Bntv245487
১৯ সেপ্টেম্বর ২০২৬, ৮:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ত্রয়োদশ জাতীয় সংসদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত :ত্রয়োদশ জাতীয় সংসদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত :

নিজস্ব প্রতিনিধি আবিদুর রহমান আলিফ 

ত্রয়োদশ জাতীয় সংসদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক কমিটির সভাপতি ও জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব মোঃ জি কে গউছ এমপি’র সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে অনুষ্ঠিত হয়।বৈঠকে কমিটির সদস্য ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু, এমপি; কমিটির সদস্য ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, এমপি; মোঃ জাহিদুল ইসলাম ধলু, এমপি; মোঃ আব্দুল মান্নান, এমপি ও সুলতানা জেসমিন, এমপি অংশগ্রহণ করেন।বৈঠকের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত এবং কমিটির সভাপতি, সদস্যবৃন্দ, মন্ত্রণালয় ও কমিটি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দের সাথে পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।বৈঠকে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে করণীয় বিষয়ে সার্বিকভাবে আলোচনা করা হয়। সেইসাথে মন্ত্রণালয়ের কোনো সিদ্ধান্তে পরিবেশ যেন ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য সতর্কতা অবলম্বন করতে নির্দেশনা প্রদান করা হয়।কমিটি কর্তৃক অবৈধ ইটভাটা বন্ধে বাংলাদেশ ব্যাংক থেকে অর্থায়ন বন্ধ করার সুপারিশ করা হয়। সেই প্রেক্ষিতে কমিটি থেকে বাংলাদেশ ব্যাংকে পত্র প্রেরণের সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে সারাদেশের বৈধ ও অবৈধ ইটভাটার তালিকা প্রণয়ন করার জন্য পরিবেশ অধিদপ্তরকে নির্দেশনা প্রদান করা হয়। সেইসাথে, সরকারের নির্মাণাধীন অবকাঠামোর ক্ষেত্রে ইটের পরিবর্তে ব্লক ব্যবহার করার সুপারিশ করা হয়।বৈঠকে জলবায়ু পরিবর্তন ট্রাস্টের অধীন পরিচালিত ১০১টি প্রকল্পের তথ্য-উপাত্ত কমিটির পরবর্তী মিটিংয়ে উপস্থাপন করার জন্য মন্ত্রণালয়কে নির্দেশনা প্রদান করা হয়। বৈঠকে বিগত ১৬ বছরে এই মন্ত্রণালয়ের বরাদ্দকৃত অর্থ কীভাবে খরচ হয়েছে তা জানতে চাওয়া হয় এবং বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের জন্য একযোগে কাজ করার আহ্বান করা হয়।এসময় চলতি অর্থবছরে মন্ত্রণালয়ের জন্য বরাদ্দকৃত বাজেট ব্যয়ের পরিকল্পনা বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়।বৈঠকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব, অতিরিক্ত সচিব, বন ও পরিবেশ অধিদপ্তর এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আভিজাত্যের প্রতীক বটে….. ঈদগাঁওতে গ্রামবাংলার ঐতিহ্য চিরচেনা কাচারি ঘর অস্তিত্ব হারিয়ে বিলুপ্তির পথে 

খুলনা বিশ্ববিদ্যালয়ের তিন দিনব্যাপী ছায়া জাতিসংঘ সম্মেলন অনুষ্ঠিত কূটনীতি ও সংলাপের মাধ্যমে বৈশ্বিক নেতৃত্বের দক্ষতা গড়ে তুলছে ছায়া জাতিসংঘ : উপাচার্য

ডুমুরিয়ার কোমরাইলে ২৫ পিস ইয়াবাসহ ইশা মোড়ল আটক

ত্রয়োদশ জাতীয় সংসদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত :ত্রয়োদশ জাতীয় সংসদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত :

কেশবপুরে সর্পদংশন সচেতনতা দিবস পালিত

ডুমুরিয়ায় রাস্তার ইট উধাও, চলাচলের ভরসা এখন এক পায়ের বাঁশের সাঁকো!

খুলনা জেলা ও বিভাগীয় পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত:সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয় 

খুলনা বিশ্ববিদ্যালয়ের ক্যাফে আনপ্লাগ সিজন-১০ অনুষ্ঠিত

কক্সবাজারে নিরাপদ খাদ্য বিষয়ক কর্মসূচি পালিত 

২ নং তেঁতুলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী যুবদল নেতা ইকবাল হাসান শাহ।

১০

ঢাকায় আন্তর্জাতিক ইসলামী বইমেলায় ঈদগাঁওর অনুবাদকের বইয়ের মোড়ক উন্মোচন

১১

ধামইরহাটে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষের চারা বিতরণ 

১২

দিঘলিয়ায় জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশে কবিরুল ইসলাম কর্মীদের জান-মাল দিয়ে দাওয়াতি কাজে ঝাঁপিয়ে পড়ার আহ্বান

১৩

যশোর মুক্তেশ্বরী সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের মাসিক সাহিত্য সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

১৪

কেশবপুরে বিএনপি নেতা মরহুম আবু’র রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত 

১৫

ম্যাগাজিনের প্রকাশনা উৎসব শাহপুরে সাহিত্যের ‘আগমনী’, উন্মোচিত হলো নতুন সৃষ্টির মলাট সুমন বিপ্লব সম্পাদিত ‘আগমনী’র প্রকাশনা উৎসব—কবিতা, নাচ ও গানে মুখর সরকারি শাহপুর মধুগ্রাম কলেজ মিলনায়তন

১৬

সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত  

১৭

নিজ গ্রামের মানুষের পাশে ১০ বছর, ডাক্তার বিপ্লব রায়ের মানবিক দৃষ্টান্ত

১৮

ইসলামাবাদে মারকাজা আমেনা জামে মসজিদের আনুষ্ঠানিক উদ্বোধন

১৯

পাইকগাছা থেকে তালায় সাইকেল র‌্যালি, উপকূলে নবায়নযোগ্য জ্বালানির কর্মপরিকল্পনার দাবি

২০