bntv24
৩১ মে ২০২৬, ৭:৩৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সৌদি প্রবাসী খান সিরাজুল ইসলামের শারীরিক অবস্থার খোঁজ নিলেন এমপি হেলাল

নিজস্ব প্রতিবেদক:
সৌদি প্রবাসী ও সমাজসেবক খান সিরাজুল ইসলামের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল।রোববার (৩১ মে) তেরখাদা উপজেলা সদরের দক্ষিণপাড়া এলাকার চিত্রা মহিলা ডিগ্রি কলেজ সংলগ্ন বাসভবনে গিয়ে চিকিৎসাধীন অবস্থায় থাকা খান সিরাজুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। এ সময় সংসদ সদস্য তাঁর স্বাস্থ্যগত অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং চিকিৎসা ব্যবস্থার বিষয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে সৌদি আরবে অবস্থান করলেও খান সিরাজুল ইসলাম নিজ এলাকার সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। তাঁর অসুস্থতার খবরে এলাকাজুড়ে উদ্বেগ ও সহানুভূতির পরিবেশ সৃষ্টি হয়।সাক্ষাৎকালে এমপি আজিজুল বারী হেলাল খান সিরাজুল ইসলামের দ্রুত সুস্থতা কামনা করেন। তিনি মহান আল্লাহর কাছে তাঁর দীর্ঘায়ু ও পূর্ণ আরোগ্যের জন্য দোয়া করেন এবং পরিবারের প্রতি সমবেদনা ও সহমর্মিতা জানান।এ সময় জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রুনুসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। স্থানীয় নেতাকর্মীরাও তাঁর সুস্থতার জন্য দোয়া কামনা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে সম্মিলিত নাগরিক পরিষদ খুলনায় আজ সংবাদ সম্মেলন করে প্রেসক্লাবে

ভারতে পালানোর সময় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ও তার সহযোগীরা যশোরে গ্রেপ্তার

কেশবপুর-পাঁজিয়া সড়কের ব্যাসডাঙ্গা যাত্রী ছাউনি, দখলমুক্ত করার দাবি

কেশবপুরে দুই’শ পিচ ইয়াবাসহ এক মাদককারবারি গ্রেফতার 

কেশবপুরে এমপির উন্নয়ন ও অনুদানের চেক বিতরণ

কেএমপির নতুন পুলিশ কমিশনার হিসেবে মো. সাজ্জাদুর রহমান

ঈদগাঁওতে ব্যবসায়ীর দেড় লাখ টাকা ছিনতাই : গ্রেফতার ২ 

ঈদগাঁওর ভোমরিয়াঘোনা রাজাখালী বেড়ীবাঁধ পরিদর্শনে সাংসাদ লুৎফুর রহমান কাজল 

৩ এপিবিএন, খুলনার সাইবার ক্রাইম ইউনিটের ধারাবাহিক সাফল্য

নবনির্মিত লবণচরা থানা ভবন এর শুভ উদ্বোধন

১০

খুলনায় ডেঙ্গুতে মৃত্যু বেড়ে ৮, নতুন ৮৫ রোগী হাসপাতালে ভর্তি

১১

ভোক্তা অধিকারের অভিযান চুকনগর বাজারে ৩ প্রতিষ্ঠানকে ১৭ হাজার টাকা জরিমানা, আতঙ্কে শতাধিক দোকান বন্ধ

১২

নতুন রাস্তা পেলো জালালাবাদের হিন্দুপাড়াবাসী 

১৩

সততার অনন্য নজির: ডিমলায় হারিয়ে যাওয়া ব্যাংকের চেক ফেরত দিলেন আনসার-ভিডিপি সদস্য ইমরান

১৪

ঈদগাঁওতে অতিরিক্ত বিদ্যুৎ বিলে গ্রাহকদের মাথায় হাত

১৫

চাকরিতে মেধার দরকার নেই, এখন বিএনপির পদ থাকাই যোগ্যতা: গোলাম পরওয়ার

১৬

বিএনপি নেতাকে’ নির্বাচন কমিশনে নিয়োগ জাতির সঙ্গে প্রতারণা: জামায়াত

১৭

দিল্লি পুলিশের নির্দেশেই ছাত্রদের ওপর চালানো হয় গুলি, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

১৮

মাদককারবারির তথ্য দিলে ৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা এমপি মাসুদের

১৯

সরকারি নিয়োগে দলীয়করণের অভিযোগ রাশেদ প্রধানের

২০