২৫ মে ২০২৬, ৭:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জনগণের জন্য দুটি ফ্রি সেবার ঘোষণা দিলেন চেয়ারম্যান প্রার্থী আশিক

Oplus_131072

এস মেহেদী হাসান,স্টাফ রিপোর্টার, খুলনা: ডুমুরিয়ায় উপজেলার ১৪ নং মাগুরখালী ইউনিয়নে ফ্রি জন্ম-মৃত্যু নিবন্ধন ও অ্যাম্বুলেন্স সেবা দিতে চান চেয়ারম্যান প্রার্থী আশিক।আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে খুলনার ডুমুরিয়া উপজেলার ১৪ নং মাগুরখালী ইউনিয়নে জনগণের জন্য ব্যতিক্রমধর্মী দুটি ফ্রি সেবার ঘোষণা দিয়েছেন চেয়ারম্যান প্রার্থী জি এম মতিয়ার রহমান আশিক। সম্প্রতি প্রকাশিত একটি প্রচারণামূলক পোস্টারে তিনি সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে বিনামূল্যে জন্ম ও মৃত্যু নিবন্ধন সহায়তা এবং ফ্রি অ্যাম্বুলেন্স/জরুরি রোগী পরিবহন সেবা চালুর প্রতিশ্রুতি দেন।প্রচারণামূলক পোস্টারে উল্লেখ করা হয়, ইউনিয়নের অনেক অসহায় ও নিম্ন আয়ের মানুষ জন্ম ও মৃত্যু নিবন্ধনের মতো গুরুত্বপূর্ণ কাজ করতে গিয়ে দালাল চক্র, অতিরিক্ত টাকা দাবি এবং নানা জটিলতার মুখোমুখি হন। ফলে সময়মতো নিবন্ধন না হওয়ায় স্কুল ভর্তি, পাসপোর্ট, ভাতা ও বিভিন্ন সরকারি সেবা গ্রহণে ভোগান্তির শিকার হতে হয়। এসব সমস্যা দূর করতে চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়ন পরিষদের মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে নিবন্ধন সহায়তা প্রদান করা হবে বলে জানিয়েছেন আশিক।
এছাড়া সাধারণ মানুষের চিকিৎসা সেবাকে আরও সহজলভ্য করতে ইউনিয়নে ফ্রি অ্যাম্বুলেন্স ও জরুরি রোগী পরিবহন সেবা চালুর ঘোষণাও দেওয়া হয়েছে। বিশেষ করে রাতের বেলা, দুর্ঘটনা, গর্ভবতী নারী, বৃদ্ধ কিংবা গুরুতর অসুস্থ রোগীদের দ্রুত হাসপাতালে নেওয়ার ক্ষেত্রে দরিদ্র পরিবারগুলোকে চরম দুর্ভোগ পোহাতে হয়। অনেক সময় গাড়ি সংকট ও অতিরিক্ত ভাড়ার কারণে রোগীদের জীবন ঝুঁকির মধ্যেও পড়তে হয়। এ পরিস্থিতি থেকে মানুষকে স্বস্তি দিতেই এই মানবিক উদ্যোগ নেওয়ার কথা পোস্টারে উল্লেখ করা হয়।পোস্টারে আরও বলা হয়, এসব সেবা চালু হলে ইউনিয়নের সাধারণ মানুষ দালালমুক্তভাবে সরকারি গুরুত্বপূর্ণ সেবা গ্রহণ করতে পারবেন। একই সঙ্গে জরুরি মুহূর্তে দ্রুত রোগী হাসপাতালে নেওয়া সম্ভব হওয়ায় অনেক মূল্যবান প্রাণ রক্ষা পাবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি ইউনিয়ন পরিষদের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও বৃদ্ধি পাবে বলেও দাবি করা হয়েছে।চেয়ারম্যান প্রার্থী জি এম মতিয়ার রহমান আশিক বলেন,“মানুষের পাশে থেকে কাজ করাই আমার অঙ্গীকার। ডুমুরিয়া উপজেলার ১৪ নং মাগুরখালী ইউনিয়নকে একটি সেবামুখী ও জনবান্ধব ইউনিয়নে পরিণত করতে চাই। সাধারণ মানুষের কষ্ট লাঘবে সবসময় পাশে থাকতে চাই।”এদিকে স্থানীয়দের অনেকে এ উদ্যোগকে ইতিবাচক ও সময়োপযোগী পদক্ষেপ হিসেবে দেখছেন। তাদের মতে, নির্বাচনী প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন হলে ইউনিয়নের সাধারণ মানুষ সরাসরি উপকৃত হবেন এবং জনসেবায় নতুন দৃষ্টান্ত স্থাপিত হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাশেমাবাদে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিদ্রোহ ও তারুণ্যের সুর ডুমুরিয়ার রংপুর কলেজে: জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘নজরুল বর্ষ’ উদযাপিত

নজরদারির বাইরে ডুমুরিয়া: জরিমানাতেও থামছে না চিংড়িতে অপদ্রব্য পুশ

ডোপ টেস্টে ‘পজিটিভ’, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

টঙ্গী রেলস্টেশনে মাদক কারবারিদের হামলা: হাতকড়াসহ আসামি ছিনতাই, আহত হয়েছে পুলিশ

নিখোঁজের ৩দিন পর শিশুর মৃত দেহ উদ্ধার

বিএনপি’র দুই পক্ষের সং’ঘ’র্ষে আহত ১৫

সড়ক দূর্ঘটনার মা-বাবা হাসপাতালে: দাফন হলো ছেলে-মেয়ের,শেষ দেখাও হলোনা

ধামইরহাটে ৫২ কেজি পিরানহা মাছ জব্দ সহ ২ হাজার টাকা জরিমানা

খানাখন্দে পুকুর, এবার ঘুরবে উন্নয়নের চাকা দীর্ঘ ভোগান্তির পর শাহপুর-দৌলতপুর সড়ক পুনর্বাসনে ৪ কোটি ৭৯ লাখ টাকার কাজ—উদ্যোগে এমপি আলী আজগার লবী

১০

সারাজীবন যাত্রীকে পৌঁছে দিত গন্তব্যে, এবার ইসলামপুরের মুন্না নিজেই শেষ যাত্রার যাত্রী

১১

ঈদগাহ মডেল হাসপাতালের দুই নার্সের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন

১২

খুলনা ট্রাস্ট ও সৈয়দপুর ট্রাস্ট হতে ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদানের চেক বিতরণ  জনাব রকিবুল ইসলাম এমপি

১৩

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়ার প্রত্যয় : জাতীয় সংসদের হুইপ বকুলের

১৪

৫৩ তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ উদ্বোধন করেন:আমির এজাজ খান 

১৫

ভয়াবহ সড়ক দূর্ঘটনায় ঈদগাঁওয়ের ২ জনের জানাযায় শোকার্ত মানুষের ঢল

১৬

কেশবপুর মমতা বস্ত্রালয়ে শারদীয় আয়োজনে আকর্ষণীয় পুরস্কার

১৭

কেশবপুরের ভরতভায়নায় মাদ্রাসার পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ 

১৮

মাছের অভয়ারণ্যে মৎস্য ভান্ডার বৃদ্ধির উদ্যোগ, মরা ভদ্রা নদীতে বিল নার্সারির পোনামাছ অবমুক্ত

১৯

খুলনা আর্ট স্কুলের আয়োজনে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তিন দিনব্যাপী বার্ষিক শিশুচিত্র প্রদর্শনীর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে অনুষ্ঠিত :

২০