bntv24
২৬ এপ্রিল ২০২৬, ২:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ট্রাম্পকে গুলি করার সময় যেভাবে সুরক্ষা দিয়েছে মার্কিন সিক্রেট সার্ভিস

ডেস্ক রিপোর্ট: গত শনিবার হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের নৈশভোজে উপস্থিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে গুলি করা হয়েছে। অনুষ্ঠানের নিরাপত্তা বলয় ভেঙে এক সশস্ত্র ব্যক্তি হঠাৎ ভেতরে প্রবেশের চেষ্টা করেন। ঠিক তখন সাধারণ অতিথিরা কিছু বুঝে ওঠার আগেই তাৎক্ষণিক তৎপরতায় নেমে পড়েন সিক্রেট সার্ভিসের এজেন্টরা।
তারা তড়িঘড়ি করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে ঘিরে ধরেন। এরপর তাদের অনুষ্ঠানস্থল থেকে সরিয়ে নিয়ে যান নিরাপদ আশ্রয়ে।
ওই নৈশভোজে দায়িত্ব পালনকালে সিক্রেট সার্ভিসের একজন কর্মকর্তা গুলিবিদ্ধ হয়েছেন। ট্রাম্পকে বাঁচাতে গুলিবর্ষণকারী যখন গুলি ছুঁড়ে তখন আহত সিক্রেট সার্ভিসের ওই সদস্য ট্রাম্পকে আড়াল করেন নিজের শরীর দিয়ে। গুলিটি ওই কর্মকর্তার সুরক্ষাকবচে (বুলেটপ্রুফ জ্যাকেট) আঘাত করে; তাকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো নিশ্চিত করেছে যে, ওই কর্মকর্তার প্রাণহানির কোনো শঙ্কা নেই।সিএনএনের সিনিয়র করেসপন্ডেন্ট এবং সাবেক এফবিআই এজেন্ট জশ ক্যাম্পবেল জানিয়েছেন, প্রেসিডেন্ট যখন আকস্মিক ঝুঁকির মুখে পড়েন, তখন সিক্রেট সার্ভিসের নিরাপত্তা দল ঠিক সেভাবেই কাজ করে যেভাবে তারা প্রশিক্ষিত।সিএনএনের লাইভ কভারেজে ক্যাম্পবেল বলেন, প্রেসিডেন্ট বা তাদের সুরক্ষায় থাকা কোনো ব্যক্তির ওপর সম্ভাব্য কোনো হুমকি এলে তারা তাৎক্ষণিক পাল্টা ব্যবস্থার জন্য সর্বদা প্রস্তুত থাকে। মনে হচ্ছে, এই ঘটনার ক্ষেত্রে তারা ঠিক সেই কাজটিই করেছে।ক্যাম্পবেল বলেন, ‘প্রেসিডেন্টকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার পর তাদের প্রধান কাজ হলো সেখানে অন্য কোনো সম্ভাব্য হুমকি রয়ে গেছে কি না, তা মোকাবিলা করা।’তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যেখানেই যান না কেন, প্রতিটি ভেন্যুতে একটি নির্দিষ্ট ‘হোল্ড রুম’ বা নিরাপদ কক্ষ থাকে। বিপদের সময় প্রেসিডেন্টকে দ্রুত সেই নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়।সূত্র, সিএনএন

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনার বিএনপি নেতাদের টার্গেট, কারা চালাচ্ছে মিডিয়া ট্রায়াল?

১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে সম্মিলিত নাগরিক পরিষদ খুলনায় আজ সংবাদ সম্মেলন করে প্রেসক্লাবে

ভারতে পালানোর সময় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ও তার সহযোগীরা যশোরে গ্রেপ্তার

কেশবপুর-পাঁজিয়া সড়কের ব্যাসডাঙ্গা যাত্রী ছাউনি, দখলমুক্ত করার দাবি

কেশবপুরে দুই’শ পিচ ইয়াবাসহ এক মাদককারবারি গ্রেফতার 

কেশবপুরে এমপির উন্নয়ন ও অনুদানের চেক বিতরণ

কেএমপির নতুন পুলিশ কমিশনার হিসেবে মো. সাজ্জাদুর রহমান

ঈদগাঁওতে ব্যবসায়ীর দেড় লাখ টাকা ছিনতাই : গ্রেফতার ২ 

ঈদগাঁওর ভোমরিয়াঘোনা রাজাখালী বেড়ীবাঁধ পরিদর্শনে সাংসাদ লুৎফুর রহমান কাজল 

৩ এপিবিএন, খুলনার সাইবার ক্রাইম ইউনিটের ধারাবাহিক সাফল্য

১০

নবনির্মিত লবণচরা থানা ভবন এর শুভ উদ্বোধন

১১

খুলনায় ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৮, নতুন ৮৫ রোগী হাসপাতালে ভর্তি

১২

ভোক্তা অধিকারের অভিযান চুকনগর বাজারে ৩ প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা, আতঙ্কে শতাধিক দোকান বন্ধ

১৩

নতুন রাস্তা পেলো জালালাবাদের হিন্দুপাড়াবাসী 

১৪

সততার অনন্য নজির: ডিমলায় হারিয়ে যাওয়া ব্যাংকের চেক ফেরত দিলেন আনসার-ভিডিপি সদস্য ইমরান

১৫

ঈদগাঁওতে অতিরিক্ত বিদ্যুৎ বিলে গ্রাহকদের মাথায় হাত

১৬

চাকরিতে মেধার দরকার নেই, এখন বিএনপির পদ থাকাই যোগ্যতা: গোলাম পরওয়ার

১৭

বিএনপি নেতাকে’ নির্বাচন কমিশনে নিয়োগ জাতির সঙ্গে প্রতারণা: জামায়াত

১৮

দিল্লি পুলিশের নির্দেশেই ছাত্রদের ওপর চালানো হয় গুলি, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

১৯

মাদককারবারির তথ্য দিলে ৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা এমপি মাসুদের

২০