Bntv245487
১০ সেপ্টেম্বর ২০২৬, ৭:৪৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সালথার ইউসুফদিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান

সালথা উপজেলা,নিজস্ব প্রতিনিধি মোঃ আব্দুল্লাহ আল মামুন 

‘গড়তে আলোকিত সুন্দর পৃথিবী, এগিয়ে এসো হে মেধাবী’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ফরিদপুরের সালথায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, উপবৃত্তি ও বাইসাইকেল প্রদান করেছে ইউসুফদিয়া স্কুল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন ইউসুফদিয়া স্কুল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ইউসুফ দিয়া আব্দুল আলী এবং নাজিমউদ্দীন উচ্চ বিদ্যালয়ের হল রুমে এই সংবর্ধনা প্রদান করা হয়।এসময় ইউসুফ দিয়া আব্দুল আলী এবং নাজিমউদ্দীন উচ্চ বিদ্যালয়ের ৭ম থেকে ১০ম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি প্রদান করা হয়। এছাড়াও অত্র বিদ্যালয় থেকে এসএসসি পরিক্ষায় ভাল ফলাফলের জন্য মেধা বৃত্তি ও প্রাথমিক বিদ্যালয় থেকে বৃত্তি পাওয়ায় চারজন শিক্ষার্থীকে বাইসাইকেল উপহার দেওয়া হয়।ইউসুফদিয়া স্কুল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন একটি অরাজনৈতিক, সেচ্ছাসেবী সামাজিক সংগঠন। শুরু থেকেই, অসহায়, দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের বিভিন্ন বৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ করে আসছে। বিভিন্ন আপদকালীন সময়ে বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করে আসছে। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেধাবী শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি ও বাইসাইকেল তুলে দেন, সালথা উপজেলা নির্বাহী অফিসার দবির উদ্দিন, এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুলুর রহমান খান।ইউসুফ দিয়া আব্দুল আলী এবং নাজিমউদ্দীন উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক শাকিলা বেগমের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. শাহআলম হোসেন, সিনিয়র শিক্ষক মো. ওসমান গনি, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নেতা মো. মাইনুল ইসলাম, সহকারী শিক্ষক সুমন পাল। ইউসুফদিয়া স্কুল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার মো. রাকিবুল ইসলাম (তারেক), সহ সাংগঠনিক সম্পাদক মো. মিজানুর রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক আবুল হাসান, আইন বিষয়ক সম্পাদক মো. মোকলেছুর রহমান, দপ্তর সম্পাদক মো. মিরাজ হোসাইন প্রমুখ।ইউসুফদিয়া স্কুল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি ইঞ্জিনিয়ার মো. রাকিবুল ইসলাম (তারেক) জানান, ইউসুফদিয়া ও আশপাশের এলাকার শিক্ষার মানোন্নয়নের লক্ষ্য নিয়ে আমরা এই সংগঠনটি গড়ে তুলি। এরই অংশ হিসেবে আমরা নিয়মিত উপবৃত্তি, মেধাবৃত্তি ও শিক্ষা উপকরণ বিতরণ করে আসছি। এছাড়া আমরা অত্র এলাকার মানুষের মাঝে বিভিন্ন সময়ে বিভিন্ন ত্রান সামগ্রী বিতরণ করা থাকি। সেচ্ছাসেবী এই সংগঠনকে এগিয়ে নিতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিরাপদ খুলনা চাই, ফুলতলা উপজেলা শাখার সদস্য মো: ইউসুফ শেখের পিতার ইন্তেকালে গভীর শোক প্রকাশ

ডুমুরিয়ার ১৪ ইউনিয়নে সবুজ বনায়ন কর্মসূচি: ডুমুরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ শুরু

পাইকগাছায় বন্ধ ওএমএস কার্যক্রম, কম দামে চাল থেকে বঞ্চিত নিম্নআয়ের মানুষ

সুনামগঞ্জ সরকারী পুকুরে শতাধিক শিশুদের নিয়ে সাতাঁর শিখানোর প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত

ডুমুরিয়ার ১৪ ইউনিয়নে সবুজ বনায়ন কর্মসূচি, ডুমুরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ শুরু

শাহপুরে গাঙচিলের সাহিত্য আড্ডা সাহিত্য-সংস্কৃতির বিকাশে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

কেশবপুরে দু’টি মাঃ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন আব্দুল হাল

কলেজে আইসিটি শিক্ষক নাই,অভিভাবকরা হতাশ। বিএল কলেজের একাদশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত # এইচএসসি ক্লাসে মোবাইল নিষিদ্ধ # প্রতিদিন ক্লাসটেস্ট পরীক্ষা # ক্লাসে ৭৫% উপস্থিতি না হলে বোর্ড পরীক্ষায় অংশ নিতে পারবেনা

ইসলামপুরে জায়গা বিরোধে কুপিয়ে যুবকের হাত বিচ্ছিন্ন!

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন এমপি লুৎফুর রহমান কাজল 

১০

সাংবাদিক মিয়া বদরুল আলমের পবিত্র ওমরাহ পালন উপলক্ষে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

১১

ডুমুরিয়ার থুকড়ায় সিরাতুন্নবী (স.) মাহফিল উপলক্ষে ক্বিরাত-গজল ও ক্রীড়া প্রতিযোগিতা

১২

তাপসী স্মৃতি সংস্কৃতি পরিষদ আয়োজনে ফলক উদ্বোধন করেন বটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসার :

১৩

পুশবিরোধী অভিযান: ১০০ কেজি চিংড়ি জব্দ, ১০ হাজার টাকা জরিমানা

১৪

উৎসবমুখর পরিবেশে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে

১৫

উৎসবমুখর পরিবেশে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে

১৬

“সভাপতি সিরাজুল ও সেক্রেটারি মুরাদ”কেশবপুর ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে

১৭

সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির মতবিনিময় সভা।জাতীয় পার্টিকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করে আগামীতে এককভাবে সরকার গঠনের সুযোগ দিতে দেশবাসরি প্রতি আহবান.. কেন্দ্রীয় মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী

১৮

রংপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানের পিতার মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

১৯

বাংলাদেশ জাতীয়তাবাদি মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে বর্ণ্যাঢ্য র‌্যালী ও পথসভা অনুষ্ঠিত

২০