১৭ জুন ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সংবাদপত্র ও গণমাধ্যমের স্বাধীনতা সমুন্নত রাখার আহবান নজরুল ইসলাম মঞ্জুর

ডেস্ক :

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, বাংলাদেশের ইতিহাসে আগামীতে আর কোন ১৬ জুনের মত কালোদিবস ও বাকশাল ফিরে আসতে না পারে সে ব্যাপারে সকল মহলকে সজাগ থাকতে হবে। তিনি সংবাদপত্র/গণমাধ্যমের স্বাধীনতা সমুন্নত রাখার আহবান জানিয়ে বলেন, বর্তমান সরকার সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা, মর্যাদা ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সম্মিলিত দায়িত্ব পালন করতে চায়। আমরা দৃঢভাবে বিশ্বাস করি, সকলকে যদি আমরা ঐক্যবদ্ধ করে একটা কাঠামোর মধ্যে আনতে পারি, তাহলে আমরা আমাদের এই কাজটা সহজ হবে।’তিনি বলেন, ইতোমধ্যেই বর্তমান সরকারের তথ্য মন্ত্রণালয় এটি নিয়ে কাজ করছে। সাংবাদিকদের পেশাগত স্বাধীনতা, মর্যাদা ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর।গতকাল মঙ্গলবার সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনা আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার পারভেজ। ইউনিয়নের সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লার পরিচালনায় বক্তৃতা করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সহ-সভাপতি আবু তৈয়ব, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, ইউনিয়নের কোষাধ্যক্ষ এএইচএম শামিমুজ্জামান, প্রেসক্লাবের সহ-সভাপতি সোহরাব হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন সজল, বিএনপি নেতা আসাদুজ্জামান মুরাদ, মোঃ আনোয়ার হোসেন, দৈনিক খুলনা প্রতিদিনের সম্পাদক সোহাগ দেওয়ান, দীপ্ত টেলিভিশনের খুলনা ব্যুরো প্রধান ইয়াসীন আরাফাত রুমী, বাংলা নিউজের খুলনা অফিস প্রধান মাহবুবুর রহমান মুন্না, দৈনিক দিনকালের স্টাফ রিপোর্টার ফকির শহিদুল ইসলাম, খাইরুল ইসলাম, সময় টেলিভিশনের আব্দুল্লাহ আল মামুন রুবেল, এম এ জলিল, মোঃ রাজু আহমেদ, আজিজুল ইসলাম, সৈয়দ হুমায়ুন কবির রানা, নুরুল আমিন নুর, অনিক রহমান, কলিন হোসেন আরজু, আরিফ বিল্লাহ, মাসুদ আল হাসান, মোহাইমিনুর রহমান, শিল্পী রহমান, উম্মে উমামা রাত্রি, কনিকা আক্তার কাকন, মোঃ আরিফুর রহমান, খুলনা বেতারের জেলা প্রতিনিধি মোস্তফা কামাল প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাশেমাবাদে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিদ্রোহ ও তারুণ্যের সুর ডুমুরিয়ার রংপুর কলেজে: জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘নজরুল বর্ষ’ উদযাপিত

নজরদারির বাইরে ডুমুরিয়া: জরিমানাতেও থামছে না চিংড়িতে অপদ্রব্য পুশ

ডোপ টেস্টে ‘পজিটিভ’, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

টঙ্গী রেলস্টেশনে মাদক কারবারিদের হামলা: হাতকড়াসহ আসামি ছিনতাই, আহত হয়েছে পুলিশ

নিখোঁজের ৩দিন পর শিশুর মৃত দেহ উদ্ধার

বিএনপি’র দুই পক্ষের সং’ঘ’র্ষে আহত ১৫

সড়ক দূর্ঘটনার মা-বাবা হাসপাতালে: দাফন হলো ছেলে-মেয়ের,শেষ দেখাও হলোনা

ধামইরহাটে ৫২ কেজি পিরানহা মাছ জব্দ সহ ২ হাজার টাকা জরিমানা

খানাখন্দে পুকুর, এবার ঘুরবে উন্নয়নের চাকা দীর্ঘ ভোগান্তির পর শাহপুর-দৌলতপুর সড়ক পুনর্বাসনে ৪ কোটি ৭৯ লাখ টাকার কাজ—উদ্যোগে এমপি আলী আজগার লবী

১০

সারাজীবন যাত্রীকে পৌঁছে দিত গন্তব্যে, এবার ইসলামপুরের মুন্না নিজেই শেষ যাত্রার যাত্রী

১১

ঈদগাহ মডেল হাসপাতালের দুই নার্সের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন

১২

খুলনা ট্রাস্ট ও সৈয়দপুর ট্রাস্ট হতে ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদানের চেক বিতরণ  জনাব রকিবুল ইসলাম এমপি

১৩

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়ার প্রত্যয় : জাতীয় সংসদের হুইপ বকুলের

১৪

৫৩ তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ উদ্বোধন করেন:আমির এজাজ খান 

১৫

ভয়াবহ সড়ক দূর্ঘটনায় ঈদগাঁওয়ের ২ জনের জানাযায় শোকার্ত মানুষের ঢল

১৬

কেশবপুর মমতা বস্ত্রালয়ে শারদীয় আয়োজনে আকর্ষণীয় পুরস্কার

১৭

কেশবপুরের ভরতভায়নায় মাদ্রাসার পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ 

১৮

মাছের অভয়ারণ্যে মৎস্য ভান্ডার বৃদ্ধির উদ্যোগ, মরা ভদ্রা নদীতে বিল নার্সারির পোনামাছ অবমুক্ত

১৯

খুলনা আর্ট স্কুলের আয়োজনে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তিন দিনব্যাপী বার্ষিক শিশুচিত্র প্রদর্শনীর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে অনুষ্ঠিত :

২০