১২ জুলাই ২০২৬, ৩:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সুন্দরবন বন্ধের সুযোগে বিষদস্যুদের থাবা: কয়রায় চিংড়িসহ নৌকা জব্দ

বিএম আলামিন ইসলাম , কয়রা (খুলনা)

​বর্তমানে প্রজনন মৌসুম চলায় বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে পর্যটক প্রবেশসহ সব ধরনের পাস-পারমিট বন্ধ রয়েছে। বনের পরিবেশ শান্ত রাখতে যেখানে সাধারণ মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষেধ, ঠিক তখনই এই সুযোগকে কাজে লাগিয়ে শত শত কেজি মাছ উজাড় করছে এক শ্রেণীর অসাধু জেলে ও বিষদস্যু চক্র। তবে সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় কঠোর অবস্থানে রয়েছে বন বিভাগ।এরই ধারাবাহিকতায় পশ্চিম সুন্দরবন বিভাগে বিষ দিয়ে মাছ শিকারী চক্রের বিরুদ্ধে গভীর রাতে এক দুঃসাহসিক ও ঝুঁকিপূর্ণ যৌথ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে বিষ দিয়ে শিকার করা আনুমানিক ১৫০ কেজি চিংড়ি মাছ ও একটি নৌকা জব্দ করেছে বন বিভাগ।শনিবার দিবাগত রাতে (১২ জুলাই, ২০২৬) রাত আনুমানিক ১২:৪০ ঘটিকায় স্মার্ট খুলনা-১’ টিমের টিম লিডার মোঃ শাহিনুর রহমানের নেতৃত্বে এবং কাশিয়াবাদ ফরেস্ট স্টেশন কর্মকর্তা নাসির উদ্দীন ও বজবজা ক্যাম্পের সহযোগিতায় এই যৌথ অভিযান পরিচালিত হয়।বন বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী পশ্চিম সুন্দরবন বিভাগের আওতাধীন জোড়শিং পল্টন সংলগ্ন হারেজখালি গ্রামের পাড় নদীতে এই অভিযান পরিচালনা করে। সেখান থেকেই বিষযুক্ত চিংড়ি ও অপরাধে ব্যবহৃত নৌকাটি উদ্ধার করা হয়।সংশ্লিষ্টরা জানান, সুন্দরবন বন্ধ থাকার এই সময়ে বনের ভেতরে এক ধরণের নীরবতা কাজ করে, যার সুযোগ নেওয়ার চেষ্টা করছে অসাধু চক্রটি। ঘটনাস্থলটি লোকালয়ের একদম কাছাকাছি হওয়ায় এবং রাতের গভীরতা বেশি থাকায় অভিযানটি চরম ঝুঁকিপূর্ণ ছিল। অন্ধকারের সুযোগ নিয়ে বিষপ্রয়োগকারী চক্রের সদস্যরা লোকালয়ে পালিয়ে যাওয়ায় ঘটনাস্থল থেকে তাৎক্ষণিকভাবে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে সুন্দরবনের জীববৈচিত্র্য ধ্বংসকারী এই অপরাধীদের শনাক্ত করতে অনুসন্ধান অব্যাহত রয়েছে।অভিযানের বিষয়ে জানতে চাইলে কাশিয়াবাদ ফরেস্ট স্টেশন কর্মকর্তা নাসির উদ্দিন বলেন, সুন্দরবন বন্ধের এই সময়ে যেখানে পর্যটনসহ সব ধরনের প্রবেশাধিকার নিষেধ, সেখানে অসাধু জেলেরা গোপনে বিষ দিয়ে মাছ শিকারের অপচেষ্টা চালাচ্ছে। লোকালয়ের খুব কাছাকাছি হওয়ায় এই অভিযানটি আমাদের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও চ্যালেঞ্জিং ছিল। রাতের অন্ধকারের সুযোগ নিয়ে অপরাধীরা পালিয়ে গেলেও আমরা বিপুল পরিমাণ বিষাক্ত চিংড়ি ও নৌকাটি জব্দ করতে সক্ষম হয়েছি।স্মার্ট টিমের টিম লিডার মোঃ শাহিনুর রহমান বলেন, জব্দকৃত বিষাক্ত চিংড়ি মাছগুলো জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। এই মাছগুলো বিজ্ঞ আদালতের আইনি প্রক্রিয়ার মাধ্যমে সম্পূর্ণভাবে মাটি চাপা দিয়ে নষ্ট (ধ্বংস) করে দেওয়া হবে। বন্যপ্রাণী ও পরিবেশের ক্ষতি করে এমন কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। অপরাধীদের বিরুদ্ধে অজ্ঞাতনামা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।বিশ্ব ঐতিহ্য সুন্দরবন, এর বনজ সম্পদ ও বন্যপ্রাণী রক্ষায় বন বিভাগের পক্ষ থেকে এমন কঠোর ও আপসহীন অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রত্যয় ব্যক্ত করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাশেমাবাদে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিদ্রোহ ও তারুণ্যের সুর ডুমুরিয়ার রংপুর কলেজে: জাঁকজমকপূর্ণ আয়োজনে ‘নজরুল বর্ষ’ উদযাপিত

