২৪ এপ্রিল ২০২৬, ১০:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খুলনায় চুরি হওয়া মোটরসাইকেল আড়াই বছর পর উদ্ধার, ব্যবহারে পুলিশ সদস্য

রাসেল আহমেদ:খুলনা মহানগরী থেকে চুরি হওয়া একটি মোটরসাইকেল আড়াই বছর পর উদ্ধার হয়েছে। তবে উদ্ধার হওয়া মোটরসাইকেলটি ব্যবহার করছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) এক সদস্য—এ তথ্য ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্ট পুলিশ সদস্যের দাবি, তিনি বাগেরহাট থেকে নিলামের মাধ্যমে বাইকটি কিনেছেন।ভুক্তভোগী সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১ সেপ্টেম্বর রাতে খুলনা সদর থানা এলাকা থেকে লাল-সাদা রঙের একটি ইয়ামাহা ফেজার মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় মালিক মেহেদী আল মাহমুদ শরীফ ৬ সেপ্টেম্বর একজনকে নামধারী ও তিনজনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন। দীর্ঘদিনেও বাইকটি উদ্ধার না হওয়ায় তদন্ত কার্যক্রম স্থবির হয়ে পড়ে।চলতি বছরের ৫ এপ্রিল নগরীর বৈকালী এলাকার একটি পেট্রোলপাম্পে নিজের মোটরসাইকেলটি দেখতে পান শরীফ। পরে সেটি শনাক্ত করে আটকে দিলে চালক ইসরাফিল জানান, বাইকটি তিনি কেএমপির এক সদস্যের কাছ থেকে নিয়েছেন।অভিযোগ রয়েছে, কেএমপির ওই সদস্য আজিজ বাগেরহাট থেকে নিলামের মাধ্যমে মাত্র ১৭ হাজার টাকায় মোটরসাইকেলটি কেনেন। যদিও বাইকটির বাজারমূল্য প্রায় ৩ লাখ টাকা বলে জানিয়েছেন মূল মালিক।ঘটনার পর শরীফ জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে খালিশপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেলটি জব্দ করে।খালিশপুর থানার উপপরিদর্শক (এসআই) পলাশ কুমার রায় বলেন, মোটরসাইকেলটির মালিকানা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ দেখা দিয়েছে। একটি চুরির মামলা রয়েছে, অন্যদিকে নিলামের দাবি এসেছে। এ কারণে বিষয়টি আদালতের কাছে পাঠানো হয়েছে। আদালতের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।বাগেরহাট আদালতের সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, একটি সাধারণ ডায়েরির (জিডি) পরিপ্রেক্ষিতে মোটরসাইকেলটি নিলাম করা হয়েছিল। তবে নিলামের আগে প্রকৃত মালিকানা যাচাই করা হয়েছিল কি না, তা নিশ্চিত করে বলা যাচ্ছে নামোটরসাইকেলের মালিক শরীফ বলেন, ইঞ্জিন ও চেসিস নম্বর অনুযায়ী বাইকটি তারই। চুরির পর মামলা করা সত্ত্বেও কীভাবে এটি নিলামে বিক্রি হলো, তা তার বোধগম্য নয়। তিনি বলেন, “নিজের বাইক ফেরত পেতে এখন আমাকে আদালতে যেতে হচ্ছে। বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।এ ঘটনায় চুরি হওয়া সম্পদ নিলাম প্রক্রিয়া এবং সংশ্লিষ্টদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। বিষয়টি এখন আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনার ডুমুরিয়ার শলুয়া জনতা ব্যাংক সংলগ্ন রাস্তার বেহাল দশা। নেই সংস্কারের উদ্যোগ।

খুলনার ডুমুরিয়ার রংপুরের সলুয়া জনতা ব্যাংক সংলগ্ন রাস্তাটির ভেঙে গেছে।নেই কোন সংস্কারের উদ্যোগ।

ঈদগাঁওতে নতুন পর্যটন স্পট মাইজ পাড়া ভিউ পয়েন্টে বিনোদন প্রেমীদের ভীড় 

শরীয়াহ বিরোধী আইন বাতিল করতে হবে – মাওঃ খলিলুর রহমান।

আলী আসগর লবীর দ্রুত সুস্থতা কামনায় রংপুর ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল

ঈদগাঁওতে ভ্রাম্যমান আদালতে ৮পিস ইয়াবাসহ দুই মাদকসেবীকে কারাদণ্ড

আব্দুল আহাদ হত্যা মামলার আসামীদের ফাঁসি চান এলাকাবাসী।

যশোরে নজরুল বর্ষ উপলক্ষেো প্রবন্ধ পাঠ, আলোচনা ও কবিতা পাঠ

সুনামগঞ্জের নোয়াপাড়া গ্রামে পুলিশের অভিযানে ছয়লাখ টাকার ভারতীয় মদ বিড়িসহ আটক ১

মণিরামপুরে সাহিত্য পরিষদের শত তম আসর অনুষ্ঠিত

১০

কয়রার কাছারি বাড়ীর বটতলায় ১০দিন ব্যাপী বৃক্ষ মেলা অনুষ্ঠিত।

১১

জেলখানায় কর্মদক্ষতার উপরে আইজিপি প্রিজন এওয়ার্ড পেয়েছেন সুনামগঞ্জের জেলার শাহনাজ বেগম

১২

কেশবপুরে উজ্জ্বল স্মৃতি সংসদের উদ্যোগে এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ 

১৩

নিরাপদ খুলনা চাই, ফুলতলা উপজেলা শাখার সদস্য মো: ইউসুফ শেখের পিতার ইন্তেকালে গভীর শোক প্রকাশ

১৪

ডুমুরিয়ার ১৪ ইউনিয়নে সবুজ বনায়ন কর্মসূচি: ডুমুরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ শুরু

১৫

পাইকগাছায় বন্ধ ওএমএস কার্যক্রম, কম দামে চাল থেকে বঞ্চিত নিম্নআয়ের মানুষ

১৬

সুনামগঞ্জ সরকারী পুকুরে শতাধিক শিশুদের নিয়ে সাতাঁর শিখানোর প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত

১৭

ডুমুরিয়ার ১৪ ইউনিয়নে সবুজ বনায়ন কর্মসূচি, ডুমুরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ শুরু

১৮

শাহপুরে গাঙচিলের সাহিত্য আড্ডা সাহিত্য-সংস্কৃতির বিকাশে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

১৯

কেশবপুরে দু’টি মাঃ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন আব্দুল হাল

২০