২২ মে ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সব নাগরিকের সমান সুযোগ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব : কেসিসি প্রশাসক

নিজস্ব প্রতিবেদক: সংবিধান সকল মানুষের সমান অধিকার নিশ্চিত করেছে এবং সকল নাগরিকের সমান সুযোগ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। খুলনা সিটি কর্পোরেশন থেকেও অধিকার বঞ্চিতদের অধিকার নিশ্চিত করা হবে বলে তিনি উল্লেখ করেন। কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু গতকাল বৃহস্পতিবার সকালে নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে মৌলিক অধিকার ও নাগরিক পরিষেবায় দলিত জনগোষ্ঠীর অভিগম্যতা বিষয়ক এক পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। ‘‘মানবাধিকার সুরক্ষা ও সহায়তার মাধ্যমে দলিত ও সামাজিকভাবে বঞ্চিত জনগোষ্ঠীর দারিদ্র বিমোচন ও বিদ্যমান বৈষম্য লাঘব’’ প্রকল্পের আওতায় স্বেচ্ছাসেবী সংস্থা নাগরিক উদ্যোগ এ সভার আয়োজন করে। অনগ্রসর জাতিগোষ্ঠীর জন্য কাজ করায় নাগরিক উদ্যোগকে ধন্যবাদ জানিয়ে প্রশাসক বলেন, দলিত সম্প্রদায়ের সাংবিধানিক অধিকার নিশ্চিত করতে দায়িত্বশীলদের অগ্রণী ভ‚মিকা পালনের আহবান জানান।দলিত আন্দোলনের সাথে যুক্ত সংস্থাগুলির তথ্যানুসারে বর্তমানে বাংলাদেশে দলিত জনগোষ্ঠীর সংখ্যা ৭৫ লক্ষ। সুইপার, ডোম, কানপুরি, ঋষি, কাওরাসহ প্রায় ১’শ টির অধিক জনগোষ্ঠী পরিচয়ে দেশের বিভিন্ন প্রান্তে তারা বসবাস করছে। বহুকাল ধরে এই জনগোষ্ঠী নিরক্ষরতা, নিপীড়ন, সামাজিক ও সাংস্কৃতিক বঞ্চনার মধ্য দিয়ে জীবন যাপন করে আসছে। খুলনা সিটি কর্পোরেশন এলাকায় দলিত সম্প্রদায়ের ১৯২টি পরিবার বসবাস করছে যারা দারিদ্র ও নানাবিধ সামাজিক বৈষম্যের শিকার বলে সভায় জানানো হয়। এছাড়া সভায় দলিত সম্প্রদায়ের জন্য দ্রুত স্থায়ী ও মানসম্মত আবাসন নির্মাণ; স্থানীয় সরকার, সিটি কর্পোরেশন ও সংশ্লিষ্ট সংস্থাগুলির মধ্যে সমন্বয় জোরদার, স্যানিটেশন এবং লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে চাকরিতে নিয়োগের বিষয়ে উদ্যোগী হওয়ার জন্য সুপারিশ করা হয়।সভায় বক্তারা বলেন, দলিত সম্প্রদায়ের জনগোষ্ঠী বৈষম্য একটি সামাজিক ন্যায়বিচার ও মানবাধিকারের সাথে সম্পৃক্ত। যথাযথ নীতি, কার্যকর বাস্তবায়ন এবং সামাজিক সচেতনতার মাধ্যমে এই সমস্যা সমাধান সম্ভব নয়। সংশ্লিষ্ট সকল পক্ষের সমন্বিত উদ্যোগ এ ক্ষেত্রে অত্যন্ত জরুরী।বিডিইআরএম’র সহসভাপতি ধীমান হালদারের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তৃতা করেন নাগরিক উদ্যোগ-এর ফিল্ড কোঅর্ডিনেটর পলাশ হালদার। অন্যান্যের মধ্যে মহানগর পূজা উদযাপন পরিষদের কোষাধ্যক্ষ রতন কুমার নাথ, মহানগর হরিজন ঐক্য পরিষদের সভাপতি কুমার লাল ও সাধারণ সম্পাদক সুনিল ডোম সভায় বক্তৃতা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাশেমাবাদে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিদ্রোহ ও তারুণ্যের সুর ডুমুরিয়ার রংপুর কলেজে: জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘নজরুল বর্ষ’ উদযাপিত

নজরদারির বাইরে ডুমুরিয়া: জরিমানাতেও থামছে না চিংড়িতে অপদ্রব্য পুশ

ডোপ টেস্টে ‘পজিটিভ’, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

টঙ্গী রেলস্টেশনে মাদক কারবারিদের হামলা: হাতকড়াসহ আসামি ছিনতাই, আহত হয়েছে পুলিশ

নিখোঁজের ৩দিন পর শিশুর মৃত দেহ উদ্ধার

বিএনপি’র দুই পক্ষের সং’ঘ’র্ষে আহত ১৫

সড়ক দূর্ঘটনার মা-বাবা হাসপাতালে: দাফন হলো ছেলে-মেয়ের,শেষ দেখাও হলোনা

ধামইরহাটে ৫২ কেজি পিরানহা মাছ জব্দ সহ ২ হাজার টাকা জরিমানা

খানাখন্দে পুকুর, এবার ঘুরবে উন্নয়নের চাকা দীর্ঘ ভোগান্তির পর শাহপুর-দৌলতপুর সড়ক পুনর্বাসনে ৪ কোটি ৭৯ লাখ টাকার কাজ—উদ্যোগে এমপি আলী আজগার লবী

১০

সারাজীবন যাত্রীকে পৌঁছে দিত গন্তব্যে, এবার ইসলামপুরের মুন্না নিজেই শেষ যাত্রার যাত্রী

১১

ঈদগাহ মডেল হাসপাতালের দুই নার্সের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন

১২

খুলনা ট্রাস্ট ও সৈয়দপুর ট্রাস্ট হতে ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদানের চেক বিতরণ  জনাব রকিবুল ইসলাম এমপি

১৩

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়ার প্রত্যয় : জাতীয় সংসদের হুইপ বকুলের

১৪

৫৩ তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ উদ্বোধন করেন:আমির এজাজ খান 

১৫

ভয়াবহ সড়ক দূর্ঘটনায় ঈদগাঁওয়ের ২ জনের জানাযায় শোকার্ত মানুষের ঢল

১৬

কেশবপুর মমতা বস্ত্রালয়ে শারদীয় আয়োজনে আকর্ষণীয় পুরস্কার

১৭

কেশবপুরের ভরতভায়নায় মাদ্রাসার পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ 

১৮

মাছের অভয়ারণ্যে মৎস্য ভান্ডার বৃদ্ধির উদ্যোগ, মরা ভদ্রা নদীতে বিল নার্সারির পোনামাছ অবমুক্ত

১৯

খুলনা আর্ট স্কুলের আয়োজনে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তিন দিনব্যাপী বার্ষিক শিশুচিত্র প্রদর্শনীর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে অনুষ্ঠিত :

২০