৯ জুলাই ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রূপসায় কেডিএর উদ্যোগে সেবা ও মাস্টার প্ল্যান বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোল্লা জাহাঙ্গীর আলম :

রূপসায় খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) এর উদ্যোগে উপজেলার জনসাধারণের সাথে কেডিএ’র সেবা কার্যক্রম ও মাস্টার প্ল্যান সম্পর্কে অবহিতকরণ বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ জুলাই) সকালে রূপসা উপজেলা মডেল মসজিদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) এর চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা বলেন, পরিকল্পিত নগরায়ণ একটি অঞ্চলের টেকসই উন্নয়নের অন্যতম পূর্বশর্ত। খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের মাস্টার প্ল্যান বাস্তবায়নের মাধ্যমে রূপসাসহ বৃহত্তর খুলনা অঞ্চলে আধুনিক ও পরিকল্পিত অবকাঠামো গড়ে তোলা সম্ভব হবে।তিনি আরও বলেন, উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের ক্ষেত্রে জনগণের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। সাধারণ মানুষের অংশগ্রহণ ছাড়া কোনো উন্নয়ন পরিকল্পনা সফল হতে পারে না। কেডিএ জনবান্ধব সেবা নিশ্চিত করতে কাজ করছে এবং ভবিষ্যতে সড়ক যোগাযোগ, আবাসন, পরিবেশ সংরক্ষণ, ড্রেনেজ ব্যবস্থা ও অবকাঠামোগত উন্নয়নে সমন্বিত পরিকল্পনার মাধ্যমে রূপসাকে একটি আধুনিক ও বাসযোগ্য এলাকায় পরিণত করা হবে।বিশেষ অতিথির বক্তব্যে খুলনা জেলা পরিষদ প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পি বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগ অত্যন্ত জরুরি। তিনি বলেন, স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ মানুষের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি উন্নত ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলা সম্ভব। কেডিএর এ ধরনের উদ্যোগ জনগণকে উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে সচেতন করবে এবং উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।উক্ত সভায় সভাপতিত্ব করেন রূপসা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেখারুল ইসলাম শামীম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন কেডিএর পরিকল্পনা কর্মকর্তা মো. তানভীর আহম্মেদ। এসময় বক্তব্য প্রদান করেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চিফ ইঞ্জিনিয়ার কাজী মো. সাবিরুল আলম, রূপসা থানা অফিসার ইনচার্জ আবদুর রাজ্জাক মীর, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ) এর সদস্য রুহুল আমিন কুতুব উদ্দীন আহম্মেদ, খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু, মোল্লা খায়রুল ইসলাম, জিএম কামরুজ্জামান টুকু, রূপসা উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্লা সাইফুর রহমান, সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক, জেলা বিএনপির সদস্য আশরাফুল আলম নান্নু, এম এ সালাম এবং আছাফুর রহমান।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কেডিএর সহকারী নগর পরিকল্পনাবিদ রাকিব হাসান। এসময় উপস্থিত ছিলেন রূপসা উপজেলা কৃষি কর্মকর্তা তরুণ কুমার বালা, প্রাণী সম্পদ কর্মকর্তা ড. আহসান হাবিব প্রামাণিক, শিক্ষা কর্মকর্তা এস এ আনোয়ারুল কুদ্দুস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ বোরহানউদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, পল্লী উন্নয়ন কর্মকর্তা তারেক ইকবাল আজিজ, যুব উন্নয়ন কর্মকর্তা শেখ বজলুর রহমান, রূপসা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বিকাশ মিত্র, যুগ্ম আহ্বায়ক রয়েল আজম, ইসমাইল হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির শেখ, যুবদল নেতা মমিনুর রহমান সাগর, ইয়ারুল ইসলাম রিপন, স্বেচ্ছাসেবক দল নেতা হাবিবুর রহমান বেলাল, যুবদল নেতা শরিফুল ইসলাম বাচ্চু, বিএনপি নেতা খান আনোয়ার হোসেন, শরিফুল ইসলাম বকুল, আজিজুর রহমান, দিদারুল ইসলাম, ঘাটভোগ ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মিকাইল বিশ্বাস, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিয়াউল ইসলাম বিশ্বাস, ইলিয়াজ হোসেন, বিএনপি নেতা খন্দকার শরিফুল ইসলাম, সেলিম রেজা, সৈয়দ নিয়ামত আলী, বাদশা জমাদ্দার, কামরুল ইসলাম কচি, ফ. ম. মনিরুল ইসলাম, যুবদল নেতা মুন্না সরদার, বিএনপি নেতা জাহিদুল ইসলাম রবি, কবীর শেখ, সাবেক ছাত্রনেতা ইসরাইল বাবু, বিএনপি নেতা হাফেজ মাওঃ জাহিদুল ইসলাম, শামীম হাসান, কামরুজ্জামান নান্টু, জিএম হিরোক, দানিশ আরশাদ, মনিশংকর রায়সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাশেমাবাদে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিদ্রোহ ও তারুণ্যের সুর ডুমুরিয়ার রংপুর কলেজে: জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘নজরুল বর্ষ’ উদযাপিত

