Bntv245487
৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দলের দুঃসময়ে রাজপথে সক্রিয় ছিলেন আক্কাস আলী, চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি।

দিনাজপুর প্রতিনিধি:গোকুল চন্দ্র রায়

বীরগঞ্জ দলের কঠিন সময়, রাজনৈতিক প্রতিকূলতা ও নানা চ্যালেঞ্জের মধ্যেও রাজপথে সক্রিয় থেকে সাংগঠনিক কর্মকাণ্ডে ভূমিকা রাখার দাবি রয়েছে বীরগঞ্জ উপজেলা যুবদলের অন্যতম সদস্য ও উপজেলা ছাত্রদলের সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক ও আহ্বায়ক আক্কাস আলীর। দীর্ঘ রাজনৈতিক পথচলায় ত্যাগ, সাহস ও দলের প্রতি আনুগত্যকে নিজের রাজনৈতিক পরিচয়ের অন্যতম ভিত্তি হিসেবে তুলে ধরছেন তিনি। দলের দুঃসময়ে রাজপথের কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ এবং নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাওয়ার কারণে স্থানীয় নেতাকর্মীদের একটি অংশের কাছে তিনি পরিচিত মুখ। রাজনৈতিক জীবনের বিভিন্ন সময়ে প্রতিকূল পরিস্থিতিতেও মাঠে থাকার অভিজ্ঞতাকে সামনে রেখে এবার আসন্ন বীরগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার লক্ষ্যে মাঠে সক্রিয় রয়েছেন তিনি। রাজনীতির পাশাপাশি জনসম্পৃক্ত বিভিন্ন কর্মকাণ্ডেও যুক্ত রয়েছেন আক্কাস আলী। তিনি বীরগঞ্জ উপজেলা রিক্সা ও ভ্যানচালক শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা এবং বীরগঞ্জ উপজেলা ইটভাটা মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। আক্কাস আলীর সমর্থকদের ভাষ্য, দলের সুসময়ে নয়, বরং দুঃসময়ে যারা সংগঠনের পাশে থেকে রাজপথে সক্রিয় ছিলেন, তাদের রাজনৈতিক ত্যাগ ও ভূমিকা মূল্যায়নের সময় এসেছে। তাদের মতে, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও তৃণমূলের সঙ্গে যোগাযোগকে কাজে লাগিয়ে আক্কাস আলী বীরগঞ্জের উন্নয়ন ও জনকল্যাণে ভূমিকা রাখতে আগ্রহী। চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার বিষয়ে আক্কাস আলী বলেন,“দলের কঠিন সময়ে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাজপথে ছিলাম। মানুষের সুখ-দুঃখেও পাশে থাকার চেষ্টা করেছি। ভবিষ্যতেও মানুষের পাশে থেকে একটি উন্নত, আধুনিক ও জনবান্ধব বীরগঞ্জ গড়ে তুলতে কাজ করতে চাই। তিনি আসন্ন নির্বাচনে বীরগঞ্জ উপজেলার সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিরাপদ খুলনা চাই, ফুলতলা উপজেলা শাখার সদস্য মো: ইউসুফ শেখের পিতার ইন্তেকালে গভীর শোক প্রকাশ

ডুমুরিয়ার ১৪ ইউনিয়নে সবুজ বনায়ন কর্মসূচি: ডুমুরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ শুরু

পাইকগাছায় বন্ধ ওএমএস কার্যক্রম, কম দামে চাল থেকে বঞ্চিত নিম্নআয়ের মানুষ

সুনামগঞ্জ সরকারী পুকুরে শতাধিক শিশুদের নিয়ে সাতাঁর শিখানোর প্রশিক্ষণ ক্যাম্প অনুষ্ঠিত

ডুমুরিয়ার ১৪ ইউনিয়নে সবুজ বনায়ন কর্মসূচি, ডুমুরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ শুরু

শাহপুরে গাঙচিলের সাহিত্য আড্ডা সাহিত্য-সংস্কৃতির বিকাশে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

কেশবপুরে দু’টি মাঃ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন আব্দুল হাল

কলেজে আইসিটি শিক্ষক নাই,অভিভাবকরা হতাশ। বিএল কলেজের একাদশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত # এইচএসসি ক্লাসে মোবাইল নিষিদ্ধ # প্রতিদিন ক্লাসটেস্ট পরীক্ষা # ক্লাসে ৭৫% উপস্থিতি না হলে বোর্ড পরীক্ষায় অংশ নিতে পারবেনা

ইসলামপুরে জায়গা বিরোধে কুপিয়ে যুবকের হাত বিচ্ছিন্ন!

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হলেন এমপি লুৎফুর রহমান কাজল 

১০

সাংবাদিক মিয়া বদরুল আলমের পবিত্র ওমরাহ পালন উপলক্ষে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

১১

ডুমুরিয়ার থুকড়ায় সিরাতুন্নবী (স.) মাহফিল উপলক্ষে ক্বিরাত-গজল ও ক্রীড়া প্রতিযোগিতা

১২

তাপসী স্মৃতি সংস্কৃতি পরিষদ আয়োজনে ফলক উদ্বোধন করেন বটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসার :

১৩

পুশবিরোধী অভিযান: ১০০ কেজি চিংড়ি জব্দ, ১০ হাজার টাকা জরিমানা

১৪

উৎসবমুখর পরিবেশে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে

১৫

উৎসবমুখর পরিবেশে বীরগঞ্জ মডেল প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে

১৬

“সভাপতি সিরাজুল ও সেক্রেটারি মুরাদ”কেশবপুর ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে

১৭

সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির মতবিনিময় সভা।জাতীয় পার্টিকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করে আগামীতে এককভাবে সরকার গঠনের সুযোগ দিতে দেশবাসরি প্রতি আহবান.. কেন্দ্রীয় মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী

১৮

রংপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানের পিতার মৃত্যুতে বিভিন্ন মহলের শোক

১৯

বাংলাদেশ জাতীয়তাবাদি মহিলা দলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে বর্ণ্যাঢ্য র‌্যালী ও পথসভা অনুষ্ঠিত

২০