
মোল্লা জাহাঙ্গীর আলম //খুলনা নগরীর কাস্টম ঘাট এলাকার রকি ডকের ভিতর থেকে আজ এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশটি ডকের পানিতে ভাসমান অবস্থায় ছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।তথ্য সুত্রে জানা গেছে, বুধবার সকালে কাস্টম ঘাটের রকি ডকের ভিতরে লাশটি ভাসতে দেখে নৌ-শ্রমিক ও স্থানীয়রা। খবর পেয়ে খুলনা সদর থানা পুলিশ ও নৌ-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।উদ্ধার হওয়া ব্যক্তির নাম-পরিচয় এখনও জানা যায়নি। লাশের শরীরে বাহ্যিক আঘাতের চিহ্ন আছে কিনা তা ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে লাশটি ১-২ দিন আগের হতে পারে।খুলনা সদর থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, “স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আমরা রকি ডকের ভিতর থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করি। লাশের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।তিনি আরও বলেন, “এটি হত্যা নাকি দুর্ঘটনা তা ময়নাতদন্ত রিপোর্ট ও তদন্তের পর বলা যাবে। এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। নিখোঁজের কোনো জিডি আছে কিনা খোঁজ নেওয়া হচ্ছে।দিনের বেলায় কাস্টম ঘাটের মতো ব্যস্ত এলাকায় লাশ উদ্ধারের ঘটনায় উৎসুক জনতার ভিড় জমে যায়। নৌ-শ্রমিকরা বলছেন, রকি ডকে প্রায়ই অপরিচিত লোকজন ঘোরাফেরা করে। তবে এভাবে লাশ পাওয়ার ঘটনা এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।পুলিশ লাশের ছবি সংগ্রহ করে পরিচয় শনাক্তের জন্য কাজ করছে। কারো স্বজন নিখোঁজ থাকলে থানায় যোগাযোগ করতে বলা হয়েছে।লাশ উদ্ধারের পর ডক এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।