২ জুন ২০২৬, ৩:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দাকোপে আলোচিত মামলার আসামী গ্রেফতারের দাবীতে বিক্ষোভ ও স্বারকলিপি প্রদান

শচীন্দ্র নাথ মন্ডল দাকোপ খুলনা প্রতিনিধি:

খুলনার দাকোপে আলোচিত মৎস্য ঘেরে হামলার ঘটনায় মামলার আসামীদের গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রশাসনের নিকট স্বারকলিপি দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ভুক্তভোগি দাকোপবাসীর ব্যানারে প্রায় হাজারো নারী পুরুষের অংশ গ্রহনে কর্মসূচী পালিত হয়।
উপজেলার খোনা গ্রামে পানি উন্নয়ন বোর্ডের ওয়াপদা বেড়িবাঁধের বাইরে থাকা মৎস্য ঘেরে প্রতিপক্ষের হামলার ঘটনায় পৃথক দু’টি মামলা দায়ের করা হয়। ওই মামলার আসামী গ্রেফতার অভিযানে গেলে র‌্যাবের উপর হামলা করে আসামী ছিনতাই করা হয়। যে ঘটনায় র‌্যাব বাদী হয়ে সরকারী কাজে বাঁধা আসামী ছিনতাই ও গাড়ী ভাংচুরের অভিযোগে পৃথক আরেকটি মামলা দায়ের করে। ওই সকল মামলার আসামীদের গ্রেফতারের দাবীতে এবং ইউপি চেয়ারম্যান শেখ সাব্বির আহমেদ ও ব্যবাসায়ী রাশেদ কামালের নামে অপপ্রচার এবং কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। চালনা বৌমার গাছতলা হতে বিক্ষোভ মিছিল সহকারে এসে ডাক বাংলার মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তৃতা করেন পানখালী ইউপি চেয়ারম্যান শেখ সাব্বির আহমেদ, খুলনা জেলা বিএনপির সদস্য শেখ শাকিল আহমেদ দিলু এবং পানখালী ইউপি সদস্য ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শেখ মোশতাক আহমেদ। সমাবেশ শেষে উপজেলা নির্বাহী অফিসার এবং দাকোপ থানার অফিসার ইনচার্জ বরাবর এলাকাবাসীর গনস্বাক্ষরকৃত স্বারকলিপি প্রদান করা হয়। স্বারকলিপিতে দাবি করা হয় খোনা গ্রামের ৩৩ বিঘার ওই ঘেরটি দীর্ঘদিন বৈধভাবে আকরাম ফকির গংরা ভোগদখল করে আসছে। গত সংসদ নির্বাচন পরবর্তী সময় থেকে স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী চাঁদাবাজ বাচ্চু ফকির, মুকুন্দ মন্ডল, রসুল গাজী, আলামিন শেখ, আব্দুল্লাহ শেখের নেতৃত্বে একদল সন্ত্রাসী ১০ লাখ টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত চাঁদা না দেওয়ায় গত ১৬ মে থেকে তারা ধারাবাহিক ৫ বার ঘেরে হামলা ভাংচুর এবং ২ লক্ষাধীক টাকার মাছ লুট করে। যে ঘটনায় পৃথক দু’টি মামলা দায়ের করলেও স্থানীয় প্রশাসন আসামীদের গ্রেফতার করছে না। যে কারনে বেপরোয়া হয়ে ওঠা সন্ত্রাসীরা র‌্যাবের উপর হামলা চালিয়ে আসামী ছিনতাই করার দুঃসাহস দেখায়। তারা অবিলম্বে সকল আসামীদের গ্রেফতার করে ঘের ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবী জানান। একই দাবিতে তারা স্থানীয় সংসদ সদস্য, খুলনা জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ প্রশাসনের বিভিন্নস্থরে স্বারকলিপি দেওয়া হবে বলে জানিয়েছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাশেমাবাদে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিদ্রোহ ও তারুণ্যের সুর ডুমুরিয়ার রংপুর কলেজে: জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘নজরুল বর্ষ’ উদযাপিত

নজরদারির বাইরে ডুমুরিয়া: জরিমানাতেও থামছে না চিংড়িতে অপদ্রব্য পুশ

ডোপ টেস্টে ‘পজিটিভ’, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

টঙ্গী রেলস্টেশনে মাদক কারবারিদের হামলা: হাতকড়াসহ আসামি ছিনতাই, আহত হয়েছে পুলিশ

নিখোঁজের ৩দিন পর শিশুর মৃত দেহ উদ্ধার

বিএনপি’র দুই পক্ষের সং’ঘ’র্ষে আহত ১৫

সড়ক দূর্ঘটনার মা-বাবা হাসপাতালে: দাফন হলো ছেলে-মেয়ের,শেষ দেখাও হলোনা

ধামইরহাটে ৫২ কেজি পিরানহা মাছ জব্দ সহ ২ হাজার টাকা জরিমানা

খানাখন্দে পুকুর, এবার ঘুরবে উন্নয়নের চাকা দীর্ঘ ভোগান্তির পর শাহপুর-দৌলতপুর সড়ক পুনর্বাসনে ৪ কোটি ৭৯ লাখ টাকার কাজ—উদ্যোগে এমপি আলী আজগার লবী

১০

সারাজীবন যাত্রীকে পৌঁছে দিত গন্তব্যে, এবার ইসলামপুরের মুন্না নিজেই শেষ যাত্রার যাত্রী

১১

ঈদগাহ মডেল হাসপাতালের দুই নার্সের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন

১২

খুলনা ট্রাস্ট ও সৈয়দপুর ট্রাস্ট হতে ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদানের চেক বিতরণ  জনাব রকিবুল ইসলাম এমপি

১৩

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়ার প্রত্যয় : জাতীয় সংসদের হুইপ বকুলের

১৪

৫৩ তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ উদ্বোধন করেন:আমির এজাজ খান 

১৫

ভয়াবহ সড়ক দূর্ঘটনায় ঈদগাঁওয়ের ২ জনের জানাযায় শোকার্ত মানুষের ঢল

১৬

কেশবপুর মমতা বস্ত্রালয়ে শারদীয় আয়োজনে আকর্ষণীয় পুরস্কার

১৭

কেশবপুরের ভরতভায়নায় মাদ্রাসার পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ 

১৮

মাছের অভয়ারণ্যে মৎস্য ভান্ডার বৃদ্ধির উদ্যোগ, মরা ভদ্রা নদীতে বিল নার্সারির পোনামাছ অবমুক্ত

১৯

খুলনা আর্ট স্কুলের আয়োজনে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তিন দিনব্যাপী বার্ষিক শিশুচিত্র প্রদর্শনীর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে অনুষ্ঠিত :

২০