ডুমুরিয়া,নিজস্ব প্রতিনিধি জি.এম.ফিরোজ
খুলনার ডুমুরিয়া উপজেলার থুকড়া (গাজীপাড়া) এলাকায় থুকড়া নূরানী কিন্ডারগার্টেন ও ফি-সাবিলিল্লাহ হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে বার্ষিক সিরাতুন্নবী (স.) মাহফিল উপলক্ষে দিনব্যাপী ক্বিরাত, গজল, শিক্ষণীয় স্পোর্টস প্রতিযোগিতা, ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার সকালে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে শিশু-কিশোর শিক্ষার্থীরা ক্বিরাত ও গজল পরিবেশনসহ বিভিন্ন শিক্ষণীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন থুকড়া (গাজীপাড়া) নূরানীয়া মাদ্রাসার মুতাওয়াল্লি ও দাতা সদস্য জি এম আমিরুল ইসলাম (বাবু ভাই)। এছাড়া উপস্থিত ছিলেন মাদ্রাসার সাধারণ সম্পাদক জি এম রাজু আহমেদ, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার নাজমুল হোসাইন, শিক্ষক মণ্ডলীর সদস্যবৃন্দ, আয়োজক কমিটির নেতৃবৃন্দ ও অভিভাবকরা।আয়োজকরা জানান, শিক্ষার্থীদের ধর্মীয় ও নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করা এবং তাদের প্রতিভা বিকাশের লক্ষ্যে প্রতিবছর এ ধরনের আয়োজন করা হয়। ক্বিরাত, গজল ও ইসলামিক সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য বিভিন্ন শিক্ষণীয় খেলাধুলার আয়োজন করা হয়।অনুষ্ঠানের শেষে প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় অতিথিরা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিক ও ধর্মীয় শিক্ষায় মনোযোগী হওয়ার আহ্বান জানান।
মন্তব্য করুন