নিজস্ব প্রতিবেদক: খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)’র অধীনে নির্মাণাধীন খানজাহান আলী থানার নতুন ভবনের নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন করেছেন কেএমপি’র মাননীয় পুলিশ কমিশনার। সোমবার (০৪ মে ২০২৬) অপরাহ্নে তিনি নির্মাণস্থল পরিদর্শনে গিয়ে কাজের বর্তমান অবস্থা সরেজমিনে পর্যালোচনা করেন।পরিদর্শনকালে তিনি নির্মাণকাজের গুণগত মান বজায় রাখা, নির্ধারিত সময়সীমার মধ্যে কাজ শেষ করা এবং নিরাপত্তা বিধি মেনে কাজ পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় সংশ্লিষ্ট প্রকৌশলী, ঠিকাদার ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।পুলিশ কমিশনার বলেন, আধুনিক ও জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করতে অবকাঠামোগত উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন ভবনটি নির্মিত হলে খানজাহান আলী থানা এলাকার আইন-শৃঙ্খলা রক্ষায় আরও গতি আসবে এবং সেবাগ্রহীতারা উন্নত পরিবেশে সেবা পাবেন।এ সময় কেএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রকৌশলী ও সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন