bntv24
২৪ মে ২০২৬, ৬:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

খুলনায় মসজিদের বারান্দায় দিনমজুর ডালিম খুন.

মোল্লা জাহাঙ্গীর আলম //খুলনা নগরীর হরিণটানা থানাধীন কৈয়া বাজার জয়খালী ব্রিজ সংলগ্ন একটি মসজিদের বারান্দায় এক দিনমজুরকে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম ডালিম গাজি ৩৫। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।হরিণটানা থানার ওসি মো. হেলাল উদ্দিন জানান, রবিবার, ২৪ মে ভোর সাড়ে ৫টার দিকে জয়খালী উত্তরপাড়া বাইতুল মা’মুর জামে মসজিদের বারান্দায় মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।ওসি আরও বলেন, “নিহত ডালিম গাজি খুলনার কয়রা উপজেলার মহেশ্বরীপুর এলাকার আবুল হোসেন গাজি ও ভানু বিবির ছেলে। পেশায় তিনি দিনমজুর ছিলেন। তার মাথায় ভারী বস্তুর আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে সিআইডি। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, শনিবার দিবাগত রাতে মসজিদের বারান্দায় এ হত্যাকাণ্ড ঘটতে পারে। হত্যার উদ্দেশ্য ও জড়িতদের সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। ওসি বলেন, “কে বা কারা কেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।স্থানীয় বাসিন্দারা জানান, জয়খালী ব্রিজ সংলগ্ন খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাশে অবস্থিত মসজিদটির বারান্দা রাতে খোলা থাকে। দিনমজুররা অনেক সময় সেখানে বিশ্রাম নেন। এমন পবিত্র স্থানে খুনের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।নিহত ডালিম গাজির স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে আসার পর আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে বলে পুলিশ জানিয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টেকসই নগর বর্জ্য ব্যবস্থাপনায় কেসিসি কাজ করছে:নজরুল ইসলাম মঞ্জু

ভদ্রা খালে অবৈধ নেট-পাটা ও চায়না দুয়ারী জালের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান: দেশীয় প্রজাতির মাছ রক্ষায় নতুন আশা

মুজিবনগরে পিএফজি’র আয়োজনে মাদক বিরোধী সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

ঈদগাঁওতে খালপাড়ের লোকজনের মরণ দশা কাটছেনা, জনদূর্ভােগ চরমে

খুলনায় অজ্ঞাত কিশোরের মৃতদেহ উদ্ধার

খুলনার বিএনপি নেতাদের টার্গেট, কারা চালাচ্ছে মিডিয়া ট্রায়াল?

১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে সম্মিলিত নাগরিক পরিষদ খুলনায় আজ সংবাদ সম্মেলন করে প্রেসক্লাবে

ভারতে পালানোর সময় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ও তার সহযোগীরা যশোরে গ্রেপ্তার

কেশবপুর-পাঁজিয়া সড়কের ব্যাসডাঙ্গা যাত্রী ছাউনি, দখলমুক্ত করার দাবি

কেশবপুরে দুই’শ পিচ ইয়াবাসহ এক মাদককারবারি গ্রেফতার 

১০

কেশবপুরে এমপির উন্নয়ন ও অনুদানের চেক বিতরণ

১১

কেএমপির নতুন পুলিশ কমিশনার হিসেবে মো. সাজ্জাদুর রহমান

১২

ঈদগাঁওতে ব্যবসায়ীর দেড় লাখ টাকা ছিনতাই : গ্রেফতার ২ 

১৩

ঈদগাঁওর ভোমরিয়াঘোনা রাজাখালী বেড়ীবাঁধ পরিদর্শনে সাংসাদ লুৎফুর রহমান কাজল 

১৪

৩ এপিবিএন, খুলনার সাইবার ক্রাইম ইউনিটের ধারাবাহিক সাফল্য

১৫

নবনির্মিত লবণচরা থানা ভবন এর শুভ উদ্বোধন

১৬

খুলনায় ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৮, নতুন ৮৫ রোগী হাসপাতালে ভর্তি

১৭

ভোক্তা অধিকারের অভিযান চুকনগর বাজারে ৩ প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা, আতঙ্কে শতাধিক দোকান বন্ধ

১৮

নতুন রাস্তা পেলো জালালাবাদের হিন্দুপাড়াবাসী 

১৯

সততার অনন্য নজির: ডিমলায় হারিয়ে যাওয়া ব্যাংকের চেক ফেরত দিলেন আনসার-ভিডিপি সদস্য ইমরান

২০