৪ মে ২০২৬, ১:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তেরখাদায় অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের নতুন কার্যালয়ের উদ্বোধন, সমাজসেবায় এগিয়ে আসার ডাক

নিজস্ব প্রতিবেদক:খুলনার তেরখাদা উপজেলায় অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী অধিকার পরিষদের উপজেলা শাখার নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা থেকে অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের সমাজসেবামূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়েছে।সোমবার (৪ মে) তেরখাদা সুপার মার্কেটের দ্বিতল ভবনে অনুষ্ঠিত এ আয়োজনের সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. রেজাউল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তৌহিদুল ইসলাম শিকদার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ্ তাহমিনা সুলতানা নীলা। তিনি বলেন, সশস্ত্রবাহিনীর সদস্যরা দেশপ্রেম, শৃঙ্খলা ও আত্মত্যাগের উজ্জ্বল দৃষ্টান্ত। অবসর গ্রহণের পরও তাদের অভিজ্ঞতা সমাজের জন্য মূল্যবান সম্পদ হিসেবে বিবেচিত হতে পারে। এই অভিজ্ঞতা তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিলে তা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও বলেন, তেরখাদার উন্নয়ন কর্মকাণ্ডে অবসরপ্রাপ্ত সদস্যদের সম্পৃক্ততা স্থানীয় অগ্রগতিকে ত্বরান্বিত করতে পারে। আইন-শৃঙ্খলা রক্ষা, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগ মোকাবিলায় তাদের সক্রিয় অংশগ্রহণ প্রত্যাশা করা হয়। একই সঙ্গে নিজেদের স্বাবলম্বী হওয়ার পাশাপাশি অন্যদেরও স্বাবলম্বী হতে উদ্বুদ্ধ করার আহ্বান জানান তিনি। দেশপ্রেম যে আজীবনের অঙ্গীকার—এ কথাও তুলে ধরেন তিনি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির আহ্বায়ক চৌধুরী কাওছার আলী, অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী অধিকার পরিষদ খুলনা জেলা শাখার সভাপতি মো. তরিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক সিনিয়র ওয়ারেন্ট অফিসার (অব.) আব্দুস সালাম বিশ্বাস।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি সার্জেন্ট (অব.) মো. বখতিয়ার রহমান, সাধারণ সম্পাদক ল্যান্স কর্পোরাল (অব.) মো. ইকরামুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সার্জেন্ট (অব.) মো. আলী গফ্ফার, সার্জেন্ট (অব.) মো. পারভেজ আলম, সার্জেন্ট (অব.) মো. আব্দুস সামাদ, মো. আক্তারুজ্জামান এবং মো. মাসরুর মোল্যা।এ ছাড়া সংগঠনের অন্যান্য সদস্যরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনীর সদস্যদের ঐক্যবদ্ধ উদ্যোগ সমাজের সার্বিক উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাশেমাবাদে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিদ্রোহ ও তারুণ্যের সুর ডুমুরিয়ার রংপুর কলেজে: জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘নজরুল বর্ষ’ উদযাপিত

নজরদারির বাইরে ডুমুরিয়া: জরিমানাতেও থামছে না চিংড়িতে অপদ্রব্য পুশ

ডোপ টেস্টে ‘পজিটিভ’, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

টঙ্গী রেলস্টেশনে মাদক কারবারিদের হামলা: হাতকড়াসহ আসামি ছিনতাই, আহত হয়েছে পুলিশ

নিখোঁজের ৩দিন পর শিশুর মৃত দেহ উদ্ধার

বিএনপি’র দুই পক্ষের সং’ঘ’র্ষে আহত ১৫

সড়ক দূর্ঘটনার মা-বাবা হাসপাতালে: দাফন হলো ছেলে-মেয়ের,শেষ দেখাও হলোনা

ধামইরহাটে ৫২ কেজি পিরানহা মাছ জব্দ সহ ২ হাজার টাকা জরিমানা

খানাখন্দে পুকুর, এবার ঘুরবে উন্নয়নের চাকা দীর্ঘ ভোগান্তির পর শাহপুর-দৌলতপুর সড়ক পুনর্বাসনে ৪ কোটি ৭৯ লাখ টাকার কাজ—উদ্যোগে এমপি আলী আজগার লবী

১০

সারাজীবন যাত্রীকে পৌঁছে দিত গন্তব্যে, এবার ইসলামপুরের মুন্না নিজেই শেষ যাত্রার যাত্রী

১১

ঈদগাহ মডেল হাসপাতালের দুই নার্সের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন

১২

খুলনা ট্রাস্ট ও সৈয়দপুর ট্রাস্ট হতে ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদানের চেক বিতরণ  জনাব রকিবুল ইসলাম এমপি

১৩

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়ার প্রত্যয় : জাতীয় সংসদের হুইপ বকুলের

১৪

৫৩ তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ উদ্বোধন করেন:আমির এজাজ খান 

১৫

ভয়াবহ সড়ক দূর্ঘটনায় ঈদগাঁওয়ের ২ জনের জানাযায় শোকার্ত মানুষের ঢল

১৬

কেশবপুর মমতা বস্ত্রালয়ে শারদীয় আয়োজনে আকর্ষণীয় পুরস্কার

১৭

কেশবপুরের ভরতভায়নায় মাদ্রাসার পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ 

১৮

মাছের অভয়ারণ্যে মৎস্য ভান্ডার বৃদ্ধির উদ্যোগ, মরা ভদ্রা নদীতে বিল নার্সারির পোনামাছ অবমুক্ত

১৯

খুলনা আর্ট স্কুলের আয়োজনে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তিন দিনব্যাপী বার্ষিক শিশুচিত্র প্রদর্শনীর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে অনুষ্ঠিত :

২০