৬ জুন ২০২৬, ৫:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

১৩ কোটি ৬৯ লাখ ব্যয়ে ২ দফা ময়ূর নদ খনন করা হলেও কোন সুফল মেলেনি শুধু টাকার অপচয় হয়েছে

ডেস্ক রিপোর্ট :
মযূর নদ খুলনা নগরীর পশ্চিম পাশ দিয়ে উত্তর থেকে দক্ষিণে প্রবাহিত হয়েছে। নদের ৫০-৬০ শতাংশ খুলনা নগরীর মধ্য দিয়ে গেছে। দখল-দূষণে অনেক আগেই নাব্যতা হারিয়েছে নগরের হৃৎপি- হিসেবে পরিচিত প্রায় ২১ কিলোমিটার দীর্ঘ এ মযূর নদ । নগরের জলাবদ্ধতা নিরসন ও নদের নাব্যতা ফেরাতে দুই দফা খনন কাজে ব্যয় হয়েছে ১৩ কোটি ৬৯ লাখ টাকা। এছাড়া ৮২৩ কোটি টাকার আরও একটি প্রকল্পের কাজ চলমান রয়েছে। তবে অপরিকল্পিত খননের কারণে মযূর নদের নাব্যতা ফিরছে না বলে পরিবেশবিদরা অভিমত ব্যক্ত করেন । শুধু ৬ কিলোমিটার খননে কোন সুফল পাওয়া যায়নি, ফলে পুরো অর্থই অপচয় হচ্ছে । কেননা পানির স্রোত তৈরি না হওয়ায় ময়ূরনদ আবারো ময়লা-আবর্জনায় ভরাট হচ্ছে । অবৈধ দখল, অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার পাশাপাশি পরিবেশ বিষয়ে অসচেতনতা, অপর্যাপ্ত পানিপ্রবাহে ময়ূর নদ এখন মৃতপ্রায় অবস্থা । বর্ষায় ময়ূরের মূলধারা প্রবাহিত পানির চাপ নিতে না পারায় পানিপ্রবাহ নিয়ন্ত্রণে আশির দশকে রূপসার আলুতলায় ১০ বেন্টের একটি জলকপাট নির্মাণ করে পানি উন্নয়ন বোর্ড। মূলত তারপর থেকেই বিপন্ন হতে থাকে ময়ূর নদের অস্তিত্ব ।পরিবেশবিদরা জানান,রূপসা সেতুর কারণে রূপসা ও ভৈরব নদের নাব্যতা এমনভাবে কমেছে যে শহর নিচু হয়ে গেছে। ফলে জোয়ারের সময় বৃষ্টি হলে পানি নামা তো দূরের কথা, বরং শহরে জলাবদ্ধতা সৃষ্টি হয়। এ কারণে শহরের জলাবদ্ধতার স্থায়ী সমাধানে ময়ূর নদের আংশিক নয়, ২১ কিলোমিটারই খনন প্রয়োজন। পাশাপাশি ক্ষুদের খালসহ আশপাশের নদী-খালগুলোও সংস্কার করা প্রয়োজন। ময়ূর নদের সঙ্গে শহরের অধিকাংশ পয়োনিষ্কাশন ব্যবস্থা যুক্ত। বিশেষ করে গুরুত্বপূর্ণ ২২টির বেশি নালার মুখ গিয়ে পড়েছে নদে। ফলে তলদেশে ময়লা জমে এক সময়ের খরস্রোতা নদটি পরিণত হয়েছে মরা খালে। নদের প্রাণ ফেরাতে প্রথম পর্যায়ে ২০১৪ সালে প্রায় ৬ কোটি টাকা ব্যয় হয়েছিল। যার কোন সুফল পাওয়া যায় নি। বাস্তবতা আলোকে পরিকল্পনা গ্রহণ না করা, খননে অনিয়ম, অবৈধ দখল, পরিবেশ বিষয়ে অসচেতনতা, অপর্যাপ্ত বর্জ্য ব্যবস্থাপনা, পর্যাপ্ত পানিপ্রবাহ না থাকা, জবাবদিহির অভাবসহ নানা কারণে ময়ূর নদ খননে সুফল পাওয়া নিয়ে সংশয় রয়েছে। ২১কিলোমিটারের মধ্যে শুধুমাএ ৬ কিলোমিটার খনন কাজে পুরো অর্থই অপচয় হয়েছে । সেজন্য সুষ্ঠু পরিকল্পনা মাফিক ময়ূর নদের ২১ কিলোমিটার পুরাপুরি খনন না করলে আগামীতে খুলনার পরিবেশ হুমকির মুখে পড়বে এবং জলাবদ্ধতা আদৌ নিরসন হবে না । বিশ্ব পরিবেশ দিবসে খুলনার দীর্ঘদিনের এই সমস্যা টি দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কতৃপক্ষ পদক্ষেপ নিবেন এই প্রত্যাশা করছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাশেমাবাদে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিদ্রোহ ও তারুণ্যের সুর ডুমুরিয়ার রংপুর কলেজে: জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘নজরুল বর্ষ’ উদযাপিত

