Bntv245487
১৯ সেপ্টেম্বর ২০২৬, ৬:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঈদগাঁওতে ৮শত ইয়াবাসহ বাসচালক গ্রেপ্তার

ঈদগাঁও, নিজস্ব প্রতিনিধি

কক্সবাজারের ঈদগাঁওতে পুলিশের বিশেষ অভিযানে ৮শত পিস ইয়াবা ট্যাবলেটসহ জসিম উদ্দীন (৪৫) নামে এক বাসচালককে গ্রেপ্তার করা হয়েছে।(১৮ সেপ্টেম্বর) সকাল পৌনে ৯টার দিকে ইসলামাবাদ ইউনিয়নের ফকিরা বাজার এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।পুলিশ জানায়, ঈদগাঁও থানার অফিসার ইনচার্জের সার্বিক তত্ত্বাবধানে এসআই সনক কান্তি দাশ সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ফকিরা বাজারের রিদুয়ান ইলেকট্রিক দোকানের সামনে চেকপোস্ট পরিচালনা করেন। এসময় কক্সবাজার থেকে চট্টগ্রামগামী একটি সন্দেহজনক সৌদিয়া পরিবহনের বাস থামিয়ে তল্লাশি করা হয়।তল্লাশির একপর্যায়ে বাসটির চালক জসিম উদ্দীনের ডান উরুর ওপর রাখা ঘাম মোছার গামছার ভেতর থেকে সাদা কসটেপে মোড়ানো চারটি বায়ুরোধী জিপার প্যাকেট উদ্ধার করা হয়। এসব প্যাকেটের ভেতর ৮শত পিস ইয়াবা ট্যাবলেট ছিল বলে জানিয়েছে পুলিশ।গ্রেপ্তার জসিম উদ্দীন ঈদগাঁও ইউনিয়নের মধ্যম মাইজ পাড়ার নুরুল কবিরের ছেলে।পুলিশের ভাষ্য, উদ্ধার করা ইয়াবা বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় ঈদগাঁও থানায় মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিকে মামলায় আদালতে পাঠানো হয়েছে।ঈদগাঁও থানা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূল ও এলাকার আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সাধারণ মানুষের সহযোগিতা ও তথ্য প্রত্যাশা করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আভিজাত্যের প্রতীক বটে….. ঈদগাঁওতে গ্রামবাংলার ঐতিহ্য চিরচেনা কাচারি ঘর অস্তিত্ব হারিয়ে বিলুপ্তির পথে 

খুলনা বিশ্ববিদ্যালয়ের তিন দিনব্যাপী ছায়া জাতিসংঘ সম্মেলন অনুষ্ঠিত কূটনীতি ও সংলাপের মাধ্যমে বৈশ্বিক নেতৃত্বের দক্ষতা গড়ে তুলছে ছায়া জাতিসংঘ : উপাচার্য

ডুমুরিয়ার কোমরাইলে ২৫ পিস ইয়াবাসহ ইশা মোড়ল আটক

ত্রয়োদশ জাতীয় সংসদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত :ত্রয়োদশ জাতীয় সংসদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত :

কেশবপুরে সর্পদংশন সচেতনতা দিবস পালিত

ডুমুরিয়ায় রাস্তার ইট উধাও, চলাচলের ভরসা এখন এক পায়ের বাঁশের সাঁকো!

খুলনা জেলা ও বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত:সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয় 

খুলনা বিশ্ববিদ্যালয়ের ক্যাফে আনপ্লাগ সিজন-১০ অনুষ্ঠিত

কক্সবাজারে নিরাপদ খাদ্য বিষয়ক কর্মসূচি পালিত 

২ নং তেঁতুলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী যুবদল নেতা ইকবাল হাসান শাহ।

১০

ঢাকায় আন্তর্জাতিক ইসলামী বইমেলায় ঈদগাঁওর অনুবাদকের বইয়ের মোড়ক উন্মোচন

১১

ধামইরহাটে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষের চারা বিতরণ 

১২

দিঘলিয়ায় জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশে কবিরুল ইসলাম কর্মীদের জান-মাল দিয়ে দাওয়াতি কাজে ঝাঁপিয়ে পড়ার আহ্বান

১৩

যশোর মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

১৪

কেশবপুরে বিএনপি নেতা মরহুম আবু’র রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত 

১৫

ম্যাগাজিনের প্রকাশনা উৎসব শাহপুরে সাহিত্যের ‘আগমনী’, উন্মোচিত হলো নতুন সৃষ্টির মলাট সুমন বিপ্লব সম্পাদিত ‘আগমনী’র প্রকাশনা উৎসব—কবিতা, নাচ ও গানে মুখর সরকারি শাহপুর মধুগ্রাম কলেজ মিলনায়তন

১৬

সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত  

১৭

নিজ গ্রামের মানুষের পাশে ১০ বছর, ডাক্তার বিপ্লব রায়ের মানবিক দৃষ্টান্ত

১৮

ইসলামাবাদে মারকাজা আমেনা জামে মসজিদের আনুষ্ঠানিক উদ্বোধন

১৯

পাইকগাছা থেকে তালায় সাইকেল র‌্যালি, উপকূলে নবায়নযোগ্য জ্বালানির কর্মপরিকল্পনার দাবি

২০