১৭ এপ্রিল ২০২৬, ৭:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দর্শকদের সমস্যার কথা শুনবেন তামিম

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের জন্য এক নজিরবিহীন পদক্ষেপ নিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। মাঠে খেলা দেখতে আসা দর্শকদের কোনো সমস্যা হয় কি না, কিংবা তাদের সেবাদান কীভাবে আরও ভালো করা যায়, এ ব্যাপারে দেখভাল করবে বিসিবি। আর সমর্থকদের মধ্য থেকে দৈবচয়ন পদ্ধতিতে ৫ থেকে ১০ জনের সঙ্গে বসে কথা বলবেন খোদ তামিম।বিসিবির এক ভিডিওবার্তায় তামিম বলেন, ‘আসসালামু আলাইকুম সবাইকে। আমি তামিম ইকবাল। আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে অনেক কিছু নিয়ে কাজ করি। প্লেয়ার, স্টাফ, কোচিং স্টাফ, আমাদের এমপ্লয়িদের নিয়ে কাজ করি। তাদের সুযোগ সুবিধা কী আছে, এসব নিয়ে চিন্তিত থাকি। খেলোয়াড়রা কোনো সমস্যার সম্মুখীন হচ্ছে কি না, এটা নিয়ে আলোচনা করি। স্টাফরা কোনো সমস্যার সম্মুখীন হচ্ছে কি না, এটা নিয়ে আলোচনা করি। কিন্তু এতগুলো বছর ধরে কোনো সময়ই আমাদের সবচেয়ে বড় স্টেকহোল্ডার, যারা আমাদের ফ্যান যে দর্শকরা মাঠে খেলা দেখতে আসেন, তাদের সুযোগ-সুবিধা নিয়ে কখনো কথা বলি না বা বলার চেষ্টাও করি না।’ এই জায়গায় পরিবর্তন আনতে চান সাবেক এই অধিনায়ক। তিনি বলেন, ‘আমি এ জিনিসটা পরিবর্তন করতে চাই। আমি চাই একজন দর্শক যখন আমাদের মাঠে, তার মাঠে খেলা দেখতে আসবেন তার অভিজ্ঞতা অভিজ্ঞতার মতোই হোক। সে যেন বাসায় গিয়ে বলতে পারে চমৎকার পরিবেশে আজ আমার নিজের দলের খেলা দেখেছি।’বাংলাদেশ বিশ্ব ক্রিকেটে এত জনপ্রিয় হওয়ার অন্যতম কারণ বাংলাদেশের ক্রিকেট পাগল দর্শকরা। তাদের মূল্যায়নের জন্যই মূলত তামিমের এই উদ্যোগ। তিনি জানান, ‘আপনারা যখন মাঠে আসবেন, গেট দিয়ে ঢোকা থেকে শুরু করে সিটে বসা পর্যন্ত পানি, খাওয়া-দাওয়ার ব্যবস্থা থেকে নিয়ে সবকিছুর অভিজ্ঞতা আপনাদের থেকে জানতে চাই আমি। একসঙ্গে তো সবাইকে ডেকে কথা বলতে পারব না। তবে আমরা যে জিনিস এখন থেকে করব র‍্যান্ডমলি ৫-১০ জন বেছে নিয়ে আমি নিজে তাদের সঙ্গে বসব, তাদের অভিজ্ঞতা জানতে চাইব। কী কী সমস্যা হচ্ছে, কী কী জিনিস ভালো করতে পারি, কোন জায়গায় আরও উন্নতি লাগবে। ইনশাআল্লাহ, ১৭ তারিখ প্রথম ম্যাচ থেকেই শুরু করব।’শুধু তামিমই নন, প্রতিটি গ্যালারিতে বিসিবির দায়িত্বপ্রাপ্তরাও দেখাশোনা করবেন সমর্থক-দর্শকদের। তাদের অভিজ্ঞতা ও প্রতিক্রিয়া জেনে জানাবেন বোর্ডকে। তামিম বলেন, ‘আমাদের স্টাফরা বিভিন্ন গ্যালারিতে বিভিন্ন সময় যাবে,র‍্যান্ডম মানুষের সঙ্গে কথা বলবে এবং এসে আমাকে রিপোর্ট করবে। আশা করি, এভাবে অনেকের অভিজ্ঞতা আমরা জানতে পারব।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাশেমাবাদে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিদ্রোহ ও তারুণ্যের সুর ডুমুরিয়ার রংপুর কলেজে: জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘নজরুল বর্ষ’ উদযাপিত

নজরদারির বাইরে ডুমুরিয়া: জরিমানাতেও থামছে না চিংড়িতে অপদ্রব্য পুশ

ডোপ টেস্টে ‘পজিটিভ’, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

টঙ্গী রেলস্টেশনে মাদক কারবারিদের হামলা: হাতকড়াসহ আসামি ছিনতাই, আহত হয়েছে পুলিশ

নিখোঁজের ৩দিন পর শিশুর মৃত দেহ উদ্ধার

বিএনপি’র দুই পক্ষের সং’ঘ’র্ষে আহত ১৫

সড়ক দূর্ঘটনার মা-বাবা হাসপাতালে: দাফন হলো ছেলে-মেয়ের,শেষ দেখাও হলোনা

ধামইরহাটে ৫২ কেজি পিরানহা মাছ জব্দ সহ ২ হাজার টাকা জরিমানা

খানাখন্দে পুকুর, এবার ঘুরবে উন্নয়নের চাকা দীর্ঘ ভোগান্তির পর শাহপুর-দৌলতপুর সড়ক পুনর্বাসনে ৪ কোটি ৭৯ লাখ টাকার কাজ—উদ্যোগে এমপি আলী আজগার লবী

১০

সারাজীবন যাত্রীকে পৌঁছে দিত গন্তব্যে, এবার ইসলামপুরের মুন্না নিজেই শেষ যাত্রার যাত্রী

১১

ঈদগাহ মডেল হাসপাতালের দুই নার্সের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন

১২

খুলনা ট্রাস্ট ও সৈয়দপুর ট্রাস্ট হতে ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদানের চেক বিতরণ  জনাব রকিবুল ইসলাম এমপি

১৩

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়ার প্রত্যয় : জাতীয় সংসদের হুইপ বকুলের

১৪

৫৩ তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ উদ্বোধন করেন:আমির এজাজ খান 

১৫

ভয়াবহ সড়ক দূর্ঘটনায় ঈদগাঁওয়ের ২ জনের জানাযায় শোকার্ত মানুষের ঢল

১৬

কেশবপুর মমতা বস্ত্রালয়ে শারদীয় আয়োজনে আকর্ষণীয় পুরস্কার

১৭

কেশবপুরের ভরতভায়নায় মাদ্রাসার পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ 

১৮

মাছের অভয়ারণ্যে মৎস্য ভান্ডার বৃদ্ধির উদ্যোগ, মরা ভদ্রা নদীতে বিল নার্সারির পোনামাছ অবমুক্ত

১৯

খুলনা আর্ট স্কুলের আয়োজনে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তিন দিনব্যাপী বার্ষিক শিশুচিত্র প্রদর্শনীর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে অনুষ্ঠিত :

২০