নজরদারির বাইরে ডুমুরিয়া: জরিমানাতেও থামছে না চিংড়িতে অপদ্রব্য পুশ

ডোপ টেস্টে ‘পজিটিভ’, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

টঙ্গী রেলস্টেশনে মাদক কারবারিদের হামলা: হাতকড়াসহ আসামি ছিনতাই, আহত হয়েছে পুলিশ

নিখোঁজের ৩দিন পর শিশুর মৃত দেহ উদ্ধার

বিএনপি’র দুই পক্ষের সং’ঘ’র্ষে আহত ১৫

সড়ক দূর্ঘটনার মা-বাবা হাসপাতালে: দাফন হলো ছেলে-মেয়ের,শেষ দেখাও হলোনা

ধামইরহাটে ৫২ কেজি পিরানহা মাছ জব্দ সহ ২ হাজার টাকা জরিমানা

খানাখন্দে পুকুর, এবার ঘুরবে উন্নয়নের চাকা দীর্ঘ ভোগান্তির পর শাহপুর-দৌলতপুর সড়ক পুনর্বাসনে ৪ কোটি ৭৯ লাখ টাকার কাজ—উদ্যোগে এমপি আলী আজগার লবী

১০

সারাজীবন যাত্রীকে পৌঁছে দিত গন্তব্যে, এবার ইসলামপুরের মুন্না নিজেই শেষ যাত্রার যাত্রী

১১

ঈদগাহ মডেল হাসপাতালের দুই নার্সের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন

১২

খুলনা ট্রাস্ট ও সৈয়দপুর ট্রাস্ট হতে ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদানের চেক বিতরণ  জনাব রকিবুল ইসলাম এমপি

১৩

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়ার প্রত্যয় : জাতীয় সংসদের হুইপ বকুলের

১৪

৫৩ তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ উদ্বোধন করেন:আমির এজাজ খান 

১৫

ভয়াবহ সড়ক দূর্ঘটনায় ঈদগাঁওয়ের ২ জনের জানাযায় শোকার্ত মানুষের ঢল

১৬

কেশবপুর মমতা বস্ত্রালয়ে শারদীয় আয়োজনে আকর্ষণীয় পুরস্কার

১৭

কেশবপুরের ভরতভায়নায় মাদ্রাসার পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ 

১৮

মাছের অভয়ারণ্যে মৎস্য ভান্ডার বৃদ্ধির উদ্যোগ, মরা ভদ্রা নদীতে বিল নার্সারির পোনামাছ অবমুক্ত

১৯

খুলনা আর্ট স্কুলের আয়োজনে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তিন দিনব্যাপী বার্ষিক শিশুচিত্র প্রদর্শনীর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে অনুষ্ঠিত :

২০