bntv24
১৯ এপ্রিল ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ডিজেল কেরোসিন অকটেন পেট্রোলের নতুন দাম আজ কার্যকর

ডেস্ক রিপোর্ট: আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের নতুন দাম নির্ধারণ করেছে সরকার। এই দাম আজ রোববার (১৯ এপ্রিল) থেকে সারাদেশে কার্যকর হবে।বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে মূল্য সমন্বয়ের কথা জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিজেলের বিক্রয়মূল্য প্রতি লিটার ১০০ টাকা থেকে ১৫ টাকা বাড়িয়ে ১১৫ টাকা এবং অকটেনের দাম ১২০ টাকা থেকে ২০ টাকা বাড়িয়ে ১৪০ টাকা পুনর্নির্ধারণ করা হয়েছে। এছাড়া পেট্রোলের দাম ১১৬ টাকা থেকে ১৯ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা এবং কেরোসিনের দাম ১১২ টাকা থেকে ১৮ টাকা বাড়িয়ে ১৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।নতুন এই দাম কার্যকর হওয়ার ফলে আজ থেকে দেশের সব ফিলিং স্টেশন ও পরিবেশক পর্যায়ে এই নির্ধারিত মূল্যে জ্বালানি তেল বিক্রি করতে হবে।দেশের বাজারে জ্বালানি তেলের দাম বাড়ানোয় সরকারকে সাধুবাদ জানিয়েছে বাংলাদেশ পেট্রোল পাম্প মালিক সমিতি। এক বার্তায় সমিতির সদস্য সচিব মীর আহসান উদ্দিন পারভেজ বলেন, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সঙ্গে দেশের বাজারে দাম সমন্বয় করায় সরকারকে সাধুবাদ জানাই। এর ফলে জ্বালানি তেলের মজুত প্রবণতা কমবে এবং বিক্রিতে আরও স্বচ্ছতা আসবে বলে আমরা মনে করি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ধামইরহাটে সৃজনশীলতা বিকাশে বিজ্ঞান প্রকল্প স্টাটআপ প্রদর্শনী

প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে ঈদগাঁওর তৃনমুল পযার্য়ের নেতাকর্মীরা উচ্ছাসিত

রূপসাকে আধুনিক ও উন্নত উপজেলায় পরিণত করতে চান…. এমপি আজিজুল বারী হেলাল

সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার আন্দোলন

আকবরপুর উত্তর পাড়া জামে মসজিদের নির্মাণকাজে দানের আহ্বান

খুলনায় দুর্বৃত্তের গুলিতে নিহত বিএনপি নেতা, এলাকায় উত্তেজনা

খুলনা সাংবাদিক ইউনিয়নের চারদিনের কর্মসূচি ঘোষণা

খুলনা সিটি হাসপাতালে আগুন, উঠে এলো মানবিকতার গল্প

ঢাকায় পৌঁছেছেন ভারতের নতুন হাইকমিশনার

খুলনায় যৌথ অভিযানে আটক: ২৩

১০

থানা পর্যায়ে “Startup, Science Project and Innovation Idea Showcasing Program” এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত

১১

চুরি-ছিনতাই ও মাদকের আগ্রাসনে উত্তপ্ত নগরীর ২৩ নম্বর ওয়ার্ড

১২

খুলনায় যৌথ অভিযানে শীর্ষ সন্ত্রাসী কাউয়া মিরাজ এর সহযোগি মনির আটক

১৩

ডুমুরিয়ায় আট বছরেও শেষ হয়নি ৬০ মিটার সেতুর কাজ চরম দুর্ভোগে মানুষ

১৪

বিশ্বকাপ ফুটবলের উম্মাদনায় মুখরিত কক্সবাজারের ঈদগাঁওয়ের পাড়া মহল্লা

১৫

কেশবপুরে মাছের ঘের করতে সরকারি  রাস্তার ব্যবহার, হুমকির মুখে গ্রামীণ সড়ক

১৬

সুনামগঞ্জের হরিনগরে বাড়ির ছাঁদ থেকে গাঁজার গাছসহ ১ জন আটক

১৭

ধামইরহাটে ১০ টি মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার

১৮

মাদারীপুরে পিকআপভ্যান–ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত, আহত ৩

১৯

অপারেশন ম্যানগ্রোভ শিল্ড’: সুন্দরবনের কুখ্যাত জোনাব বাহিনীর ৩ ডাকাত অস্ত্রসহ আটক

২০