৬ মে ২০২৬, ৭:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নওগাঁ জেলার নিয়ামতপুরে ধান কাটার সময় বজ্রপাতে শ্রমিকের মর্মান্তিক মৃত্যু।

মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুর উপজেলায় ধান কাটার সময় বজ্রাঘাতে আব্দুর রফিক (৪৫) নামের এক ধান কাটা শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৬ মে) বিকেলে উপজেলার ১নং হাজিনগর ইউনিয়নের খোর্দোচাম্পা এলাকার সোনাহার গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে ১২-১৫ জনের একটি শ্রমিকের দল সোনাহার গ্রামের কৃষক দেলোয়ার হোসেনের ৩ বিঘা জমির ধান কাটতে আসেন। সারাদিন ধান কাটার কাজ শেষে বিকেলে যখন তারা কাটা ধানগুলো জড়ো করছিলেন, ঠিক তখনই আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়।
আবহাওয়া প্রতিকূল দেখে শ্রমিকরা মাঠ থেকে নিরাপদ আশ্রয়ে ফেরার চেষ্টা করেন। অধিকাংশ শ্রমিক দ্রুত নিরাপদ স্থানে পৌঁছাতে পারলেও আব্দুর রফিক মাঠেই আটকা পড়েন। এসময় হঠাৎ একটি বিকট শব্দে বজ্রপাত সরাসরি তার ওপর পড়লে তিনি ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করতে গিয়ে দেখেন বজ্রাঘাতে তার শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে এবং তিনি নিথর অবস্থায় পড়ে আছেন।নিহত আব্দুর রফিকের আকস্মিক এই মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে স্থানীয়রা জানান, ধান গুছিয়ে বাড়ি ফেরার পথেই প্রকৃতির এই রুদ্ররোষে প্রাণ হারান তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেশবপুরে ডেঙ্গু আক্রান্ত রোগীর পাশে বিএনপি নেতৃবৃন্দ,

কেশবপুরে সাবেক ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আটক

কেশবপুর গড়ভাঙা মাধ্যমিক বালিকা বিদ্যালয় হ্যান্ডবলে জেলা চ্যাম্পিয়ন

বিশ্বমানের দক্ষ, উদ্ভাবনী ও প্রযুক্তিনির্ভর মানবসম্পদ গড়ে তুলতে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ-: রাষ্ট্রপতি 

স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে বাংলাদেশ পুলিশ সারাদেশে ১১৪টি ভেন্যুতে নির্বাচনী প্রশিক্ষণ শুরু:

কলি তালুকদারকে আহবায়ক ও বিমল বণিককে সদস্য সচিব করে সুনামগঞ্জে ২১ সদস্য বিশিষ্ঠ আহবায়ক কমিটি গঠন

পিএসসি চেয়ারম্যানের সঙ্গে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ:

খুলনা বিশ্ববিদ্যালয়ের ৭ম সমাবর্তন উপলক্ষ্যে স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত:

পাইকগাছায় মৎস্য অভিযানে তিন চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা

কপিলমুনি সিটি প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপন 

১০

দীর্ঘবছরেও স্থাপিত হয়নি ঈদগাঁওতে স্থায়ী বাস টার্মিনাল

১১

শাহপুর বাজারে ভোক্তা অধিকার অভিযানের ঝটকা মেয়াদোত্তীর্ণ ওষুধ, বিদেশি পণ্য ও অপরিচ্ছন্নতার দায়ে তিন প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা

১২

খুলনা-১ আসনের সাংসদ আমীর এজাজ খান এমপিকে বটিয়াঘাটা সাবরেজিস্ট্রার’র নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন ও পরিদর্শন :

১৩

নির্বাচনি দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনঃ কেএমপি 

১৪

ধামইরহাটকে আদর্শ উপজেলা হিসেবে গডে তোলার অংগিকার 

১৫

বিলডাকাতিয়ার অঞ্চলের কৃষকদের কচুরিপানা অপসারণ জলাবদ্ধতা থেকে মুক্তির দাবি জনপ্রতিনিধিদের কাছে।

১৬

ইসলামী আন্দোলন ও যুব নেতার শয্যা পাশে ইসলামী আন্দোলন খুলনা মহানগর নেতৃবৃন্দ

১৭

ধামইরহাটে নানা আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান 

১৮

ঈদগাঁওতে ময়লা আবর্জনার দূগন্ধে বিষিয়ে উঠেছে পরিবেশ, ডেঙ্গু আতঙ্ক

১৯

দিঘলিয়ায় পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে শ্বশুর গ্রেফতার থানায় মামলা দায়ের, আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ

২০