Bntv245487
১৯ সেপ্টেম্বর ২০২৬, ৬:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নিজ গ্রামের মানুষের পাশে ১০ বছর, ডাক্তার বিপ্লব রায়ের মানবিক দৃষ্টান্ত

নিজস্ব প্রতিনিধি 

নামমাত্র ভিজিটে চিকিৎসা, প্রতি মাসের প্রথম শুক্রবার অসহায়দের জন্য ফ্রি সেবা—সাড়াতলা বটতলায় মানুষের আস্থার ঠিকানাঅনুপম মল্লিক আড়ংঘাটা প্রতিনিধি।নিজ গ্রামের মাটির টানেই ১০ বছর ধরে মানুষের পাশে আছেন ডুমুরিয়ার ১২ নম্বর রংপুর ইউনিয়নের কৃতী সন্তান এমবিবিএস ডাক্তার বিপ্লব রায়। ২০১৭ সাল থেকে সাড়াতলা বটতলা বাজারে নামমাত্র ভিজিটে চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি প্রতি মাসের প্রথম শুক্রবার অসহায়, দরিদ্র ও দুস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসা দিয়ে আসছেন তিনি।থুকড়া আর-আর-জি-টি উচ্চ বিদ্যালয় ও সরকারি শাহপুর মধুগ্রাম কলেজের পাঠ শেষ করে কুমিল্লায় এমবিবিএস সম্পন্ন করেন ডাক্তার বিপ্লব রায়। পরে কমিউনিটি মেডিসিন ও পাবলিক হেলথ বিষয়ে মাস্টার্স, বারডেম হাসপাতাল থেকে ডায়াবেটিসের ওপর উচ্চতর প্রশিক্ষণ এবং ইউএসটিসি, চট্টগ্রাম থেকে ফ্যামিলি মেডিসিনে ডিপ্লোমা অর্জন করেন।কর্মজীবনে ইস্টার্ন মেডিকেল কলেজ, আদ্-দ্বীন আকিজ মেডিকেল কলেজ ও খুলনা গাজী মেডিকেল কলেজে দায়িত্ব পালন করেছেন। বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের সঙ্গে শতাধিক ফ্রি মেডিকেল ক্যাম্পে অংশ নিয়েছেন; করোনাকালেও ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছেন।১৮ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় ও সাড়াতলা বটতলায় বসেছিল তার সেই মানবিকতার চেম্বার। স্থানীয়দের কাছে তাই বিপ্লব রায় শুধু একজন চিকিৎসক নন—নিজ গ্রামের মানুষের সুখ-দুঃখে পাশে থাকা এক পরিচিত মুখ, এক মধুর স্মৃতি ও আস্থার নাম।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেশবপুরে সর্পদংশন সচেতনতা দিবস পালিত

ডুমুরিয়ায় রাস্তার ইট উধাও, চলাচলের ভরসা এখন এক পায়ের বাঁশের সাঁকো!

খুলনা জেলা ও বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত:সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয় 

খুলনা বিশ্ববিদ্যালয়ের ক্যাফে আনপ্লাগ সিজন-১০ অনুষ্ঠিত

কক্সবাজারে নিরাপদ খাদ্য বিষয়ক কর্মসূচি পালিত 

২ নং তেঁতুলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী যুবদল নেতা ইকবাল হাসান শাহ।

ঢাকায় আন্তর্জাতিক ইসলামী বইমেলায় ঈদগাঁওর অনুবাদকের বইয়ের মোড়ক উন্মোচন

ধামইরহাটে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষের চারা বিতরণ 

দিঘলিয়ায় জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশে কবিরুল ইসলাম কর্মীদের জান-মাল দিয়ে দাওয়াতি কাজে ঝাঁপিয়ে পড়ার আহ্বান

যশোর মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

১০

কেশবপুরে বিএনপি নেতা মরহুম আবু’র রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত 

১১

ম্যাগাজিনের প্রকাশনা উৎসব শাহপুরে সাহিত্যের ‘আগমনী’, উন্মোচিত হলো নতুন সৃষ্টির মলাট সুমন বিপ্লব সম্পাদিত ‘আগমনী’র প্রকাশনা উৎসব—কবিতা, নাচ ও গানে মুখর সরকারি শাহপুর মধুগ্রাম কলেজ মিলনায়তন

১২

সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত  

১৩

নিজ গ্রামের মানুষের পাশে ১০ বছর, ডাক্তার বিপ্লব রায়ের মানবিক দৃষ্টান্ত

১৪

ইসলামাবাদে মারকাজা আমেনা জামে মসজিদের আনুষ্ঠানিক উদ্বোধন

১৫

পাইকগাছা থেকে তালায় সাইকেল র‌্যালি, উপকূলে নবায়নযোগ্য জ্বালানির কর্মপরিকল্পনার দাবি

১৬

ভোগান্তিতে মানুষ ব্রিজ আছে, রাস্তা নেই—দুই বছর ধরে পড়ে আছে দুই গার্ডার সেতু!জমি অধিগ্রহণের জটিলতায় বন্ধ অ্যাপ্রোচ সড়ক; ঝুঁকিপূর্ণ বাঁশের সিঁড়ি বেয়ে পারাপার, দুর্ভোগে হাজারো মানুষ

১৭

ধামইরহাটে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষ বিতরণ 

১৮

ঈদগাঁওতে ৮শত ইয়াবাসহ বাসচালক গ্রেপ্তার

১৯

ঈদগড়ের বড়খালে সেতু নেই, চরম দুর্ভোগে অসংখ্য লোকজন

২০