রাসেল আহমেদ: কনস্টেবল পদে নিয়োগ কার্যক্রম-২০২৬ ঘিরে খুলনায় চলছে ঘামঝরা শারীরিক পরীক্ষা। দ্বিতীয় দিনের কার্যক্রমে অংশ নিয়ে দৌড়, পুশ-আপ, লং জাম্প ও হাই জাম্পে নিজেদের সক্ষমতার প্রমাণ দিয়েছেন প্রার্থীরাবৃহস্পতিবার (১৬ এপ্রিল) জেলা পুলিশ লাইন্স মাঠে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়নির্ধারিত মানদণ্ড অনুযায়ী ধাপে ধাপে প্রার্থীদের শারীরিক সক্ষমতা যাচাই করা হয়। প্রতিটি ইভেন্টে ছিল কঠোরতা ও শৃঙ্খলা, যাতে কোনো ধরনের অনিয়মের সুযোগ না থাকেপরীক্ষা কেন্দ্র ঘুরে দেখা গেছে, প্রার্থীরা নির্দিষ্ট সময়সূচি মেনে একের পর এক ধাপে অংশ নিচ্ছেন। দৌড় ও পুশ-আপে অনেকেরই ঘাম ঝরাতে দেখা গেলেও, লক্ষ্য অর্জনে ছিল দৃঢ় প্রত্যয়। পুরো আয়োজনজুড়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তৎপরতা ছিল চোখে পড়ার মতো।এ কার্যক্রমে উপস্থিত ছিলেন খুলনা জেলা পুলিশ সুপার ও নিয়োগ বোর্ডের সভাপতি মোহাম্মদ মাহবুবুর রহমান। পাশাপাশি নিয়োগ বোর্ডের সদস্য, পুলিশ সদর দপ্তরের প্রতিনিধি এবং জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা মাঠে দায়িত্ব পালন করেন।সংশ্লিষ্টরা জানান, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রতিটি ধাপে সর্বোচ্চ নজরদারি রাখা হচ্ছে। মেধা ও যোগ্যতার ভিত্তিতেই প্রার্থী নির্বাচন করা হবে এবং পরবর্তী ধাপগুলোও একই নিয়মে সম্পন্ন করা হবে।
মন্তব্য করুন