bntv24
৭ এপ্রিল ২০২৬, ৪:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কয়রায় তরমুজ পরিবহনে চাঁদাবাজির অভিযোগ, ক্ষতিগ্রস্ত কৃষক–ব্যবসায়ীরা

তারিক লিটু, কয়রা (খুলনা):খুলনার কয়রা উপজেলায় তরমুজ পরিবহনকে কেন্দ্র করে চাঁদাবাজির অভিযোগ উঠেছেউপজেলার বাগালী ইউনিয়নের বগা গ্রামে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে তরমুজবাহী গাড়ি থেকে জোরপূর্বক অর্থ আদায়ের অভিযোগ করেছেন কৃষক ও ব্যবসায়ীরা।স্থানীয় সূত্রে জানা যায়, বাগালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বগা গ্রামের বাসিন্দা আঠিশ বৈরাগী (পিতা: রবি বৈরাগী) তরমুজ বহনকারী প্রতিটি গাড়ি থেকে ৫০০ টাকা এবং প্রতি বিঘা জমির হিসাবে ২০০ টাকা করে চাঁদা নিচ্ছেন বলে অভিযোগ রয়েছে।অভিযোগ অনুযায়ী, বিলের দিকে যাওয়ার পথে তরমুজবাহী গাড়িগুলো তাঁর কিছু জমির ওপর দিয়ে চলাচল করে। এ বিষয়টিকে কেন্দ্র করে তিনি জোরপূর্বক এই অর্থ আদায় করছেন বলে দাবি করেছেন স্থানীয় কৃষক ও ব্যবসায়ীরা। এতে করে তরমুজ চাষি ও পরিবহনকারীরা আর্থিকভাবে ক্ষতির মুখে পড়ছেন।তরমুজ ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, “মাঠ থেকে তরমুজ নিয়ে আসার সময় তাঁর পথ দিয়ে যেতে হলে আঠিশ বৈরাগী সামনে থেকে গাড়ি আটকে দেন। তিনি বিঘাপ্রতি ২০০ টাকা দাবি করেন। আমি ২০০ টাকা দিতে চাইলে তিনি রাজি হননি। পরে বাধ্য হয়ে ৫০০ টাকা দিয়ে আসতে হয়েছে।”নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কৃষক জানান, তাঁদের কাছ থেকেও একইভাবে টাকা দাবি করা হয়েছে। টাকা না দিলে তরমুজের গাড়ি চলাচলে বাধা দেওয়া হয় বলেও অভিযোগ করেন তাঁরাভুক্তভোগীদের ভাষ্য, এভাবে চাঁদা আদায়ের কারণে উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে এবং স্বাভাবিক ব্যবসা কার্যক্রম ব্যাহত হচ্ছে। দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা, যাতে এ ধরনের চাঁদাবাজি বন্ধ করে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা যায়।এ বিষয়ে কয়রা উপজেলা কৃষি কর্মকর্তা তিলোক ঘোষ বলেন, “বিষয়টি আমরা কয়রা সাংবাদিক ফোরামের পেজ হতে জেনেছি। একজন উপসহকারী কৃষি কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। অভিযোগের সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “এ ধরনের কোনো লিখিত অভিযোগ এখনও পাওয়া যায়নিঅভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”এদিকে অভিযুক্ত আঠিশ বৈরাগীর সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর ফোন বন্ধ থাকায় এ বিষয়ে তাঁর বক্তব্য জানা যায়নি।

ফোনঃ 01767801901

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনার বিএনপি নেতাদের টার্গেট, কারা চালাচ্ছে মিডিয়া ট্রায়াল?

১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে সম্মিলিত নাগরিক পরিষদ খুলনায় আজ সংবাদ সম্মেলন করে প্রেসক্লাবে

ভারতে পালানোর সময় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ও তার সহযোগীরা যশোরে গ্রেপ্তার

কেশবপুর-পাঁজিয়া সড়কের ব্যাসডাঙ্গা যাত্রী ছাউনি, দখলমুক্ত করার দাবি

কেশবপুরে দুই’শ পিচ ইয়াবাসহ এক মাদককারবারি গ্রেফতার 

কেশবপুরে এমপির উন্নয়ন ও অনুদানের চেক বিতরণ

কেএমপির নতুন পুলিশ কমিশনার হিসেবে মো. সাজ্জাদুর রহমান

ঈদগাঁওতে ব্যবসায়ীর দেড় লাখ টাকা ছিনতাই : গ্রেফতার ২ 

ঈদগাঁওর ভোমরিয়াঘোনা রাজাখালী বেড়ীবাঁধ পরিদর্শনে সাংসাদ লুৎফুর রহমান কাজল 

৩ এপিবিএন, খুলনার সাইবার ক্রাইম ইউনিটের ধারাবাহিক সাফল্য

১০

নবনির্মিত লবণচরা থানা ভবন এর শুভ উদ্বোধন

১১

খুলনায় ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৮, নতুন ৮৫ রোগী হাসপাতালে ভর্তি

১২

ভোক্তা অধিকারের অভিযান চুকনগর বাজারে ৩ প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা, আতঙ্কে শতাধিক দোকান বন্ধ

১৩

নতুন রাস্তা পেলো জালালাবাদের হিন্দুপাড়াবাসী 

১৪

সততার অনন্য নজির: ডিমলায় হারিয়ে যাওয়া ব্যাংকের চেক ফেরত দিলেন আনসার-ভিডিপি সদস্য ইমরান

১৫

ঈদগাঁওতে অতিরিক্ত বিদ্যুৎ বিলে গ্রাহকদের মাথায় হাত

১৬

চাকরিতে মেধার দরকার নেই, এখন বিএনপির পদ থাকাই যোগ্যতা: গোলাম পরওয়ার

১৭

বিএনপি নেতাকে’ নির্বাচন কমিশনে নিয়োগ জাতির সঙ্গে প্রতারণা: জামায়াত

১৮

দিল্লি পুলিশের নির্দেশেই ছাত্রদের ওপর চালানো হয় গুলি, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

১৯

মাদককারবারির তথ্য দিলে ৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা এমপি মাসুদের

২০