bntv24
২৯ এপ্রিল ২০২৬, ৭:৪৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

আলোচনার চেয়ে যুদ্ধক্ষেত্রকেই গুরুত্ব দিচ্ছে ইরান

ডেস্ক রিপোর্ট: ইরানের সরকারি সিদ্ধান্তগুলো অত্যন্ত সুসংগঠিত এবং সম্মিলিতভাবে নেওয়া হয় বলে জানিয়েছেন তেহরান বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক জোহরে খারাজমি।কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, সরকারের ভেতরে কোনো বিভেদ নেই এবং উচ্চতর পরিষদে সব বিভাগের প্রতিফলন রয়েছে।
তবে সরকারের অভ্যন্তরে এমন ঐক্যের দাবি করা হলেও হরমুজ প্রণালি খুলে দেওয়ার বিষয়ে আলোচনার বিরোধিতা করেছেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) কমান্ডার আহমেদ ওয়াহিদি। তিনি এই আলোচনাকে ‘বিশ্বাসঘাতকতা’ হিসেবে অভিহিত করেছেন।কমান্ডার ওয়াহিদির এই কঠোর অবস্থানের ব্যাখ্যা দিয়ে অধ্যাপক খারাজমি বলেন, ‘যারা পশ্চিমের ওপর নির্ভর করছে এবং ভাবছে যে যুক্তরাষ্ট্রের সদিচ্ছা ও গুরুত্ব ছাড়া আলোচনার মাধ্যমে কোনো ফলাফল আসবে, ওয়াহিদি মূলত তাদের উদ্দেশেই এই মন্তব্য করেছেন।’তিনি আরও বলেন, ২০১৫ সালের পারমাণবিক চুক্তি (জেসিপিওএ) থেকে ইরান শিক্ষা নিয়েছে আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান সম্ভব নয়।খারাজমির মতে, ইরানে এখন অনেকের মধ্যেই এমন ঐকমত্য তৈরি হয়েছে যে বর্তমান সংকটের সমাধানের একমাত্র পথ হলো ‘যুদ্ধক্ষেত্র’। আলোচনার মাধ্যমে সময়ক্ষেপণ না করে মাঠপর্যায়ে শক্ত অবস্থান নেওয়াকেই শ্রেয় মনে করছেন দেশটির প্রভাবশালী সামরিক ও রাজনৈতিক মহলের একটি অংশ।
সূত্র : আল-জাজিরা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকার গঠনের ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল

প্রতিবন্ধী তিন ব্যক্তিকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী

খুলনায় বাড়ছে ডেঙ্গু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৬৬ জন

আইন তার নিজস্ব গতিতে চলবে:আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান

টেকসই নগর বর্জ্য ব্যবস্থাপনায় কেসিসি কাজ করছে:নজরুল ইসলাম মঞ্জু

ভদ্রা খালে অবৈধ নেট-পাটা ও চায়না দুয়ারী জালের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান: দেশীয় প্রজাতির মাছ রক্ষায় নতুন আশা

মুজিবনগরে পিএফজি’র আয়োজনে মাদক বিরোধী সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

ঈদগাঁওতে খালপাড়ের লোকজনের মরণ দশা কাটছেনা, জনদূর্ভােগ চরমে

খুলনায় অজ্ঞাত কিশোরের মৃতদেহ উদ্ধার

খুলনার বিএনপি নেতাদের টার্গেট, কারা চালাচ্ছে মিডিয়া ট্রায়াল?

১০

১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে সম্মিলিত নাগরিক পরিষদ খুলনায় আজ সংবাদ সম্মেলন করে প্রেসক্লাবে

১১

ভারতে পালানোর সময় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ও তার সহযোগীরা যশোরে গ্রেপ্তার

১২

কেশবপুর-পাঁজিয়া সড়কের ব্যাসডাঙ্গা যাত্রী ছাউনি, দখলমুক্ত করার দাবি

১৩

কেশবপুরে দুই’শ পিচ ইয়াবাসহ এক মাদককারবারি গ্রেফতার 

১৪

কেশবপুরে এমপির উন্নয়ন ও অনুদানের চেক বিতরণ

১৫

কেএমপির নতুন পুলিশ কমিশনার হিসেবে মো. সাজ্জাদুর রহমান

১৬

ঈদগাঁওতে ব্যবসায়ীর দেড় লাখ টাকা ছিনতাই : গ্রেফতার ২ 

১৭

ঈদগাঁওর ভোমরিয়াঘোনা রাজাখালী বেড়ীবাঁধ পরিদর্শনে সাংসাদ লুৎফুর রহমান কাজল 

১৮

৩ এপিবিএন, খুলনার সাইবার ক্রাইম ইউনিটের ধারাবাহিক সাফল্য

১৯

নবনির্মিত লবণচরা থানা ভবন এর শুভ উদ্বোধন

২০