Admin
৯ ডিসেম্বর ২০২৫, ২:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সৌদি আরবে ব্যাপক বৃষ্টিপাতে ভূমিধস, সড়ক চলাচল বন্ধ

নিজেস্ব প্রতিনিধি :সৌদি আরবের উত্তরপূর্বাঞ্চলীয় তাবুক প্রদেশে টানা ভারী বৃষ্টিপাতের ফলে ভূমিধসের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ভূমিধসে সড়কে বড় গর্ত তৈরি হওয়ায় ওই রাস্তা দিয়ে যান চলাচল বন্ধ করে দিয়েছে জরুরি সেবা সংস্থা।সৌদি জিওলজিক্যাল সার্ভের তথ্য অনুযায়ী, বৃষ্টিপাতে মাটি আলগা হয়ে যাওয়ায় ভূমিধসের সৃষ্টি হয়েছে। তবে বর্তমানে নতুন করে ভূমিধসের ঝুঁকি নেই বলে জানিয়েছে সংস্থাটি। বিশেষজ্ঞ উদ্ধারকারী দল ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দুর্ঘটনাস্থলের আশপাশে না যাওয়ার পরামর্শ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পাশাপাশি বৈরী আবহাওয়ার সময় সতর্কতা অবলম্বন এবং স্থানীয় প্রশাসনের নির্দেশনা অনুসরণের আহ্বান জানানো হয়েছে।এদিকে সৌদি ন্যাশনাল সেন্টার ফর মেটিরিওলজি (এনসিএম) সোমবার থেকে বুধবার পর্যন্ত মক্কা অঞ্চলের জেদ্দা, আল কামিল, আদহাম, রাবিঘ, খুলাইস ও বাহরাহসহ কয়েকটি এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণের সতর্কতা জারি করেছে। ভারী বৃষ্টিতে আকস্মিক বন্যার আশঙ্কার কথাও জানিয়েছে সংস্থাটি।আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, বৈরী আবহাওয়ার কারণে মক্কা অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে। এ সময় তুমুল বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি ও ধুলিঝড় দেখা দিতে পারে। নাগরিকদের সতর্ক থাকা এবং সরকারি নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছে দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগ।এদিকে, শনিবার তাবুকের হাকল গভর্নরেটে বজ্রঝড় আঘাত হেনেছে। এতে আল দুররা সীমান্তচৌকি, ওয়াদি মাবরাক, আল যায়তাহ, রাস আল যায়তাহ, আল খার্জ, আল ওয়াদি আল আব্যাদ, আল মুজাইফিল ও শরিফ মু’তিয়াহসহ বেশ কয়েকটি শহর ও গ্রামে ব্যাপক ভোগান্তি তৈরি হয়েছে।উলু আল কুসাইর ও আলকান এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টি ও শিলাবৃষ্টি হয়েছে। এর ফলে ওই এলাকার নিম্নাঞ্চল ও উপত্যকায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুলনার বেহাল সড়ক গুলো খুব দ্রুত ই সংস্কারের প্রস্তাব , প্রাণ ফিরে পেতে যাচ্ছে উন্নত যোগাযোগ ব্যবস্থার

গোমস্তাপুরে ২০ বোতল এসকাফ সিরাপসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

খুলনায় হামের প্রকোপ বেড়ে চলেছে, ৫০ জন সন্দেহজনক হাম রোগী সনাক্ত

বাল্যবিয়ে রুখে লিমার পাশে মানবিক ইউএনও জাকির মুন্সি, লেখাপড়া চালিয়ে যাওয়ার স্বপ্ন পুনর্বহাল

আবদুল লতিফ সিদ্দিকীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল

রোগ প্রতিরোধ ক্ষমতা না বাড়াতে পারলে জাতিকে বাঁচানো সম্ভব নয়: স্বাস্থ্যমন্ত্রী

চাঁদপুরে গ্রেপ্তারের পর পুলিশি হেফাজতে ধর্ষণচেষ্টার আসামির মৃত্যু

সরকার গঠনের ৫ মাসে কিছুই বদলায়নি, ঘুষখোররা এখনও ঘুষ খাচ্ছে : মির্জা ফখরুল

প্রতিবন্ধী তিন ব্যক্তিকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী

খুলনায় বাড়ছে ডেঙ্গু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৬৬ জন

১০

আইন তার নিজস্ব গতিতে চলবে:আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান

১১

টেকসই নগর বর্জ্য ব্যবস্থাপনায় কেসিসি কাজ করছে:নজরুল ইসলাম মঞ্জু

১২

ভদ্রা খালে অবৈধ নেট-পাটা ও চায়না দুয়ারী জালের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান: দেশীয় প্রজাতির মাছ রক্ষায় নতুন আশা

১৩

মুজিবনগরে পিএফজি’র আয়োজনে মাদক বিরোধী সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

১৪

ঈদগাঁওতে খালপাড়ের লোকজনের মরণ দশা কাটছেনা, জনদূর্ভােগ চরমে

১৫

খুলনায় অজ্ঞাত কিশোরের মৃতদেহ উদ্ধার

১৬

খুলনার বিএনপি নেতাদের টার্গেট, কারা চালাচ্ছে মিডিয়া ট্রায়াল?

১৭

১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে সম্মিলিত নাগরিক পরিষদ খুলনায় আজ সংবাদ সম্মেলন করে প্রেসক্লাবে

১৮

ভারতে পালানোর সময় চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ও তার সহযোগীরা যশোরে গ্রেপ্তার

১৯

কেশবপুর-পাঁজিয়া সড়কের ব্যাসডাঙ্গা যাত্রী ছাউনি, দখলমুক্ত করার দাবি

২০