১৭ এপ্রিল ২০২৬, ৪:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এ্যাডামস প্রকল্প কার্যক্রমের আলোচনা সভা ও আর্সেনিক বিমুক্তকরণ ফিল্টারের উদ্বোধন

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা।বেসরকারি সংস্থা এ্যাডামস ফাউন্ডেশন আয়োজিত আলোচনা সভা ও আর্সেনিক বিমুক্তকরণ ফিল্টারের উদ্বোধন অনুষ্ঠান (শুক্রবার) খুলনা শহিদ হাদিস পার্কে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা কৃষি বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ নাজমুল আহসান।অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, এ্যাডামস ফাউন্ডেশন বাংলাদেশের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষ এবং জীবনমান উন্নয়নে কাজ করে, এটি প্রশংসনীয় উদ্যোগ। এজন্য তিনি এ্যাডামস ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান। তিনি আরও আমি ২০০৬ সাল থেকে আরবান স্যানিটেশন নিয়ে কাজ শুরু করিসে কাজের প্রক্রিয়ায় আমার অনেক জায়গায় পরিদর্শনের সুযোগ হয়েছে। এ্যাডামসের মতো অর্গানাইজেশনকে লিগ্যাল ফ্রেমে আনা গেলে উন্নয়ন টেকসই হবে।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন প্রফেসর ড. শেখ সিরাজুল হাকিম, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. হামিদুল বারী, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, ব্রিজ অফ লাইট, জার্মানি এর ব্যাবস্থাপনা পরিচালক হলগার ট্রিচো, বীর মুক্তিযোদ্ধা ও কমিউনিটি ফোরামের ট্রাস্টি মোহাম্মদ মনিরুজ্জামান এবং কমিউনিটি ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি শেখ কামরুজ্জামান। এ্যাডামস ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এস এম আলী আসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ডের কমিউনিটি ফোরামের সভাপতি, সাধারণ সম্পাদক, সদস্য, যুব ফোরামের সদস্য, এ্যাডামস ফাউন্ডেশনের আরবান হেলথ কেয়ার প্রকল্প , জলবায়ু প্রকল্পের কর্মকর্তা ও কর্মীরা অংশ নেন।
উল্লেখ্য, খুলনা সিটি কর্পোরেশনের ২৪টি ওয়ার্ডে এ্যাডামস ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। প্রতিটি ওয়ার্ডে কমিটিতে ১৫জন করে সদস্য রয়েছেন। দাতা সংস্থা ব্রিজ অফ লাইট জার্মানি দীর্ঘ ৪০ বছর যাবত এ্যাডামস ফাউন্ডেশনসহ বাংলাদেশের বিভিন্ন সংস্থার মাধ্যমে নানা ধরনের জনকল্যাণমুলক প্রকল্পে অর্থায়ন করেছে। এ সকল কাজের মধ্যে রয়েছে যুব সমাজের কারিগরি কাজের দক্ষতা উন্নয়নে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন, গ্রামের প্রত্যন্ত অঞ্চলে ১০ শয্যা বিশিষ্ট হাসপাতাল স্থাপন, জলবায়ু পরিবর্তন প্রভাব মোকাবেলায় নবায়নযোগ্য কলাকৌশল বাস্তবায়ন, মানবাধিকার ও নাগরিক অধিকার সুনিশ্চিত করার লক্ষ্যে গণসচেতনতা বৃদ্ধি ও মানব সম্পদ উন্নয়ন প্রকল্প কমিউনিটি ফোরাম, এবং সিডর, আইলা ও করোনাকালীন দুর্যোগে সহায়তা কার্যক্রম। অনুষ্ঠানে দাতা সংস্থার প্রয়াত প্রতিষ্ঠাতা ফ্রিডেল ক্লিপ ও মিসেস মেথিলডে ফন লুনিনিক ক্লিপ স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে অতিথিরা এ্যাডামস ফাউন্ডেশন, কুয়েট এবং জাপানের রিটসুমেকান ইউনিভার্সিটি এর যৌথ উদ্যোগে উদ্ভাবিত ৩০ লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন আর্সেনিক বিমুক্তকরণ ফিল্টার উদ্বোধন করেন।

শেখ মাহতাব হোসেন
ডুমুরিয়া খুলনা।
মোবাইল নাম্বার ০১৭১১৩৬৪৪৩১

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেশবপুরে ডেঙ্গু আক্রান্ত রোগীর পাশে বিএনপি নেতৃবৃন্দ,

কেশবপুরে সাবেক ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আটক

কেশবপুর গড়ভাঙা মাধ্যমিক বালিকা বিদ্যালয় হ্যান্ডবলে জেলা চ্যাম্পিয়ন

বিশ্বমানের দক্ষ, উদ্ভাবনী ও প্রযুক্তিনির্ভর মানবসম্পদ গড়ে তুলতে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ-: রাষ্ট্রপতি 

স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে বাংলাদেশ পুলিশ সারাদেশে ১১৪টি ভেন্যুতে নির্বাচনী প্রশিক্ষণ শুরু:

কলি তালুকদারকে আহবায়ক ও বিমল বণিককে সদস্য সচিব করে সুনামগঞ্জে ২১ সদস্য বিশিষ্ঠ আহবায়ক কমিটি গঠন

পিএসসি চেয়ারম্যানের সঙ্গে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ:

খুলনা বিশ্ববিদ্যালয়ের ৭ম সমাবর্তন উপলক্ষ্যে স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত:

পাইকগাছায় মৎস্য অভিযানে তিন চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা

কপিলমুনি সিটি প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপন 

১০

দীর্ঘবছরেও স্থাপিত হয়নি ঈদগাঁওতে স্থায়ী বাস টার্মিনাল

১১

শাহপুর বাজারে ভোক্তা অধিকার অভিযানের ঝটকা মেয়াদোত্তীর্ণ ওষুধ, বিদেশি পণ্য ও অপরিচ্ছন্নতার দায়ে তিন প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা

১২

খুলনা-১ আসনের সাংসদ আমীর এজাজ খান এমপিকে বটিয়াঘাটা সাবরেজিস্ট্রার’র নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন ও পরিদর্শন :

১৩

নির্বাচনি দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনঃ কেএমপি 

১৪

ধামইরহাটকে আদর্শ উপজেলা হিসেবে গডে তোলার অংগিকার 

১৫

বিলডাকাতিয়ার অঞ্চলের কৃষকদের কচুরিপানা অপসারণ জলাবদ্ধতা থেকে মুক্তির দাবি জনপ্রতিনিধিদের কাছে।

১৬

ইসলামী আন্দোলন ও যুব নেতার শয্যা পাশে ইসলামী আন্দোলন খুলনা মহানগর নেতৃবৃন্দ

১৭

ধামইরহাটে নানা আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান 

১৮

ঈদগাঁওতে ময়লা আবর্জনার দূগন্ধে বিষিয়ে উঠেছে পরিবেশ, ডেঙ্গু আতঙ্ক

১৯

দিঘলিয়ায় পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে শ্বশুর গ্রেফতার থানায় মামলা দায়ের, আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ

২০