নজরদারির বাইরে ডুমুরিয়া: জরিমানাতেও থামছে না চিংড়িতে অপদ্রব্য পুশ

ডোপ টেস্টে ‘পজিটিভ’, পুলিশ সুপার সাময়িক বরখাস্ত

টঙ্গী রেলস্টেশনে মাদক কারবারিদের হামলা: হাতকড়াসহ আসামি ছিনতাই, আহত হয়েছে পুলিশ

নিখোঁজের ৩দিন পর শিশুর মৃত দেহ উদ্ধার

বিএনপি’র দুই পক্ষের সং’ঘ’র্ষে আহত ১৫

সড়ক দূর্ঘটনার মা-বাবা হাসপাতালে: দাফন হলো ছেলে-মেয়ের,শেষ দেখাও হলোনা

ধামইরহাটে ৫২ কেজি পিরানহা মাছ জব্দ সহ ২ হাজার টাকা জরিমানা

খানাখন্দে পুকুর, এবার ঘুরবে উন্নয়নের চাকা দীর্ঘ ভোগান্তির পর শাহপুর-দৌলতপুর সড়ক পুনর্বাসনে ৪ কোটি ৭৯ লাখ টাকার কাজ—উদ্যোগে এমপি আলী আজগার লবী

১০

সারাজীবন যাত্রীকে পৌঁছে দিত গন্তব্যে, এবার ইসলামপুরের মুন্না নিজেই শেষ যাত্রার যাত্রী

১১

ঈদগাহ মডেল হাসপাতালের দুই নার্সের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন

১২

খুলনা ট্রাস্ট ও সৈয়দপুর ট্রাস্ট হতে ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা সহায়তা প্রদানের চেক বিতরণ  জনাব রকিবুল ইসলাম এমপি

১৩

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও শিল্প পুনরুদ্ধারে নতুন করে খুলনাকে গড়ার প্রত্যয় : জাতীয় সংসদের হুইপ বকুলের

১৪

৫৩ তম গ্রীষ্মকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ উদ্বোধন করেন:আমির এজাজ খান 

১৫

ভয়াবহ সড়ক দূর্ঘটনায় ঈদগাঁওয়ের ২ জনের জানাযায় শোকার্ত মানুষের ঢল

১৬

কেশবপুর মমতা বস্ত্রালয়ে শারদীয় আয়োজনে আকর্ষণীয় পুরস্কার

১৭

কেশবপুরের ভরতভায়নায় মাদ্রাসার পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ 

১৮

মাছের অভয়ারণ্যে মৎস্য ভান্ডার বৃদ্ধির উদ্যোগ, মরা ভদ্রা নদীতে বিল নার্সারির পোনামাছ অবমুক্ত

১৯

খুলনা আর্ট স্কুলের আয়োজনে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০৩ তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে তিন দিনব্যাপী বার্ষিক শিশুচিত্র প্রদর্শনীর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়ামে অনুষ্ঠিত :

২০