, ইউনিয়নের উন্নয়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের অধিকার রক্ষায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম।স্থানীয় সচেতন মহলও মনে করেন, ইউনিয়নের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে প্রয়োজন সৎ, যোগ্য ও দায়িত্বশীল নেতৃত্ব। সেই হিসেবে চেয়ারম্যান পদে মিল্টন মুন্সির প্রার্থীতা তাদের কাছে সবচেয়ে যুক্তিসঙ্গত ও প্রয়োজনীয় সমাধান মনে হচ্ছে।এখনো আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা ঘোষণা না হলেও, স্থানীয়রা আশা করছেন, মানুষ এবং দলের আস্থাকে গুরুত্ব দিয়ে মিল্টন মুন্সি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হবেন। নির্বাচিত হলে বারাসাত ইউনিয়নের উন্নয়ন, সুশাসন ও জনকল্যাণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশাবাদী এলাকাবাসী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেশবপুরে ডেঙ্গু আক্রান্ত রোগীর পাশে বিএনপি নেতৃবৃন্দ,

কেশবপুরে সাবেক ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আটক

কেশবপুর গড়ভাঙা মাধ্যমিক বালিকা বিদ্যালয় হ্যান্ডবলে জেলা চ্যাম্পিয়ন

বিশ্বমানের দক্ষ, উদ্ভাবনী ও প্রযুক্তিনির্ভর মানবসম্পদ গড়ে তুলতে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ-: রাষ্ট্রপতি 

স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে বাংলাদেশ পুলিশ সারাদেশে ১১৪টি ভেন্যুতে নির্বাচনী প্রশিক্ষণ শুরু:

কলি তালুকদারকে আহবায়ক ও বিমল বণিককে সদস্য সচিব করে সুনামগঞ্জে ২১ সদস্য বিশিষ্ঠ আহবায়ক কমিটি গঠন

পিএসসি চেয়ারম্যানের সঙ্গে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ:

খুলনা বিশ্ববিদ্যালয়ের ৭ম সমাবর্তন উপলক্ষ্যে স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত:

পাইকগাছায় মৎস্য অভিযানে তিন চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা

কপিলমুনি সিটি প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপন 

১০

দীর্ঘবছরেও স্থাপিত হয়নি ঈদগাঁওতে স্থায়ী বাস টার্মিনাল

১১

শাহপুর বাজারে ভোক্তা অধিকার অভিযানের ঝটকা মেয়াদোত্তীর্ণ ওষুধ, বিদেশি পণ্য ও অপরিচ্ছন্নতার দায়ে তিন প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা

১২

খুলনা-১ আসনের সাংসদ আমীর এজাজ খান এমপিকে বটিয়াঘাটা সাবরেজিস্ট্রার’র নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন ও পরিদর্শন :

১৩

নির্বাচনি দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনঃ কেএমপি 

১৪

ধামইরহাটকে আদর্শ উপজেলা হিসেবে গডে তোলার অংগিকার 

১৫

বিলডাকাতিয়ার অঞ্চলের কৃষকদের কচুরিপানা অপসারণ জলাবদ্ধতা থেকে মুক্তির দাবি জনপ্রতিনিধিদের কাছে।

১৬

ইসলামী আন্দোলন ও যুব নেতার শয্যা পাশে ইসলামী আন্দোলন খুলনা মহানগর নেতৃবৃন্দ

১৭

ধামইরহাটে নানা আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান 

১৮

ঈদগাঁওতে ময়লা আবর্জনার দূগন্ধে বিষিয়ে উঠেছে পরিবেশ, ডেঙ্গু আতঙ্ক

১৯

দিঘলিয়ায় পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে শ্বশুর গ্রেফতার থানায় মামলা দায়ের, আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ

২০