bntv24
১২ জুলাই ২০২৬, ৬:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বগুড়ায় মালয়েশিয়া প্রবাসী আব্দুল খালেকের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার শাজাহানপুর উপজেলার কাটাবাড়িয়া মধ্যপাড়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী আব্দুল খালেকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত অভিযোগ এবং থানায় দায়ের করা ৪০ লাখ টাকা চুরির অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে সংবাদ সম্মেলন করেছেন তার স্ত্রী মোছা. লাভলী আক্তার।রোববার (১২ জুলাই ২০২৬) বগুড়ায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে তিনি বলেন, মালয়েশিয়া প্রবাসী আবুল কালাম ও তার ভাই হোসেন আলী (পিতা: আবু দাইয়ান, গ্রাম: বস্তাল, সোনারগাঁও, নারায়ণগঞ্জ) পরিকল্পিতভাবে তার স্বামী আব্দুল খালেককে সামাজিক ও পারিবারিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছেন।লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, গত ৯ জুন ২০২৬ তারিখে সহকর্মীর লকার থেকে ১ লাখ ৩৬ হাজার ৫০৫ মালয়েশিয়ান রিঙ্গিত (বাংলাদেশি মুদ্রায় আনুমানিক ৪০ লাখ ৯৫ হাজার ১৫০ টাকা) নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ সম্পূর্ণ অসত্য ও বানোয়াট। একই অভিযোগের ভিত্তিতে ২০ জুন ২০২৬ তারিখে বগুড়ার শাজাহানপুর থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করা হয়েছে।
তিনি আরও বলেন, প্রকৃতপক্ষে আব্দুল খালেক ৫ জানুয়ারি ২০২৬ তারিখে মালয়েশিয়া থেকে দেশে ফিরে আসেন এবং ১ জুলাই ২০২৬ তারিখে পুনরায় মালয়েশিয়ায় যান। ফলে কথিত চুরির ঘটনার দিন ৯ জুন তিনি নিজ বাড়ি বগুড়ার শাজাহানপুর উপজেলার কাটাবাড়িয়া মধ্যপাড়া গ্রামেই অবস্থান করছিলেন। তার এই অবস্থানের সুনির্দিষ্ট প্রমাণ হিসেবে পাসপোর্টের ইমিগ্রেশন সিল, ভ্রমণসংক্রান্ত নথি এবং স্থানীয় বাসিন্দাদের সাক্ষ্য-প্রমাণ রয়েছে বলে তিনি উল্লেখ করেন।সংবাদ সম্মেলনে লাভলী আক্তার অভিযোগ করেন, একটি অসত্য ও মনগড়া ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে তার স্বামী ও পরিবারের সুনাম ক্ষুণ্ণ করার অপচেষ্টা চালানো হচ্ছে। এ ধরনের অপপ্রচারে পরিবারটি সামাজিক, মানসিক ও আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হয়েছে বলেও তিনি দাবি করেন।
তিনি বাংলাদেশ সরকার, সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের প্রতি বিষয়টির সুষ্ঠু, নিরপেক্ষ ও নিরপেক্ষ তদন্তের আহ্বান জানান। পাশাপাশি অভিযোগটি মিথ্যা ও ষড়যন্ত্রমূলক প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণ এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
সংবাদ সম্মেলনে পরিবারের অন্যান্য সদস্য, স্বজন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকরিতে মেধার দরকার নেই, এখন বিএনপির পদ থাকাই যোগ্যতা: গোলাম পরওয়ার

বিএনপি নেতাকে’ নির্বাচন কমিশনে নিয়োগ জাতির সঙ্গে প্রতারণা: জামায়াত

দিল্লি পুলিশের নির্দেশেই ছাত্রদের ওপর চালানো হয় গুলি, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

মাদককারবারির তথ্য দিলে ৫ হাজার টাকা পুরস্কার ঘোষণা এমপি মাসুদের

সরকারি নিয়োগে দলীয়করণের অভিযোগ রাশেদ প্রধানের

এনসিপির পদযাত্রায় হামলা, সারজিস ও পাটওয়ারী আহত

যশোর-৪ আসনের সংসদ সদস্যের মেয়ে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত

সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে খুলনাকে একটি নিরাপদ ও বাসযোগ্য নগরী গড়ে তোলা হবে : কেসিসি প্রশাসক

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য বাকৃবির অধ্যাপক আসাদুজ্জামান সরকার

ঈদগাঁও-মাছুয়াখালী প্রধান যাতাযাতের সড়কটি খানাখন্দকে ভরপুর, দেখার কেউ নেই 

১০

রামুতে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৩

১১

জালালাবাদের লেবেল ক্রসিংয়ের বেরিয়াল নষ্ট, পারাপার ঝুঁকিতে জনও যানবাহন 

১২

বটিয়াঘাটা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা ও পরিদর্শন করেন খুলনা – আমির এজাজ খান

১৩

দীর্ঘকাল পর ঈদগাঁওতে নতুন ফায়ার স্টেশনের স্থাপন প্রক্রিয়া শুরু

১৪

বটিয়াঘাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে জাতীয় সংসদ সদস্য আমীর এজাজ খানকে গণ সংবর্ধনা :

১৫

ভিয়েতনামী খাটো জাতের নারকেল চাষে ডুমুরিয়ায় বিপ্লব: আড়াই বছরেই ফলন, বছরে মিলছে ৩৫০ নারকেল

১৬

মাছের ক্ষতরোগে বাড়ছে ঝুঁকি, সচেতনতায় কমানো সম্ভব ক্ষয়ক্ষতি

১৭

ঈদগাঁওতে নজরুল বর্ষ পালন উপলক্ষে প্রতি যোগিতা করলো উপজেলা প্রশাসন

১৮

জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস পরিদর্শন করে সন্তোষ প্রকাশ জেলা প্রশাসক মিজ্ হুরে জান্নাতের ‎

১৯

কেশবপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা 

২০