Bntv245487
১২ সেপ্টেম্বর ২০২৬, ৪:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সারা দেশের ন্যায় ঈদগাঁওতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান পালিত 

ঈদগাঁও,এম আবু হেনা সাগর

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬-এর অংশ হিসেবে ঈদগাঁও উপজেলায় একযোগে পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়েছে।​শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে সারাদেশের সঙ্গে একযোগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কেন্দ্রীয় নির্দেশনার পর পরই ঈদগাঁও উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য ও কার্যকর পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়।উক্ত কর্মসূচিতে ঈদগাঁও উপজেলায় কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারী, ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, শিক্ষকসমাজ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী এবং স্থানীয় সচেতন জনসাধারণ স্বতঃ স্ফূর্তভাবে অংশ নেন।উদ্বোধনী অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা ঈদগাঁও বাজার ও আশপাশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিষ্কার-পরিচ্ছন্ন করার কাজে নেমে পড়েন। এসময় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। প্রশাসনের পক্ষ থেকে জনসাধারণের উদ্দেশ্যে জানানো হয় যে, এডিস মশার বংশবিস্তার রোধে নিজ নিজ বাড়ির আঙ্গিনা, ড্রেন ও নালা, জলাশয়, হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ-মন্দির, হাট-বাজার এবং ব্যবসাপ্রতিষ্ঠানের চারপাশ নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।অভিযান শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি আবর্জনামুক্ত ও নিরাপদ ঈদগাঁও উপজেলা গড়ে তুলতে দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করা হয়। ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।উল্লেখ্য যে, অভিযানটি আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত তিনমাস ব্যাপী সপ্তাহে একদিন করে প্রতি শনিবার চলবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাশেমাবাদে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিদ্রোহ ও তারুণ্যের সুর ডুমুরিয়ার রংপুর কলেজে: জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘নজরুল বর্ষ’ উদযাপিত

নজরদারির বাইরে ডুমুরিয়া: জরিমানাতেও থামছে না চিংড়িতে অপদ্রব্য পুশ

ডোপ টেস্টে ‘পজিটিভ’, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

টঙ্গী রেলস্টেশনে মাদক কারবারিদের হামলা: হাতকড়াসহ আসামি ছিনতাই, আহত হয়েছে পুলিশ

নিখোঁজের ৩দিন পর শিশুর মৃত দেহ উদ্ধার

বিএনপি’র দুই পক্ষের সং’ঘ’র্ষে আহত ১৫

সড়ক দূর্ঘটনার মা-বাবা হাসপাতালে: দাফন হলো ছেলে-মেয়ের,শেষ দেখাও হলোনা

ধামইরহাটে ৫২ কেজি পিরানহা মাছ জব্দ সহ ২ হাজার টাকা জরিমানা

খানাখন্দে পুকুর, এবার ঘুরবে উন্নয়নের চাকা দীর্ঘ ভোগান্তির পর শাহপুর-দৌলতপুর সড়ক পুনর্বাসনে ৪ কোটি ৭৯ লাখ টাকার কাজ—উদ্যোগে এমপি আলী আজগার লবী

১০

সারাজীবন যাত্রীকে পৌঁছে দিত গন্তব্যে, এবার ইসলামপুরের মুন্না নিজেই শেষ যাত্রার যাত্রী

১১

ঈদগাহ মডেল হাসপাতালের দুই নার্সের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন

১২

খুলনা ট্রাস্ট ও সৈয়দপুর ট্রাস্ট হতে ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদানের চেক বিতরণ  জনাব রকিবুল ইসলাম এমপি

১৩

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়ার প্রত্যয় : জাতীয় সংসদের হুইপ বকুলের

১৪

৫৩ তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ উদ্বোধন করেন:আমির এজাজ খান 

১৫

ভয়াবহ সড়ক দূর্ঘটনায় ঈদগাঁওয়ের ২ জনের জানাযায় শোকার্ত মানুষের ঢল

১৬

কেশবপুর মমতা বস্ত্রালয়ে শারদীয় আয়োজনে আকর্ষণীয় পুরস্কার

১৭

কেশবপুরের ভরতভায়নায় মাদ্রাসার পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ 

১৮

মাছের অভয়ারণ্যে মৎস্য ভান্ডার বৃদ্ধির উদ্যোগ, মরা ভদ্রা নদীতে বিল নার্সারির পোনামাছ অবমুক্ত

১৯

খুলনা আর্ট স্কুলের আয়োজনে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তিন দিনব্যাপী বার্ষিক শিশুচিত্র প্রদর্শনীর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে অনুষ্ঠিত :

২০