নজরদারির বাইরে ডুমুরিয়া: জরিমানাতেও থামছে না চিংড়িতে অপদ্রব্য পুশ

ডোপ টেস্টে ‘পজিটিভ’, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

টঙ্গী রেলস্টেশনে মাদক কারবারিদের হামলা: হাতকড়াসহ আসামি ছিনতাই, আহত হয়েছে পুলিশ

নিখোঁজের ৩দিন পর শিশুর মৃত দেহ উদ্ধার

বিএনপি’র দুই পক্ষের সং’ঘ’র্ষে আহত ১৫

সড়ক দূর্ঘটনার মা-বাবা হাসপাতালে: দাফন হলো ছেলে-মেয়ের,শেষ দেখাও হলোনা

ধামইরহাটে ৫২ কেজি পিরানহা মাছ জব্দ সহ ২ হাজার টাকা জরিমানা

খানাখন্দে পুকুর, এবার ঘুরবে উন্নয়নের চাকা দীর্ঘ ভোগান্তির পর শাহপুর-দৌলতপুর সড়ক পুনর্বাসনে ৪ কোটি ৭৯ লাখ টাকার কাজ—উদ্যোগে এমপি আলী আজগার লবী

১০

সারাজীবন যাত্রীকে পৌঁছে দিত গন্তব্যে, এবার ইসলামপুরের মুন্না নিজেই শেষ যাত্রার যাত্রী

১১

ঈদগাহ মডেল হাসপাতালের দুই নার্সের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন

১২

খুলনা ট্রাস্ট ও সৈয়দপুর ট্রাস্ট হতে ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদানের চেক বিতরণ  জনাব রকিবুল ইসলাম এমপি

১৩

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়ার প্রত্যয় : জাতীয় সংসদের হুইপ বকুলের

১৪

৫৩ তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ উদ্বোধন করেন:আমির এজাজ খান 

১৫

ভয়াবহ সড়ক দূর্ঘটনায় ঈদগাঁওয়ের ২ জনের জানাযায় শোকার্ত মানুষের ঢল

১৬

কেশবপুর মমতা বস্ত্রালয়ে শারদীয় আয়োজনে আকর্ষণীয় পুরস্কার

১৭

কেশবপুরের ভরতভায়নায় মাদ্রাসার পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ 

১৮

মাছের অভয়ারণ্যে মৎস্য ভান্ডার বৃদ্ধির উদ্যোগ, মরা ভদ্রা নদীতে বিল নার্সারির পোনামাছ অবমুক্ত

১৯

খুলনা আর্ট স্কুলের আয়োজনে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তিন দিনব্যাপী বার্ষিক শিশুচিত্র প্রদর্শনীর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে অনুষ্ঠিত :

২০