২২ জুন ২০২৬, ৯:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কেশবপুরে চারুপীঠ একাডেমির উদ্যোগে বিশ্ব সংগীত দিবস উদযাপন

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি 

কেশবপুরের বিভিন্ন সংগীত একাডেমিতে বিশ্ব সংগীত দিবস উদযাপন করা হয়েছে। এ লক্ষ্যে কেশবপুরের স্বনামধন্য প্রতিষ্ঠান চারুপীঠ একাডেমিও আড়ম্বরপূর্ণ ভাবে দিবসটি পালন করেছে।রোববার (২১ জুন-২৬) বিকেলে চারুপীঠ একাডেমির উদ্যোগে প্রতিষ্ঠানের কার্যালয়ে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে একাডেমির সংগীত বিভাগের অধ্যক্ষ স্বরজিৎ মন্ডল-এর সভাপতিত্বে এবং চারুপীঠ একাডেমির প্রচার সম্পাদক বাপ্পা পালের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন, ডাক্তার পম্পা কুন্ডু। স্বাগত বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের নির্বাহী পরিচালক উৎপল দে। সম্মানিত অতিথি ছিলেন, শিক্ষক রবীন্দ্রনাথ মজুমদার ও শিক্ষক নন্দ দেবনাথ। সমবেত সংগীতের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে একক সংগীত পরিবেশন করে চারুপীঠ একাডেমির শিক্ষার্থী সৃজন দে, অর্ঘ্য বসু, রুপকথা দে, দিপ দেবনাথ, চিত্রা মজুমদার প্রমুখ। আলোচনা অনুষ্ঠানে বক্তারা বলেন, কেশবপুরে সুস্থ ধারার শিল্প-সংস্কৃতি চর্চা বিস্তার এবং নতুন প্রজন্মকে সংগীত ও নান্দনিক শিক্ষায় উদ্বুদ্ধ করতে চারুপীঠ একাডেমি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। উপজেলা শহর থেকে শুরু করে গ্রামাঞ্চল পর্যন্ত শিশু-কিশোরদের সাংস্কৃতিক বিকাশে প্রতিষ্ঠানটির নিরলস প্রচেষ্টা ইতোমধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।বক্তারা আরও বলেন, চারুপীঠ একাডেমির নির্বাহী পরিচালক উৎপল দে-এর আন্তরিক প্রচেষ্টা, দূরদর্শিতা ও সাংস্কৃতিক দায়বদ্ধতার ফলে প্রতিষ্ঠানটি কেশবপুরে একটি পরিচ্ছন্ন ও সৃজনশীল সাংস্কৃতিক পরিমণ্ডল গড়ে তুলতে সক্ষম হয়েছে। নিজেদের অর্থায়ন, শ্রম ও নিষ্ঠার মাধ্যমে একাডেমির পরিচালক, শিক্ষক ও সংশ্লিষ্টরা শিশু-কিশোরদের জন্য আনন্দ, চর্চা ও বিকাশের এক সুন্দর ক্ষেত্র তৈরি করে চলেছেন।স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজন, সুধীসমাজ ও অভিভাবকরা মনে করেন, চারুপীঠ একাডেমির মতো প্রতিষ্ঠান সমাজে ইতিবাচক পরিবর্তন আনে এবং নতুন প্রজন্মকে মাদক, অপসংস্কৃতি ও অবক্ষয়ের পথ থেকে দূরে রেখে সৃজনশীলতার পথে এগিয়ে যেতে সহায়তা করে। তারা প্রতিষ্ঠানটির সার্বিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং সংশ্লিষ্ট সকলের প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান।সাংস্কৃতিক অঙ্গনের সংশ্লিষ্টদের মতে, চারুপীঠ একাডেমি কেবল একটি সংগীতচর্চার প্রতিষ্ঠান নয়; বরং এটি কেশবপুরে শিল্প, সাহিত্য, সংগীত ও মানবিক মূল্যবোধ চর্চার এক নির্ভরযোগ্য কেন্দ্র হিসেবে ইতোমধ্যে নিজস্ব অবস্থান তৈরি করেছে। দিন দিন এগিয়ে যাক এই অন্যতম সাংস্কৃতিক প্রতিষ্ঠানটি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাশেমাবাদে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিদ্রোহ ও তারুণ্যের সুর ডুমুরিয়ার রংপুর কলেজে: জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘নজরুল বর্ষ’ উদযাপিত

নজরদারির বাইরে ডুমুরিয়া: জরিমানাতেও থামছে না চিংড়িতে অপদ্রব্য পুশ

ডোপ টেস্টে ‘পজিটিভ’, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

টঙ্গী রেলস্টেশনে মাদক কারবারিদের হামলা: হাতকড়াসহ আসামি ছিনতাই, আহত হয়েছে পুলিশ

নিখোঁজের ৩দিন পর শিশুর মৃত দেহ উদ্ধার

বিএনপি’র দুই পক্ষের সং’ঘ’র্ষে আহত ১৫

সড়ক দূর্ঘটনার মা-বাবা হাসপাতালে: দাফন হলো ছেলে-মেয়ের,শেষ দেখাও হলোনা

ধামইরহাটে ৫২ কেজি পিরানহা মাছ জব্দ সহ ২ হাজার টাকা জরিমানা

খানাখন্দে পুকুর, এবার ঘুরবে উন্নয়নের চাকা দীর্ঘ ভোগান্তির পর শাহপুর-দৌলতপুর সড়ক পুনর্বাসনে ৪ কোটি ৭৯ লাখ টাকার কাজ—উদ্যোগে এমপি আলী আজগার লবী

১০

সারাজীবন যাত্রীকে পৌঁছে দিত গন্তব্যে, এবার ইসলামপুরের মুন্না নিজেই শেষ যাত্রার যাত্রী

১১

ঈদগাহ মডেল হাসপাতালের দুই নার্সের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন

১২

খুলনা ট্রাস্ট ও সৈয়দপুর ট্রাস্ট হতে ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদানের চেক বিতরণ  জনাব রকিবুল ইসলাম এমপি

১৩

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়ার প্রত্যয় : জাতীয় সংসদের হুইপ বকুলের

১৪

৫৩ তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ উদ্বোধন করেন:আমির এজাজ খান 

১৫

ভয়াবহ সড়ক দূর্ঘটনায় ঈদগাঁওয়ের ২ জনের জানাযায় শোকার্ত মানুষের ঢল

১৬

কেশবপুর মমতা বস্ত্রালয়ে শারদীয় আয়োজনে আকর্ষণীয় পুরস্কার

১৭

কেশবপুরের ভরতভায়নায় মাদ্রাসার পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ 

১৮

মাছের অভয়ারণ্যে মৎস্য ভান্ডার বৃদ্ধির উদ্যোগ, মরা ভদ্রা নদীতে বিল নার্সারির পোনামাছ অবমুক্ত

১৯

খুলনা আর্ট স্কুলের আয়োজনে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তিন দিনব্যাপী বার্ষিক শিশুচিত্র প্রদর্শনীর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে অনুষ্ঠিত :

২০