Bntv245487
১৯ সেপ্টেম্বর ২০২৬, ৬:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ম্যাগাজিনের প্রকাশনা উৎসব শাহপুরে সাহিত্যের ‘আগমনী’, উন্মোচিত হলো নতুন সৃষ্টির মলাট সুমন বিপ্লব সম্পাদিত ‘আগমনী’র প্রকাশনা উৎসব—কবিতা, নাচ ও গানে মুখর সরকারি শাহপুর মধুগ্রাম কলেজ মিলনায়তন

ডুমুরিয়া, নিজস্ব প্রতিনিধি জি. এম. ফিরোজ

সাহিত্য, সংস্কৃতি আর সৃজনশীলতার বর্ণিল আয়োজনে মুখর হয়ে উঠল সরকারি শাহপুর মধুগ্রাম কলেজের মিলনায়তন। গতকাল ড. মঞ্জুশ্রী একাডেমির প্রকাশনায় সুমন বিপ্লব সম্পাদিত ‘আগমনী’ ম্যাগাজিনের প্রকাশনা উৎসব ও মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। কবিতা, নৃত্য ও সংগীতের মনোমুগ্ধকর পরিবেশনায় অনুষ্ঠানটি পরিণত হয় এক প্রাণবন্ত সাহিত্য-সাংস্কৃতিক মিলনমেলায়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের বাংলা বিভাগের প্রধান পাইলট কুমার গাইন। ভিডিও শুভেচ্ছা বক্তব্য পাঠ করেন বিশিষ্ট সাহিত্যিক, বীর মুক্তিযোদ্ধা ও ড. মঞ্জুশ্রী একাডেমির প্রধান উপদেষ্টা ড. অরূপ রতন চৌধুরী।প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সাহিত্যিক, ‘আগমনী’ ম্যাগাজিনের প্রধান উপদেষ্টা ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কবি ফারুক আলম। বিশেষ অতিথি ছিলেন কলেজের শিক্ষা পরিষদের সাধারণ সম্পাদক জিএম আশরাফুল ইসলাম, সোনামুখ স্মার্ট একাডেমি ও সোনামুখ হুমায়ূন আহমেদ স্মৃতি গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা, ‘আগমনী’র প্রধান পৃষ্ঠপোষক বিশিষ্ট কবি ও সাহিত্যিক এ,এম কামরুল ইসলাম এবং সোনামুখ স্মার্ট একাডেমির পরিচালক ও আরণ্যকের সভাপতি মোঃ জিন্নাত গাজী।শুরুতেই সম্পাদক সুমন বিপ্লব তার সম্পাদকীয় পাঠ করেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট কবি ও ইংরেজি শিক্ষক সৌমেন মন্ডল। এরপর নৃত্য পরিবেশন করেন ‘আগমনী’র সহ-সম্পাদক সায়নী আহমেদ শ্রুতি এবং স্বরচিত কবিতা পাঠ করেন সহ-সম্পাদক রোদেলা রহমান।অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন কলেজের ইংরেজি প্রভাষক ননী গোপাল মন্ডল, শ্রাবণ বৈরাগী, কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। পুরো অনুষ্ঠান উপস্থাপনা ও পরিচালনা করেন কলেজের বাংলা শিক্ষক লক্ষীকান্ত গাইন।‘আগমনী’র মোড়ক উন্মোচনের মধ্য দিয়ে শাহপুরে যেন নতুন করে জেগে উঠল সাহিত্যচর্চার প্রাণ—শব্দ, সুর ও সৃষ্টির মেলবন্ধনে স্মরণীয় হয়ে থাকল প্রকাশনা উৎসবটি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেশবপুরে সর্পদংশন সচেতনতা দিবস পালিত

ডুমুরিয়ায় রাস্তার ইট উধাও, চলাচলের ভরসা এখন এক পায়ের বাঁশের সাঁকো!

খুলনা জেলা ও বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত:সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয় 

খুলনা বিশ্ববিদ্যালয়ের ক্যাফে আনপ্লাগ সিজন-১০ অনুষ্ঠিত

কক্সবাজারে নিরাপদ খাদ্য বিষয়ক কর্মসূচি পালিত 

২ নং তেঁতুলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী যুবদল নেতা ইকবাল হাসান শাহ।

ঢাকায় আন্তর্জাতিক ইসলামী বইমেলায় ঈদগাঁওর অনুবাদকের বইয়ের মোড়ক উন্মোচন

ধামইরহাটে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষের চারা বিতরণ 

দিঘলিয়ায় জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশে কবিরুল ইসলাম কর্মীদের জান-মাল দিয়ে দাওয়াতি কাজে ঝাঁপিয়ে পড়ার আহ্বান

যশোর মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

১০

কেশবপুরে বিএনপি নেতা মরহুম আবু’র রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত 

১১

ম্যাগাজিনের প্রকাশনা উৎসব শাহপুরে সাহিত্যের ‘আগমনী’, উন্মোচিত হলো নতুন সৃষ্টির মলাট সুমন বিপ্লব সম্পাদিত ‘আগমনী’র প্রকাশনা উৎসব—কবিতা, নাচ ও গানে মুখর সরকারি শাহপুর মধুগ্রাম কলেজ মিলনায়তন

১২

সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত  

১৩

নিজ গ্রামের মানুষের পাশে ১০ বছর, ডাক্তার বিপ্লব রায়ের মানবিক দৃষ্টান্ত

১৪

ইসলামাবাদে মারকাজা আমেনা জামে মসজিদের আনুষ্ঠানিক উদ্বোধন

১৫

পাইকগাছা থেকে তালায় সাইকেল র‌্যালি, উপকূলে নবায়নযোগ্য জ্বালানির কর্মপরিকল্পনার দাবি

১৬

ভোগান্তিতে মানুষ ব্রিজ আছে, রাস্তা নেই—দুই বছর ধরে পড়ে আছে দুই গার্ডার সেতু!জমি অধিগ্রহণের জটিলতায় বন্ধ অ্যাপ্রোচ সড়ক; ঝুঁকিপূর্ণ বাঁশের সিঁড়ি বেয়ে পারাপার, দুর্ভোগে হাজারো মানুষ

১৭

ধামইরহাটে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষ বিতরণ 

১৮

ঈদগাঁওতে ৮শত ইয়াবাসহ বাসচালক গ্রেপ্তার

১৯

ঈদগড়ের বড়খালে সেতু নেই, চরম দুর্ভোগে অসংখ্য লোকজন

২০