২৮ এপ্রিল ২০২৬, ৬:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দক্ষিণ সুদান-ইন্দোনেশিয়ায় দুর্ঘটনায় বহু হতাহত, জামায়াতের গভীর শোক

ডেস্ক রিপোর্ট: দক্ষিণ সুদানের রাজধানী জুবার উপকণ্ঠে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ১৪ জনের মৃত্যু এবং ইন্দোনেশিয়ার জাকার্তার নিকটবর্তী বেকাসি তিমুর এলাকায় দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪ জন নিহত ও ৮৪ জন আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী।
আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) বিবৃতির মাধ্যমে দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।
বিবৃতিতে তিনি বলেন, দক্ষিণ সুদানের রাজধানী জুবা-এর উপকণ্ঠে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ১৪ জন আরোহীর সকলেই মর্মান্তিকভাবে নিহত হন এবং ইন্দোনেশিয়ার জাকার্তার নিকটবর্তী বেকাসি তিমুর এলাকায় দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৪ জন নিহত ও ৮৪ জন আহত হওয়ার ঘটনা ঘটে। এসব দুর্ঘটনায় নিরীহ মানুষের প্রাণহানি অত্যন্ত বেদনাদায়ক ও মর্মান্তিক। নিহতদের পরিবার-পরিজনের শোক কোনোভাবেই পূরণ হওয়ার নয়। তিনি এসব ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।তিনি আরও বলেন, এসব দুর্ঘটনায় উভয় দেশের নিহতদের পরিবার-পরিজন এবং উভয় দেশের সরকার ও জনগণের সাথে আমরা সবাই শোকাহত। তিনি আশা প্রকাশ করেন, অতি শিগগিরই উভয় দেশের সরকার ও জনগণ এই বিরাট ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হবেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পোকখালীর গোমাতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি অনুমোদন, সভাপতি এড.শিমুল মনোনীত

১

ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজারের উদ্যােগে শিশুকিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার সনদ ও পুরুস্কার বিতরন

২

ফরিদগঞ্জে সাবেক ইউপি চেয়ারম্যানসহ আ.লীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার।

৩

দৈনিক দেশ রূপান্তরের সুনামগঞ্জ প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সেলিম আহমদ

৪

দৈনিক দেশ রূপান্তরের সুনামগঞ্জ প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সেলিম আহমদ

৫

ঈদগাঁও উপজেলা জামায়াতের নতুন আমীর মাওলানা ছলিম উল্লাহ জিহাদী

৬

পাইকগাছায় বিএনপির প্রতিবাদ মিছিল ও পথসভা অনুষ্ঠিতমোঃ শফিয়ার রহমান পাইকগাছা

৭

খুলনায় পরিত্যক্ত রান্নাঘর থেকে বিদেশি পিস্তল উদ্ভার

৮

এনসিপি নেতা মোতালেবকে গুলির ঘটনায় কথিত প্রধান শুটার সম্রাট গ্রেপ্তার

৯

গণতন্ত্রের সুযোগ নিয়ে গণতন্ত্রবিরোধী সহিংসতা চালানোর অধিকার কারো নেই

১০

খুলনা নগরভবনে পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলসহ যুবক আটক

১১

কণ্ঠশিল্পী মমতাজকে গ্রেপ্তার দেখালেন আদালত

১২

পাকিস্তানের চেয়েও দেশের বেশি ক্ষতি করেছে আ.লীগ: তথ্যমন্ত্রী

১৩

গাজীপুরে এসআরবির অভিযানে গ্রেনেড বাবুর ঘনিষ্ঠ সহযোগী, শীর্ষ সন্ত্রাসী আজম গ্রেপ্তার

১৪

খুলনার দৌলতপুরে এসআরবির সঙ্গে গুলি বিনিময়, পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

১৫

যশোর ঝিকরগাছায় ওয়ান শুটার গান সহ যুবক গ্রেপ্তার।

১৬

ধামইরহাটে হিন্দু সম্প্রদায় নানা আয়োজনে সূর্য পুজা অনুষ্ঠিত হয়

১৭

ডুমুরিয়ায় পল্লী চিকিৎসককে কুপিয়ে হত্যাচেষ্টা

১৮

ডুমুরিয়ায় গোবরেই সোনার খনি!

১৯

সুন্দরবনের কয়রায় হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড।

২০