Bntv245487
৫ সেপ্টেম্বর ২০২৬, ১:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সরকারের কঠিন সমালোচনা করলেন : শফিকুর রহমান

ডেস্ক :

জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়ন না করায় সরকারের সমালোচনা করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি ও প্রতারণা করছে। ওয়াদা দিয়ে ওয়াদা লঙ্ঘন করায় জনগণ তাদের ক্ষমা করবে না।শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে ১১ দলীয় ঐক্যজোটের ঢাকা-চট্টগ্রাম লং মার্চ চলাকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল ট্রাকস্ট্যান্ডে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।ডা. শফিকুর রহমান সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আমরা রাজপথে নেমেছি গণভোটের গণরায় বাস্তবায়নের জন্য। জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের জন্য। জনগণের ঘরে বিদ্যুৎ ও বাতি জ্বালানোর ব্যবস্থা করার জন্য। গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিরসনের জন্য।তিনি বলেন, এই সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করছে, প্রতারণা করছে। ওয়াদা দিয়ে ওয়াদা লঙ্ঘন করেছে। জনগণ তাদের ক্ষমা করবে না।জামায়াত আমির আরও বলেন, আপনাদের দাবি পূরণ করার জন্য আমরা রাস্তায় নেমেছি। দাবি পূরণ করে ঘরে ফিরব। আমাদের এই ঐক্যবদ্ধ প্রয়াস আল্লাহ কবুল করবেন। আমরা ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ব। আপনারা বিজয়ের শেষ হাসি হেসে ঘরে ফিরবেন।জুলাই গণঅভ্যুত্থানের চেতনা রক্ষা, জুলাই গণহত্যার বিচার, গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়ন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধ এবং বিদ্যুৎ-গ্যাস-জ্বালানি সংকট নিরসনসহ ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোট এ লং মার্চের আয়োজন করে। সকাল থেকেই রাজধানীর আশপাশের বিভিন্ন এলাকা, নারায়ণগঞ্জ শহর ও সিদ্ধিরগঞ্জসহ বিভিন্ন স্থান থেকে নেতাকর্মী-সমর্থকেরা লং মার্চে যোগ দিতে শিমরাইল ট্রাকস্ট্যান্ড এলাকায় জড়ো হন। পরে সেখান থেকে লং মার্চটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ধরে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা করে।শিমরাইলের অস্থায়ী মঞ্চে আয়োজিত পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, এলডিপির চেয়ারম্যান অলি আহমদ, এনসিপির যুগ্ম সদস্যসচিব অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিনসহ ১১ দলীয় ঐক্যজোটের নেতারা।।লং মার্চটি নারায়ণগঞ্জসহ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে পথসভা শেষে চট্টগ্রামের লালদিঘি মাঠে সমাবেশের মাধ্যমে শেষ হওয়ার কথা রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনার টাইগার গার্ডেন হোটেলে আগুন

সরকারের কঠিন সমালোচনা করলেন : শফিকুর রহমান

ঈদগাঁও ডিসি সড়কে অবৈধ স্থাপনা উচ্ছেদের ঘোষনা, ১৫ দিনের আল্টিমেটাম প্রশাসনের 

ঈদগাঁওয়ের দক্ষিণ মাইজ পাড়ায় বাইতুর রহমত জামে মসজিদ ও ফোরকানিয়ার কমিটি গঠন 

২৫ সদস্য বিশিষ্ট ইসলামী আন্দোলন বাংলাদেশ ঈদগাঁও উপজেলা শাখার কমিটি গঠিন  

রূপসায় চুরি করতে গিয়ে গণধোলাইয়ে চোর হাসপাতালে

“সভাপতি নজরুল, সম্পাদক রনি” কেশবপুরে ‘বেলকাটি তারুণ্য ক্লাব’র যাত্রা শুরু

১৫১ পিস ইয়াবা ও নগদ টাকাসহ কয়রার ৩ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার

ডুমুরিয়ায় মৃত্যুর কাছে হার মানল মেধাবী ছাত্রী সেতু

কেশবপুরে নারীকে চাপা দিয়ে এতিমখানায় ঢুকে পড়ল যাত্রীবাহী পরিবহন, নিহত ১

১০

কেশবপুরে কমরেড নিজাম উদ্দীন-এর ষষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত 

১১

দুর্গন্ধ পেয়ে পুলিশে খবর, ঘর থেকে মিলল ৩ জনের মরদেহ

১২

ঈদগাঁওতে ইসলামী আন্দোলনের পরিকল্পনা বাস্তবায়ন উপলক্ষে সভা অনুষ্ঠিত 

১৩

খানসামায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের উদ্যোগে শুভ জন্মাষ্টমী উৎসব ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত

১৪

ডুমুরিয়ায় সিঙ্গার বিলে ২০ কেজির ব্লাক কার্পে চমক

১৫

গভীর রাতে পুলিশের অভিযান, উদ্ধার ১৪ পিস ইয়াবা

১৬

শেখ সরোয়ার, সাংবাদিক মহাতাব ও সেলিমের সুস্থতায় ডুমুরিয়া বিএনপির দোয়া মাহফিল

১৭

খুলনায় আইনশৃঙ্খলার অধপতন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে খুলনা প্রেসক্লাব

১৮

সুনামগঞ্জের শান্তিগঞ্জের দেবগ্রামে কারেন্টের তার থেকে আগুন লেগে তিনটি পরিবারের বসতভিটা পুড়ে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

১৯

সুনামগঞ্জে জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে বর্নাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত

২০