২৭ মে ২০২৬, ৭:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

পবিত্র ঈদুল আযহায় ডুমুরিয়াবাসীকে শুভেচ্ছা জানালেন বিশিষ্ট ব্যবসায়ী বিএনপি নেতা শেখ রেজওয়ান হোসেন

স্টাফ রিপোর্টার, খুলনা: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ডুমুরিয়া উপজেলাবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব শেখ রেজওয়ান হোসেন।তিনি খুলনা জেলা বিএডিসি সার ও বীজ ডিলার এসোসিয়েশনের সভাপতি, ডুমুরিয়া উপজেলা ডিস্ট্রিবিউশন এসোসিয়েশনের সভাপতি, খুলনা জেলা কৃষকদলের সহ-সভাপতি, ডুমুরিয়া উপজেলা বিএনপি’র সাবেক সম্মানিত সদস্য এবং ৪নং খর্ণিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপি হিসেবে দীর্ঘদিন ধরে সুনামের সাথে দায়িত্ব পালন করে আসছেন।এক শুভেচ্ছা বার্তায় শেখ রেজওয়ান হোসেন বলেন, “পবিত্র ঈদুল আযহা ত্যাগ, সহমর্মিতা ও মানবতার এক মহান শিক্ষা নিয়ে আমাদের মাঝে আসে। এই ঈদের মূল শিক্ষা হলো আত্মত্যাগের মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো।”তিনি আরও বলেন, “বর্তমান সময়ে সমাজে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও জোরদার করা অত্যন্ত জরুরি। ঈদের আনন্দ ধনী-গরিব ভেদাভেদ ভুলে সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। তাহলেই ঈদের প্রকৃত তাৎপর্য বাস্তবায়িত হবে।”শেখ রেজওয়ান হোসেন ডুমুরিয়া উপজেলার সর্বস্তরের জনগণের সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করেন। পাশাপাশি তিনি দেশ ও জাতির কল্যাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।তিনি বলেন, “ঈদ আমাদের পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করে এবং সমাজে ভালোবাসা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই আসুন, আমরা সবাই মিলেমিশে শান্তিপূর্ণ পরিবেশে ঈদের আনন্দ উপভোগ করি।”শেষে তিনি আবারও ডুমুরিয়া উপজেলাবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও ঈদ মোবারক জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাশেমাবাদে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিদ্রোহ ও তারুণ্যের সুর ডুমুরিয়ার রংপুর কলেজে: জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘নজরুল বর্ষ’ উদযাপিত

নজরদারির বাইরে ডুমুরিয়া: জরিমানাতেও থামছে না চিংড়িতে অপদ্রব্য পুশ

ডোপ টেস্টে ‘পজিটিভ’, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

টঙ্গী রেলস্টেশনে মাদক কারবারিদের হামলা: হাতকড়াসহ আসামি ছিনতাই, আহত হয়েছে পুলিশ

নিখোঁজের ৩দিন পর শিশুর মৃত দেহ উদ্ধার

বিএনপি’র দুই পক্ষের সং’ঘ’র্ষে আহত ১৫

সড়ক দূর্ঘটনার মা-বাবা হাসপাতালে: দাফন হলো ছেলে-মেয়ের,শেষ দেখাও হলোনা

ধামইরহাটে ৫২ কেজি পিরানহা মাছ জব্দ সহ ২ হাজার টাকা জরিমানা

খানাখন্দে পুকুর, এবার ঘুরবে উন্নয়নের চাকা দীর্ঘ ভোগান্তির পর শাহপুর-দৌলতপুর সড়ক পুনর্বাসনে ৪ কোটি ৭৯ লাখ টাকার কাজ—উদ্যোগে এমপি আলী আজগার লবী

১০

সারাজীবন যাত্রীকে পৌঁছে দিত গন্তব্যে, এবার ইসলামপুরের মুন্না নিজেই শেষ যাত্রার যাত্রী

১১

ঈদগাহ মডেল হাসপাতালের দুই নার্সের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন

১২

খুলনা ট্রাস্ট ও সৈয়দপুর ট্রাস্ট হতে ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদানের চেক বিতরণ  জনাব রকিবুল ইসলাম এমপি

১৩

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়ার প্রত্যয় : জাতীয় সংসদের হুইপ বকুলের

১৪

৫৩ তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ উদ্বোধন করেন:আমির এজাজ খান 

১৫

ভয়াবহ সড়ক দূর্ঘটনায় ঈদগাঁওয়ের ২ জনের জানাযায় শোকার্ত মানুষের ঢল

১৬

কেশবপুর মমতা বস্ত্রালয়ে শারদীয় আয়োজনে আকর্ষণীয় পুরস্কার

১৭

কেশবপুরের ভরতভায়নায় মাদ্রাসার পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ 

১৮

মাছের অভয়ারণ্যে মৎস্য ভান্ডার বৃদ্ধির উদ্যোগ, মরা ভদ্রা নদীতে বিল নার্সারির পোনামাছ অবমুক্ত

১৯

খুলনা আর্ট স্কুলের আয়োজনে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তিন দিনব্যাপী বার্ষিক শিশুচিত্র প্রদর্শনীর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে অনুষ্ঠিত :

২০