বিশেষ প্রতিনিধি (রাজশাহী)
১ ডিসেম্বর ২০২৫, ১০:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এনসিপির রাজশাহীতে দ্বন্দ্ব তুঙ্গে, দুই নেতার হাতে সাংবাদিক লাঞ্ছিত

রাজশাহী পর্যটন মোটেলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দুই পক্ষের উত্তেজনার মধ্যেই সংবাদকর্মীদের ওপর চড়াও হয়েছেন সংগঠনটির দুই নেতা। এদের একজনের নাম শোয়েব বলে জানা গেছে।

সোমবার (১ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটার দিকে পর্যটন মোটেলে পরিচিতি সভা উপলক্ষে সংবাদ সম্মেলন করছিলেন এনসিপির নবগঠিত রাজশাহী জেলা আহ্বায়ক কমিটি।

এ সময় এনসিপির মহানগর কমিটির একাংশ অন্তত ত্রিশজনের একটি দল জেলা কমিটির আহ্বায়ক সাইফুল আলমকে আওয়মী লীগের দোসর বলে তাদের কর্মসূচি ভণ্ডুল করবার চেষ্টা চালায়। এ সময় মহানগর কমিটির দুই নেতা সংবাদ সম্মেলন চলার সময় সভাকক্ষে ঢুকে সংবাদকর্মীদের বের হয়ে চলে যেতে হুকুম দেন। যদি না যাওয়া হয় তাহলে দরজায় তালা মেরে ভেতরে আগুন দেবারও হুমকি দেয়া হয়। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠেন কর্মরত সংবাদকর্মীরা। সাংবাদিকরা একাট্টা হয়ে সেই হুমকিদাতা দুজনকে পর্যনট মোটেলের বাইরে বের করে আনেন। দীর্ঘ সময় এনসিপি নেতা-কর্মীদের সঙ্গে সংবাদকর্মীদের উচ্চ বাক্য বিনিময় চলতে থাকে।

পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করেন। সংবাদকর্মীরা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। জড়িত দুজনের বিচার দাবি করেছেন। এ ঘটনার সুরাহা না হওয়া পর্যন্ত এনসিপির সকল কার্যক্রমে মিডিয়া কাভারেজ দেয়া থেকে আপাতত তারা বিরত থাকবেন বলেও জানান। সন্ধ্যায় সংবাদকর্মীরা পর্যটন মোটেল এলাকা ছেড়ে এলেও সেখানেই অবস্থান নিয়ে বসে ছিলো এনসিপি নেতা-কর্মীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে বাংলাদেশ পুলিশ সারাদেশে ১১৪টি ভেন্যুতে নির্বাচনী প্রশিক্ষণ শুরু:

কলি তালুকদারকে আহবায়ক ও বিমল বণিককে সদস্য সচিব করে সুনামগঞ্জে ২১ সদস্য বিশিষ্ঠ আহবায়ক কমিটি গঠন

পিএসসি চেয়ারম্যানের সঙ্গে খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ:

খুলনা বিশ্ববিদ্যালয়ের ৭ম সমাবর্তন উপলক্ষ্যে স্টিয়ারিং কমিটির সভা অনুষ্ঠিত:

পাইকগাছায় মৎস্য অভিযানে তিন চিংড়ি ব্যবসায়ীকে জরিমানা

কপিলমুনি সিটি প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপন 

দীর্ঘবছরেও স্থাপিত হয়নি ঈদগাঁওতে স্থায়ী বাস টার্মিনাল

শাহপুর বাজারে ভোক্তা অধিকার অভিযানের ঝটকা মেয়াদোত্তীর্ণ ওষুধ, বিদেশি পণ্য ও অপরিচ্ছন্নতার দায়ে তিন প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা

খুলনা-১ আসনের সাংসদ আমীর এজাজ খান এমপিকে বটিয়াঘাটা সাবরেজিস্ট্রার’র নেতৃত্বে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন ও পরিদর্শন :

নির্বাচনি দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনঃ কেএমপি 

১০

ধামইরহাটকে আদর্শ উপজেলা হিসেবে গডে তোলার অংগিকার 

১১

বিলডাকাতিয়ার অঞ্চলের কৃষকদের কচুরিপানা অপসারণ জলাবদ্ধতা থেকে মুক্তির দাবি জনপ্রতিনিধিদের কাছে।

১২

ইসলামী আন্দোলন ও যুব নেতার শয্যা পাশে ইসলামী আন্দোলন খুলনা মহানগর নেতৃবৃন্দ

১৩

ধামইরহাটে নানা আয়োজনে নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান 

১৪

ঈদগাঁওতে ময়লা আবর্জনার দূগন্ধে বিষিয়ে উঠেছে পরিবেশ, ডেঙ্গু আতঙ্ক

১৫

দিঘলিয়ায় পুত্রবধূকে শ্লীলতাহানির অভিযোগে শ্বশুর গ্রেফতার থানায় মামলা দায়ের, আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ

১৬

খুলনা বিশ্ববিদ্যালয়ের হিট প্রকল্পের আওতায় উদীয়মান ফসলের রোগবালাই শনাক্তকরণে কৃষকদের প্রশিক্ষণ:

১৭

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত রিংটন মন্ডল হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন জন্মভূমির মফস্বল সম্পাদক, আগামী সোমবার পায়ের অপারেশন

১৮

মিনি ফুটবল টুর্নামেন্ট তিতুর স্মৃতি ধরে মাঠে ১৬ দলের ফুটবল লড়াই রুপরামপুর পশ্চিমপাড়ায় ইয়ংস্টারের আয়োজনে মিনি ফুটবল টুর্নামেন্ট—উপস্থিত বিএনপি নেতৃবৃন্দ

১৯

নাপিতখালী মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী 

২০