২৮ এপ্রিল ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেশবপুর সাহাপাড়া এলাকায় মেয়ের হাতে মা খুন, আটক-১

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি :যশোরের কেশবপুর পৌর শহরের সাহাপাড়া এলাকায় মেয়ের হাতে মা হত্যা হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত মেয়েকে আটক করেছে কেশবপুর থানা পুলিশ। সোমবার (২৭ এপ্রিল-২৬) গভীর রাতে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত গৌরী অধিকারী (৭৫) মৃত সাহাপাড়ার কালীপদ অধিকারীর স্ত্রী। সকালে বিষয়টি জানাজানি হলে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। ঘটনার পর এলাকাবাসী বিষয়টি টের পেয়ে পুলিশকে খবর দেয়। এলাকা জনমানুষের ভীড় বাড়তে থাকে। খবর পেয়ে সঙ্গীয় সদস্যদের নিয়ে ঘটনাস্থলে হাজির হন কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম এবং অভিযুক্ত দীপ্তি রাণী (৫০) ওরফে সাধনা অধিকারীকে আটক করে। এলাকাবাসী হতবাক-কীভাবে মেয়ে তার মায়ের প্রতি এমন নির্মম হতে পারে।স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে নিজ বাড়িতে অবস্থানকালে গৌরী অধিকারীকে হত্যা করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তার মানসিক ভারসাম্যহীন মেয়ে দীপ্তি অধিকারী এই হত্যাকাণ্ড ঘটিয়েছেকেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম (ওসি) বলেন, “ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। প্রাথমিকভাবে অভিযুক্তের মানসিক সমস্যা থাকার কিছু প্রমাণ পাওয়া গেছে। বিস্তারিত জানার জন্য ময়নাতদন্ত রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে।”তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোরে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পাওয়ার পর হত্যার প্রকৃত কারণ স্পষ্ট হবে। আইনগত প্রক্রিয়া শেষে আসামিকে যশোর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হবে। ময়নাতদন্ত শেষে মরদেহ বাড়িতে এনে শেষকৃত্য সম্পন্ন করা যাবে।স্থানীয়দের ভাষ্য, গৌরানী রানী ছিলেন অত্যন্ত সজ্জন ও শান্ত স্বভাবের মানুষ। তার এমন পরিণতি হবে এটা কারোরই কাম্য ছিল না। সমাজের সচেতন মহল বলছে, পারিবারিক সম্পর্কে অবক্ষয় ও মানসিক স্বাস্থ্য সমস্যার বিষয়গুলোকে আরও গুরুত্ব দেয়া জরুরি। তা না হলে এমন মর্মান্তিক ঘটনা সমাজে আরও উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করতে পারে। স্থানীয়রা এমন নৃশংস ঘটনার সঠিক তদন্ত ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

ছবিঃ

২৮/০৪/২৬

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেশবপুরে ডেঙ্গু আক্রান্ত রোগীর পাশে বিএনপি নেতৃবৃন্দ,

কেশবপুরে সাবেক ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আটক

কেশবপুর গড়ভাঙা মাধ্যমিক বালিকা বিদ্যালয় হ্যান্ডবলে জেলা চ্যাম্পিয়ন

বিশ্বমানের দক্ষ, উদ্ভাবনী ও প্রযুক্তিনির্ভর মানবসম্পদ গড়ে তুলতে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ-: রাষ্ট্রপতি 

স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে বাংলাদেশ পুলিশ সারাদেশে ১১৪টি ভেন্যুতে নির্বাচনী প্রশিক্ষণ শুরু:

কলি তালুকদারকে আহবায়ক ও বিমল বণিককে সদস্য সচিব করে সুনামগঞ্জে ২১ সদস্য বিশিষ্ঠ আহবায়ক কমিটি গঠন

পিএসসি চেয়ারম্যানের সঙ্গে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ:

খুলনা বিশ্ববিদ্যালয়ের ৭ম সমাবর্তন উপলক্ষ্যে স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত:

পাইকগাছায় মৎস্য অভিযানে তিন চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা

কপিলমুনি সিটি প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপন 

১০

দীর্ঘবছরেও স্থাপিত হয়নি ঈদগাঁওতে স্থায়ী বাস টার্মিনাল

১১

শাহপুর বাজারে ভোক্তা অধিকার অভিযানের ঝটকা মেয়াদোত্তীর্ণ ওষুধ, বিদেশি পণ্য ও অপরিচ্ছন্নতার দায়ে তিন প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা

১২

খুলনা-১ আসনের সাংসদ আমীর এজাজ খান এমপিকে বটিয়াঘাটা সাবরেজিস্ট্রার’র নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন ও পরিদর্শন :

১৩

নির্বাচনি দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনঃ কেএমপি 

১৪

ধামইরহাটকে আদর্শ উপজেলা হিসেবে গডে তোলার অংগিকার 

১৫

বিলডাকাতিয়ার অঞ্চলের কৃষকদের কচুরিপানা অপসারণ জলাবদ্ধতা থেকে মুক্তির দাবি জনপ্রতিনিধিদের কাছে।

১৬

ইসলামী আন্দোলন ও যুব নেতার শয্যা পাশে ইসলামী আন্দোলন খুলনা মহানগর নেতৃবৃন্দ

১৭

ধামইরহাটে নানা আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান 

১৮

ঈদগাঁওতে ময়লা আবর্জনার দূগন্ধে বিষিয়ে উঠেছে পরিবেশ, ডেঙ্গু আতঙ্ক

১৯

দিঘলিয়ায় পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে শ্বশুর গ্রেফতার থানায় মামলা দায়ের, আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ

২০